ইনসাফ তো এই রকমই হয় হযরত ওমর রাদিআল্লাহু আনহু 'এক বৃদ্ধ যিম্ী কাফেরকে এক বাড়ীর দরজায় ভিক্ষা চাইতে দেখিলেন। তিনি ইহাতে ব্যথিত হইয়া বলিতে লাগিলেন- আমরা তোমার প্রতি ইনসাফ করি নাই। যতক্ষণ পর্যন্ত তুমি যুবক ছিলে ততক্ষণ তোমার কাছ থেকে জিজিয়া কর আদায় করিয়াছি। এখন বৃদ্ধ হইয়াছ, আর তোমাকে মানুষের দরজায় দরজায় ভিক্ষা করিবার জন্য ছাড়িয়া দিয়াছি। এই কথা বলিয়া সাথে সাথে বায়তুল মাল হইতে বৃদ্ধের জন্য তাহার প্রয়োজন মোতাবেক ভাতা জারী করিয়া দিলেন। রহম ও দানের বিনিময়ে জান্নাত হযরত হাসান রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলষকাহ সাললায়াহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমার উম্মতের মধ্যে এমন অনেক লোক রহিয়াছে, যাহাদের নামায রোযার আমল অনেক হওয়ার পরও তাহারা জান্নাতে যাইবেনা। বরং অন্তরের সাফায়ী, দান এবং মুসলমানদের প্রতি তাহাদের সহানুভূতি তাহাদিগকে জান্নাতে লইয়া যাইবে । মুসলমানদের দশটি হক 88558755৮95 বলিলেন- তোমাদের উপর মুসলমানদের চারটি হক রহিয়াছে। (১) এহসানকারীকে সাহায্য করা । (২) গোনাহগারের জন্য ক্ষমা প্রার্থনা করা। (৩) হাকীম বা বিচারকের জন্য দোয়া করা। (৪) তওবাকারীকে ভালবাসা । তিনি আরও বলিয়াছেন যে, প্রত্যেক মুসলমানের অপরের প্রতি ছয়টি হক রহিয়াছে, যাহা আদায় করা প্রত্যেকের দারিতু- (১) অপরের দাওয়াত কবুল করা । (২) অসুস্থ ব্যক্তিকে দেখিতে যাওয়া । (৩) জানাযার নামাযে শরীক হওয়া । (৪) একে অপরের সাথে সাক্ষাৎ হইলে সালাম করা। (৫) কেহ উপদেশ গ্রহণের আকাংক্ষা করিলে উপদেশ প্রদান করা । (৬) কেহ হাচি দিয়া “আলহামদু লিল্লাহ্” বলিলে শ্রবণকারী “ইয়ার হামুকাল্লাহ” বলা । কামেল (পরিপূর্ণ)-ঈমান ইসা হার হারান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন- (১) যে র্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের আয়েব (দোষ) গোপন করিয়া রাখে, আল্লাহ পাক আখেরাতে তাহার আয়েব (দোষ) গোপন করিয়া রাখিবেন। (২) যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের পার্থিব কষ্ট দূর করিবে, আল্লাহ পাক কিয়ামতের দিনৈ তাহার কষ্ট দূর করিবেন। (৩) কোন ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে যতক্ষণ পর্যন্ত অপরের জন্য তাহা , পছন্দ না করে ততক্ষণ পর্যন্ত তাহার ঈমান পরিপূর্ণ হয় না। (৪) যে ব্যক্তি অন্যের প্রতি অনুগ্রহ করে না, তাহার প্রতিও অনুগ্রহ করা হয় না। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।