তাস্বীহুল গাফেলীন রি ১৫৩ (১) আল্লাহপাকের নিয়ামতের শুকরিয়া আদায় কর না। (২) গোনাহ করার পর ক্ষমা প্রার্থনা কর না। (৩) যতটুকু জান- তাহাযন উপর আমল কর না। (৪) নেককার মানুষের সংস্পর্শে বস কিন্তু তাহাদের অনুসরণ কর না। (৫) মৃত ব্যক্তিদের দাফন করিবার সময় উপদেশ লাভ কর না। পাঁচজন ফিরিশতার ঘোষণা | ফকীহ আবুল লায়ছ সমরকন্দী রহমতুণ্নাহি আলাইহি বলেন- আমার পিতা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ইরশাদ বর্ণনা, প্রতি দিন পাচজন ফিরিশতা আসমান হইতে অবতরণ করিয়া ঘোষণা দিতে থাকে- প্রথম ফিরিশতা বলে- যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত ফরয আহকাম সমূহ পালন না করে, সে আন্লাহর রহমত হইতে. বাহির. হইয়া যায়। দ্বিতীয় ফিরিশতা বলে- যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নত সমূহ আদায় না করিবে, সে তাহার শাফায়াত হইতে বঞ্চিত থাকিবে । তৃতীয় ফিরিশতা বলে- যে ব্যক্তি হারাম উপার্জন করে, তাহার আমল প্রত্যাখ্যান করিয়া দেওয়া হইবে। চতুর্থ ফিরিশতা মৃত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলে- হে কবরবাসী! তোমরা কিসের উপর ঈর্ধা কর, আর কিসের কারণে লঙ্জিত হও । মৃত ব্যক্তিরা উত্তর দেয়, আমরা এই বিষয়ে লজ্জিত যে, আমরা স্বীয় জীবন নষ্ট করিয়াছি ও আখেরাতের জন্য প্রস্তুত হই নাই। আর এ সকল ব্যক্তিদের উপর ঈর্ষা করি যাহারা এখনও জীবিত আছে। কেননা তাহাদের ইবাদত, তিলাওয়াত, যিকির করার এবং দরূদ পাঠ করার সুযোগ রহিয়াছে । আমরা এইসব কিছু হইতে বঞ্চিত হইয়াছি,। পঞ্চম ফিরিশতা বলে- হে মানুষ! আল্লাহ পাকের ক্রোধও আছে, আবার তিনি সাজাও প্রদান করেন । যে ব্যক্তি আল্লাহর ক্রোধ ও সাজার ভয় করে । তাহার উহা হইতে বাচিবার উপায় অবলম্বন করা দরকার । সে যেন স্বীয় গোনাহ সমূহ হইতে তাওবা করে। হে মানুষ! আমরা তো তোমাদিগকে উৎসাহ প্রদান করিয়াছি কিন্তু তোমরা আকাংক্ষী হইতে পার নাই। আমরা তোমাদিগকে ভয় প্রদর্শন করিয়াছি কিন্তু তোমরা আল্লাহর ক্রোধকে ভয় কর নাই । আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি, লালা পাপ শিশু, পশু, আর.ইবাদত্কারী বৃদ্ধলোক যদি দুনিয়াতে অবস্থান না করিত, তাহা হইলে তোমাদের প্রতি আযাব নাধিল করা হইত। জ্ঞানগর্ভ উক্তি (১) একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিআল্লাহু আনহাকে বলিলেন- হে আয়েশা! ছোট ছোট গোনাহ হইতেও খুব সতর্ক থাক। আল্লাহ পাকের দরবারে শ্রই গুলি সম্পর্কেও জিজ্ঞাসা করা হইবে। (২) কেহ বলিয়াছেন- ছোট গোনাহের দৃষ্টান্ত হইতেছে। যেমন- কোন ব্যক্তি ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।