তাশ্বীহুল গাফেলীন ১৫১ আমাদের আসলাফ (পূর্ববর্তীগণ) কি পরিমাণ মোত্তাকী ছিলেন একদা খমস বিন হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন- একটি গোনাহের কারণে আমি চল্লিশ বৎসর ধরিয়া ক্রন্দন করিতেছি । জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন- ইহা কিরকম গোনাহ, যাহার কারণে আপনি এত অস্থির হইয়া পড়িয়াছেন? তিনি বলিলেন, একদা আমার এক বন্ধু আগমন করিয়াছিলেন । আমরা উভয়ে মিলিয়া বাজার হইতে মাছ খরিদ করিয়া রন্ধন করিয়া আহার করিলাম । আহার সমাপান্তে হাত ধৌত করিবার সময় আমি আমার এক প্রতিবেশীর অনুমতি ব্যতীত, তাহার ঘরের দেয়াল হইতে সামান্য মাটি লইয়াছিলাম । এই কারণে ক্রন্দন করিতেছি। ্রশ্নকারী তাহার কথা শুনিয়া আশ্চর্য হইলেন যে, এমন একটি ক্ষুদ্র গোনাহের জন্য আপনার এই অবস্থা হইয়াছে? তখন খমস বিন হাসান বলিলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেনঃ মানুষ যে গোনাহটি ক্ষুদ্র মনে করে (অর্থাৎ সাধারণ মনে করিয়া তওবা ও এস্তেগফার করার চিন্তা করেনা) আল্লাহ্ পাকের কাছে তাহা বড় গোনাহ, আর যে গোনাহকে মানুষ বড় মন্ করে আল্লাহ পাকের দৃষ্টিতে তাহা অতি ক্ষুদ্র গোনাহ । ফায়দাঃ মানুষ যে গোনাহটি বড় এবং ধ্বংসাত্মক মনে করে নিঃসন্দেহে সে গোনাহের জন্য তাওবা করা এবং ক্ষমা প্রার্থনা করায় লাগিয়া যায়। ফলে গোনাহটি ক্ষুদ্র হইয়া যায়, এমন কি গোনাহ নিঃশেষ হইয়া যায়। কোন সাহাবী রাদিআল্লাহু আনহু- এর বাণী- ১০০৮ ০32555৫4০৮০ ৮৪ চিলি গোনাহ করায় অবিচল থাকিলে গোনাহ ছগিরা থাকে না অর্থাৎ গোনাহ কবীরায় পরিণত হয়। আর ক্ষমা প্রার্থনা করিতে থাকিলে কোন গোনাহ কবীরা থাকে না। আওয়াম বিন হাওশাব রহমতুল্লাহি আলাইহি বলেন- গোনাহ করার পর চারটি বিষয় গোনাহ করা অপেক্ষা্ বিপজ্জনক (১) গোনাহ ক্ষুদ্র মনে করা। (২) উক্ত গোনাহ করায় লাগিয়া থাকা । (৩) গোনাহ করিয়া খুশী হওয়া । (8) গোনাহের হালতে থাকা, তাওবা না করা । গোনাহের দশটি খারাপী ফকীহ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি. বলেন- হে আমার ভ্রাতাগণ । নিমোক্ত আয়াতের কারণে তোমরা যেন ধোকা না খাও। আয়াতটি হইল- শা ৪ 93 2527৬ িিভিভ ৩৮ 3১2155থ ০ | অর্থঃ যে ব্যক্তি একটি নেকী লইয়া আসিবে, হিজলা করিবে। আর যে ব্যক্তি গোনাহ লইয়া আসিবে, শুধু উহার সমান বিনিময়ই পাইবে. এবং তাহাদের প্রতি জুলুম করা হইবে না। কেননা অত্র আয়াতে এ ব্যক্তিকে দশ গুণ সওয়াব প্রদানের সুসংবাদ দেওয়া ফখ৮্.911001179.001
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।