১৫০ তাহ্বীহুল গাফেলীন এই স্থানে আমি একটি গোনাহ করিয়াছিলাম, এখানে আসার পর সে গোনাহ্টির কথা স্মরণ হইল। ফায়দাঃ এই ব্যক্তির আল্লাহর ভয় এবং হায়া-শরম এত অধিক ছিল যে, সে এই কারণে ঘর্মাক্ত হইয়া পড়িয়াছিল। আমাদের পূর্ব পুরুষগণ কত বেশী হায়াদার ছিল অথচ আমরা এত বেহায়া হইয়া গিয়াছি যে, প্রতিদিন হাজারো গোনাহ করার পরও আনন্দ উল্লাসে চলাফেরা করিতেছি । মাকহুল শামী রহমতুল্লাহি বলেন-রাত্রে বিছানায় শয়ন করিবার পূর্বে স্বীয় আমলের হিসাব নিকাশ কর। হিসাব নিকাশের ফলে যদি বুঝা-যায় যে, আজ নেককার্য অধিক করিয়াছ। তাহা হইলে এই জন্য আল্লাহ শোকরিয়া আদায় কর। আর যদি গোনাহের তালিকা লম্বা হইয়া যায়, তাহা হইলে শয়ন করিতে করিতেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। যদি এইরূপ না কর, তাহা হইলে তুমি এমন এক ব্যবসায়ীর সদৃশ্য হইলে, বে চিন্তা ফিকির করা বাতীত বেহিসাব ব্যয় করে, আর হঠাৎ করিয়া একদিন দেখিল যে, সে নিঃস্ব হইয়া পড়িয়াছে। আর তখন তাহার কিছু করার থাকে না। প্রিয়জনের সাথে গাদ্দারী করিবে না হযরত ওমর বিন ইয়াধীদ বলেন- ভাই! যথা সম্ভব স্বীয় প্রিয়জনের সাথে গাদ্দারী ও প্রতারণা করিওনা । জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- হযরত! প্রিয়জনের সাথে কি কেহ গাদ্দারী করিতে পারে? তিনি উত্তর দিলেন- হ্যা, পারে । তোমার কাছে তো তুমি নিজে অত্যধিক প্রিয়। কিন্তু-ইহা সত্বেও তুমি পাপ কার্ষে লিপ্ত হও | তবে কি ইহা নিজের সাথে তোমার গাদ্দারী নয়? এক উত্তম উপদেশ জনৈক ব্যক্তি এক বুযুর্গকে বলিল, আমাকে কিছু উপদেশ প্রদান করুন । বুযুর্গ বলিলেন- স্বীয় প্রতিপালক, তাহার মাখলুক এবং নিজের প্রতি জুলুম করিবেনা । প্রতিপালকের প্রতি জুলুম হইল- তাহার বান্দা হওয়া সত্ত্বেও তাহাকে ছাড়িয়া অন্যের ইবাদতে লাগিয়া যাওয়া । ব্যাখ্যাঃ ইহা হইল শিরক। আর মাখলুকের প্রতি জুলুম হইল- তাহাদের 05985850545 গোনাহ বলা হইয়াছে- ৮০০06473101 মাখলুকের প্রতি জুলুম হইল- তাহাদের দোষক্রটিগুলি মানুষের কাছে প্রকাশ করিয়া দেওয়া । ্াখ্যাঃ যাহা বর্তমানে আমাদের মজলিশ সমূহের শোভা বলিয়া বিবেচিত হ্য়।, নিজের প্রতি জুলুম হইল- আল্লাহ পাকের নির্দেশ.পালনে অলসতা করা । ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।