তাস্বীহুল গাফেলীন ১৪৯ হইয়াছিল, আর পাচ কারণেই শয়তানের তাওবা প্রত্যাখ্যাত হইয়াছিল । আদমের তাওবা কবুল হওয়ার পাচটি কারণ ১। আদম (আঃ) স্বীয় গোনাহের কথা স্বীকার করিয়াছিলেন । ২। গোনাহের কারণে লজ্জিত হইয়াছিলেন। | ৩। তাড়াতাড়ি তাওবা করার জন্য প্রস্তুত হইয়াছিলেন। ৪ | নিজকে তিরক্কার ও ভৎর্সনা করিয়াছিলেন। ৫। আল্লাহ পাকের রহমত হইতে নিরাশ হন নাই (তাওবা কবুল হওয়ার জন্য উল্লিখিত পাঁচটি বিষয় অত্যন্ত জরুরী)। শয়তানের তাওবা কবুল না হওয়ার কারণ সমূহ ১। শয়তান স্বীয় গোনাহের কথা স্বীকার করে নাই:। (বরং শেষ পর্যন্তও অহংকার করিয়া বলিতেছিল যে, সে আদম অপেক্ষা উত্তম)। নি ২। স্বীয় কর্ম সম্পর্কে লজ্জিত হয় নাই। ৩। স্কিজকে তিরক্কার ও ভৎর্সনা করে নাই। (বরং তাহার অহংকার এইপথে প্রতিবন্ধক হইয়াছিল)। ৪। তাওবা করার জন্য তাড়াতাড়ি করে নাই (বরং আল্লাহর বিরুদ্ধে এই অভিশপ্ত ওদ্বত্য প্রকাশ করিতেছিল)। ৫। আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া গিয়াছিল। (এই ধরনের অহংকারী ও অভিশপ্তের ভাগ্যে রহমত হইতে নিরাশ হওয়া ব্যতীত আর কি থাকিতে পারে?)। বড়দের কথাও বড় | হযরত ইবরাহীম আদহাম রহমতুল্লাহি আলাইহি বলিতেন- খোদা না খাস্তা আল্লাহর অনুগত থাকার কারণে যদিও জাহান্নামে যাইতে হয় তবুও আল্লাহর অনুগত থাকা, তাহার অবাধ্য হওয়া অপেক্ষা আমার কাছে অধিক প্রছন্দনীয় । আবার তাহার অবাধ্য হওয়ার ফলে যদিও জান্নাত লাভ হয় তথাপি মালিকের অবাধ্যতার লজ্জা তো সর্বদাই থাকিবে যাহা-সর্বাপেক্ষা কঠিন আযাব । আর যদি সারা জীবন আল্লাহর অনুগত থাকি, তখন যদিও জাহান্নামে নিক্ষিপ্ত হই, তাহা লজ্জা তো হইবে না। যাহা জাহান্নামের অগ্নির শাস্তি অপেক্ষা কঠিনতর শাস্তি । অধিকন্তু জাহান্নাম হইতে বাহির হওয়ার আশা তো অবশ্যই রহিয়াছে। যৌবন কাল আর এই অবস্থা হযরত মালেক বিন দীনার রহমতুন্নাহি আলাইহি কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে উতবা নামক এক বুককে দেখিতে পাইলেন যে, সে একটি পুরাতন জামা পরিহিত অবস্থায় বিষন্ন বদনে দীড়াইয়া ক্রন্দন করিতেছে। তখন প্রচন্ড শীত থাকা সতেও তাহার শরীর থেকে ঘাম ঝরিয়া পড়িতেছিল। তিনি তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন- হে বৎসা! কীদিতেছ কেন? আর এত শীত থাকা সত্বেও তোমার শরীর ঘর্মাক্ত হইয়াছে কিভাবে? উতবা বলিল হযরত! ফখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।