তান্বীহুল গাফেলীন ১৪৩ করা হইতে দূরে থাক। এই কার্য আল্লাহ পাকের ক্রোধ প্রজ্ক্লিত করে । যদি আল্লাহ পাক .ক্রোধাব্িত হইয়া পড়েন তাহা হইলে এমন কে আছে যে, তাহা থামাইতে পারে? সর্বাধিক মারাত্মক যিনা ্ সর্বাধিক মারাত্মক যিনা হইতেছে, কোন ব্যক্তি স্বীয় স্ত্রীকে তালাক প্রদানের পর লজ্জা-শরমের কারণে কাহাকেও তালাকের বিষয়টি অবগত না করাইয়া এবং তালাক প্রাপ্তা স্ত্রীকে পৃথক না করিয়া তাহাকে লইয়া পূর্বের ন্যায় জীবন যাপন: করিতে থাকা । এ ধরনের ঘটনা একটা দুইটা নহে বরং প্রতিদিনই হইতেছে । এখন তো মানুষ এতটুকুও সাহস পাইয়া ফেলিয়াছে যে, বার বার স্ত্রী তালাক দেওয়ার পরও কোন না কোনভাবে ভেজাল ফতোয়া আনাইয়া তাহার স্ত্রী নয়, এমন নারীকেও স্ত্রী হিসাবে ব্যবহার করিতেছে । এই সকল লোক দুনিয়ার ক্ষণস্থায়ী লজ্জা শরমকে ভয় করে অথচ কিয়ামতের দিনে লজ্জার কথা চিন্তা করে না। এ দিন তো সমস্ত হে আমার ভ্রাতাগণ! কিয়ামতের দিনের ভয়ানক ও মর্মন্তুদ আযাবকে ভয় কর! নিজেদের বদ আমল বিশেষ করিয়া যিনা হইতে বাচিয়া থাক । আর এখন পর্যন্ত যে সকল পাপ কার্য করিয়াছ, উহার জন্য কীদিয়া কীদিয়া আল্লাহর দরবারে তাওবা কর। এই ব্যাপারে সামান্যও বিলম্ব করিওনা। তুমি দৃঢ় বিশ্বাস রাখ যে, তুমি অবশ্যই আল্লাহর আযাবের মোকাবিলা করিতে পারিবেনা ৷ তাওবার দরজা খোলা রহিয়াছে। যদি তুমি খালেছ অন্তরে তাওবা কর, তাহা হইলে আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে, আল্লাহর রহমত তোমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রহিয়াছে । এখনও সুযোগ রহিয়াছে । যাহা কিছু করার করিয়া লও। আগামীকাল মৃত্যু আসিবে । তখন লঙ্জিত হইয়া তাওবা করিতে ইচ্ছা করিবে, কিন্তু তখন তো তাওবার দরজা বন্ধ হইয়া যাইবে । তখনকার লঙ্জিত হওয়া, আদৌ তোমার কাজে আসিবেনা। যিনা এবং মহামারী হযরত কা'ব রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন যে, হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু বলিয়াছেন- যখন দেখিবেন তলোয়ার কোষ থেকে বাহির হইয়া আসিয়াছে । আর মানুষ পরস্পরে খুনাখুনী করিতে লাগিয়াছে (অর্থাৎ যখন ঝগড়া বিবাদ ও খুনাখুনি ব্যাপক প্রসার লাভ করে)। তখন বুঝিবে যে, তাহাদের মধ্যে আল্লাহর হুকুম নষ্ট হইতেছে । আর যখন দেখিবে যে বৃষ্টি কম হইতেছে, প্রয়োজন মোতাবেক বৃষ্টি হইতেছে না তখন বুঝিবে যে- মানুষ যাকাত প্রদান বন্ধ করিয়া দিয়াছে (অর্থাৎ যাকাত না দেওয়ার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়)। আর যখন দেখিবে যে- মহামারী দেখা দিয়াছে তখন বুঝিবে যে, যিনা ব্যাপক প্রসার লাভ করিয়াছে। ফায়দাঃ বর্তমানে তো উল্লিখিত সবগুলো বিষয়ই ব্যাপক প্রসার লাভ করিতেছে। এইজন্য ইহাদের পরিণামও ভয়ানক আকারে প্রকাশ পাইতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন । ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।