Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ১৪১ অত্র আয়াতে প্রকাশ্য অশ্লীল কার্য বলিয়া যিনা (ব্যভিচারের) কথা আর অপ্রকাশ্য অশ্রীল কার্য বলিয়া- চুম্বন, কুদৃষ্টি এবং অবৈধ স্পর্শ প্রভৃতির কথা বুঝানো হইয়াছে। আল্লাহ পাক আরও বলেন- রর ৬ 9৫১০ ০৬৪2৫ ০62] ঢ চার্সি অর্থঃ যিনার নিকটবর্তীও হইও না। ইহা অশ্লীল কার্য ও খুবই খারাপ পন্থা । অত্র আয়াতে যিনাকে অশ্রীল কার্য বলা হইয়াছে । এই জন্যই ইহা হইতে বাচিয়া থাকার জন্য জোর নির্দেশ দেওয়া হইয়াছে। খারাপ পন্থা বলিয়া এমন রাস্তা বুঝানো হইয়াছে, যাহা জাহান্নামের দিকে লইয়া যায় । চোখ, হাত প্রভৃতির কোন কোন কার্ধকেও হাদীসে পাকে যিনা বলা হইয়াছে। | - 95550 90৮09 90595 92 অর্থঃ হাতও যিনা করে আবার চোখও.যিনা করে । কামভাব লইয়া দৃষ্টি নিক্ষেপ করা বা তাহাকে স্পর্শ করা যিনা (অর্থাৎ যিনার দিকে ধাবিত হওয়ার কারণ)।. এই প্রকারের কার্ষের মাধ্যমে মানুষ ব্যভিচারে লিপ্ত হইয়া পড়ে । এই জন্য কুরআন. পাকে এই কার্য হইতে দূরে থাকিবার নির্দেশ দেওয়া হইয়াছে । কুরআন পাকে রহিয়াছে- “আপনি মুসলমান পুরুষদিগকে বলিয়া দিন যেন তাহারা নিজেদের দৃষ্টি নীচের দিকে রাখে এবং নিজেদের দৃষ্টি নীচের দিকে রাখে আর লজ্জাস্থান হেফাজত করে ।” মুসলমান নর-নারী উভয়ের দৃষ্টি নীচের দিকে রাখার নির্দেশ দেওয়া হইয়াছে, কারণ দৃষ্টির তীক্ষতার প্রভাবে অন্তর ঝুঁকিয়া.পড়ে ৷ ফলে সে অশ্রীল কার্ষে লিপ্ত হইয়া পড়ে। যিনা সর্বাপেক্ষা মারাত্মক গোনাহ, কারণ ইহার দ্বারা মুসলমানের ইয্যত সম্মানের পর্দা নষ্ট হইয়া যায় আর বংশ পরিচয় সন্দেহযুক্ত হইয়া পড়ে৷ হযরত জাফর বিন আবু তালের রাদিআল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বেও কখনও যিনা করেন নাই। তিনি বলিতেন, আমার কেহ অসম্মান করিবে-ইহা আমার সহ্য হইবে না। সুতরাং আমি কিভাবে অন্যকে অসম্মান করিতে পারি? এক সাহাবী রাদিআল্লাহু আনহু বলিয়াছেন- যিনা হইতে দূরে থাক । ইহার ছয়টি অপকারিতা রহিয়াছে, তিনটি দুনিয়াতে আর তিনটি পরকালে । দুনিয়ার তিনটি অপকারিতা ১। ইহার ফলে রোযী রোজগারের বরকত চলিয়া যায়। ২। যিনাকার সর্ব প্রকার মঙ্গল হইতে বঞ্চিত থাকে । ৩। জনসাধারণের দৃষ্টিতে ঘৃণিত ও অভিশপ্ত বিবেচিত হয়। ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।