ঙ৬ তাশ্বীহুল গাফেলীন নেক আমলের দৃষ্টান্ত আবু বকর ওয়াছেতী রাদিআল্লাহু আনহু বলেন, নেক আমল কাঁচ সদৃশ । কাঁচ সামান্যতম অসতর্কতার কারণেই ভাঙ্গিয়া যায় কিন্তু দ্বিতীয়বার জোড়া দেওয়া. যায় না। তদ্রপ নেক আমলও রিয়া এবং আত্তুগর্ব দ্বারা বিনষ্ট হইয়া যায়। সুতরাং তাহা প্রতিদানের যোগ্য থাকে না। উপদেশ £ আমলের মধ্যে রিয়ার আশংকা জন্মিলে যথাসাধ্য উহাকে দূর করিবার চেস্টা করিবে । কিন্তু চেষ্টা করা সত যদি রিয়া দূর না হয়, তাহা হইলেও কিন্তু আমল ছাড়িবে না বরং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে । হয়তবা আল্লাহ পাক অন্য আমলে এখ্লাস দান করিবেন। একটি ঘটনা £ জনৈক ব্যক্তি মুসাফির খানা নির্মাণ করিল । কিন্তু তাহা কবুল - হইবে কিনা এই সম্বন্ধে তাহার অন্তরে সন্দেহ ছিল । অর্থাৎ স্বীয় এখলাসে সন্দেহ ছিল। অন্য একজন লোক তাহাকে স্বপ্ন যোগে বলিল, মনে কর যদি তোমার এই আমল এখলাস থেকে খালিও হয়, তবুও এই সেবা মূলক কাজের ফলে তোমার জন্য মুসলমানদের দোয়া সমূহ অবশ্যই এখলাসপূর্ন এবং গ্রহণযোগ্য । এই কথা গিয়া সেই ব্যক্তি খুশী ও আনন্দিত হইল। . মৃত্যু ও উহার ভয়াবহতা মৃত্যুর কষ্ট ও উপদেশ ্ হযরত" হাসান. রাদিআল্লাহু আনহু বলেন 'যে, রাসূলুল্লাহ. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ঃ মৃত্যুর কষ্ট তরবারীর তিনশত আঘাত তুল্য। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিয়াছেন যে, মৃত্যুর ভয়াবহতা এবং কষ্ট আমার উম্মতের জন্য উপদেশ স্বরূপ । পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত মনে কর হযরত মাইমুন বিন মাহ্রান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ঃ পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত মনে কর। '€১) বার্ধক্যের পূর্বে যৌবনকাল। (২) অসুস্থতার পূর্বে সুস্থতা । . তি) ব্যস্ততার পূর্বে অবসর সময় । (৪) দারিদ্রতার পূর্বে সম্পদশালীতা । (৫) মৃত্যুর পূর্বেহায়াত। যৌবনকাল এবং সক্ষমৃতার সময় যতটুকু ইবাদত এবং মেহনত করা বাস্তবে সম্ভব হয়, বার্ধক্যে তাহা কল্পনা করাও দুষ্কর । দ্বিতীয়ত £ যখন যৌবনকালে পাপ কার্ষে এবং অলসতায় অভ্যত্ত হইয়া যায়, তখন বার্ধক্যে উহা দূর করা খুবই মুশকিল । ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।