Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ তান্বীহুল গাফেলীন পরিধান কর, তোমাদের দাস দাসীদের তাহাই আহার ও পরিধান করাও । ব্যাখ্যাঃ ভদ্র এবং দ্বীনদার লোক যাহারা নিজেদের চাকর বাকরের সাথে খারাপ আচরণ করে, তাহাদের এই হাদীছ হইতে শিক্ষা গ্রহণ করা উচিত। . খারাপ ধারণা সর্বদাই ভূল এক সাহারী রাদিআল্লাহু আনহু স্বীয় স্ত্রীর নিকট পানি চাহিলেন। তাহার স্ত্রী. দাসীকে পানি আনিতে বলিলেন । দাসীর উপস্থিত হইতে বিলম্ব হইল । সাহাবীর স্ত্রী দাসী সম্পর্কে খারাপ ধারণা করিলেন আর তাহাকে অপবাদ দিলেন । "সাহাবী রাদিআল্লাহু আনহু স্বীয় স্ত্রীকে বলিলেন-তোমার ধারণা প্রমাণ করিবার জন্য চার জন সাক্ষী উপস্থিত কর। অন্যথায় কিয়ামতের দিনে তোমাকে অপবাদ দেওয়ার অপরাধের শাস্তি দেওয়া হইবে। স্ত্রী সাথে সাথে দাসীটিকে মুক্ত করিয়া দিলেন। যাহাতে তাহার মুক্তিদান তাহার খারাপ ধারণার গোনাহের কাফফারা হইয়া যায়। ব্যাখাঃ আজকাল আমরা কি পরিমাণ খারাপ ধারণা পোষণ করার মধ্যে লিপ্ত কর্মচারীর সামর্থ্য মোতাবেক তাহাকে খাটাও হযরত আবু যর রাদিআল্লাহু আনহু বলেন, তোমাদের ভ্রাতাদিগকে আল্লাহ পাক তোমাদের অধীন করিয়া দিয়াছেন (অর্থাৎ দাসদাসী বানাইয়াছেন অথবা চাকর হিসাবে নিযুক্ত করিয়াছেন) । সুতরাং তোমরা যাহা আহার কর ও পরিধান কর, তাহাদিগকে তাহাই আহার করাও আর পরিধান করাও । সামর্থ্যের অতিরিক্ত কার্য তাহাদের দ্বারা করাইওনা । যদি কখনও সামর্থ্যের অতিরিক্ত কার্য করানোর লাগিয়া যাও। নোটঃ বর্তমান যুগে চাকর চাকরানী দ্বারা জানোয়ারের ন্যায় কাজ করানো হয়। কাজ করার সময় তাহার অবস্থা যাহাই হউক না কেন জালেম মালিক তাহা অনুভব করিতে চায় না। সে যেন জানিয়া রাখে যে, একদিন অবশ্যই তাহার আচরনের ভালমন্দ ফয়সালা হইবে । খারাপ আচরণের শাস্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহু বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেনঃ দাস দাসীর সাথে খারাপ আচরণকারী জান্নাতে যাইবে না। তাহাদের সাথে সন্তানসুলভ আচরণ কর । নিজেরা যাহা আহার কর, তাহাদেরকে তাহাই আহার করাও, (চাকর চাকরানীরও একই হুকুম)। যে দাস নামায পড়ে, সে তোমাদের ভ্রাতা । উপস্থিত সাহাবাদের একজন জিজ্ঞাসা করিলেন- একদিনে, দাস দাসীকে কতবার ক্ষমা করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন সত্তর বার। ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।