Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৫ (১) যে ব্যক্তি আখেরাতের উদ্দেশ্যে আমল করে, আল্লাহ পাক তাহার দুনিয়াবী কাজ সমাধা করিয়া দেন। (২) যে ব্যক্তি নিজের এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক ঠিক করিয়া লয় । ( অর্থাৎ আল্লাহর সাথে তাহার সম্পর্ক এখলাস পূর্ণ) তাহা হইলে আল্লাহ পাক তাহার এবং মানুষের মধ্যকার সম্পর্কও ঠিক করিয়া দেন। (৩) যে ব্যক্তি স্বীয় আভ্যন্তরীণ অবস্থা, ঠিক করিয়া লয় আল্লাহ তাহার বাহ্যিক অবস্থা ঠিক করিয়া দেন। তিনটি বিষয় ধ্বংসের কারণ যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধ্বংস করিতে ইচ্ছা করেন, তখন তাহার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করেন। যেমন- (১) তাহাকে ইল্ম দান করেন, কিন্তু তদনুযায়ী আমলের তাওফীক প্রদান করেন না। €২) নেককারদের সংস্পর্শে থাকার সুযোগ দান করেন, কিন্তু তাহাদের মর্যাদা অনুধাবন শক্তি এবং তাহাদের সম্মান অন্তর থেকে ছিনাইয়া নেন। (৩) নেক কাজ করার সুযোগ দেন কিন্তু এখলাস থেকে বঞ্চিত রাখেন । আর ইহা বদনিয়ত এবং আত্বার অপবিত্রতার ফলেই হইয়া থাকে । অন্যথায় যদি নিয়ত ঠিক হয়, তাহা হইলে ইল্ম থেকে ফায়দা এবং আমলের মধ্যে এখলাস ও বুষুর্ণের মযদা ও সম্মানের অনুধাবন অবশ্যই হইবে। রিয়াকারের চারটি নাম কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম-কে জিজ্ঞাসা করিল, কিয়ামতের দিন কোন্‌ কর্মের কারণে মুক্তি মিলিবে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ আল্লাহর সাথে ধোকাবাজি করিও না। সে পুনরায় আরয করিল, আল্লাহর সাথে ধোকাবাজি করার অর্থ কি?' অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ আল্লাহর নির্দেশ শুধুমাত্র তাঁহারই সন্তুষ্টির উদ্দেশ্যে পালন কর, অন্যের উদ্দ্যেশ্যে নয়। ৃ আল্লাহ ছাড়া অন্য কাহারো উদ্দেশ্যে আমল করার নামই" আল্লাহর সাথে ধোকাবাজি করা । (আরো বলিলেন) রিয়া থেকে বাঁচিয়া থাক । কেননা রিয়া তো শিরক । রিয়াকারকে কিয়ামতের দিন চারটি নামে ডাকা হইবে, যথা- (১) হে কাফির! (২) হে ফাজির (পাপী)! (৩) হে গাফের (ধোকাবাজ)! (৪) হে. খাছের! আর বলা হইবে- তোর আমল তো বিনষ্ট হইয়া গিয়াছে । তোর প্রতিদান তো বাতিল হইয়া গিয়াছে । আজ তোর উপকার আসতে পারে এমন কোন কিছু নাই। হে ধোকাবাজ ! তোর আমলের বিনিময় তাহার কাছ থেকে আদায় কর, যাহার উদ্দেশ্যে তুই আমল করিয়াছিলে | এই হাদীসের বর্ণনাকারী (সাহাবী) আল্লাহর পপ রি বলের এই কথা আমি রাসূলুল্লাহ সান্নান্াহু আলাইহি. ওয়াসাল্লাম-এর কাছ থেকেই শুনিয়াছি। জনৈক ব্যক্তি কতইনা সুন্দর বলিয়ছেন- '“নেককাজ করা অপেক্ষা উহার হেফাজত ও সংরক্ষণ অধিকতর কঠিন । ” ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।