১৩০ তাশ্বীহুল গাফেলীন, ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেনঃ যে ব্যক্তি কোন বিপদে পতিত হইয়া করে আর আল্লাহ পাকের কাছে ইহার বিনিময়ে. সওয়াবের এবং উত্তম বিনিময়ের জন্য দোয়া করে, তাহা হইলে আল্লাহ পাক অবশ্যই. তাহাকে তাহা প্রদান করেন। তিনি আরও 'বলেন- আমার স্বামী আবু সালমা' রাদিআল্লাহু আনহু -এর ইনতিকাল হওয়ার পর আমি এই দোয়া পাঠ করি। কিন্তু মনে মনে চিন্তাও করিতে থাকি যে, আবু সালমা অপেক্ষা উত্তম আর.কে হইতে পারেনঃ কিন্তু আল্লাহ পাক আমাকে এমন উত্তম বিনিময় দান করিলেন যাহা আমার কল্পনায়ও আসে নাই। অর্থাৎ দুই জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে আমার বিবাহ হয়। শুধু উম্মতে মুহাম্মদীয়া এই দোয়াটি লাভ করিয়াছে হযরত সাঈদ বিন জুবায়র রাদিআল্লাহু আনহু বলেন- “ইন্রালিল্লাহে ওয়া ইন্না ইলায়হি রাজিউন” দোয়াটি শুধু উম্মতে মুহাম্মদীয়াকে প্রদান করা হইয়াছে। যদি অন্য কাহাকেও প্রদান করা হইত- তাহা হইলে হযরত ইয়াকুব (আঃ) অবশ্য লাভ করিতেন । আর ইউসুফ (আঃ)- এর বিয়োগ ব্যথায় এই দোয়া ৯7 € 94 55455 হোয় আফসোস ইউসুফের জন্য) পাঠ করিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্রন্দন . মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনয় হযরত ইবরাহীম রাদিআল্লাহু আনহু ইহধাম ত্যাগ করেন। ইহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নয়নযুগল অশ্রুসিক্ত হইয়া গেল। হযরত আবদুর রহমান (রাঃ) ইহাতে আশ্চর্য হইয়া বলিলেন- ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আপনিও কীদিতেছেন? (আপনি তো আমাদিগকে ক্রন্দন করিতে নিষেধ করিয়া থাকেন)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ_আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- এই ধরনের ক্রন্দন করা নিষিদ্ধ নয়। বরং নিষিদ্ধ হইল উচ্চস্বরে চিৎকার করিয়া ক্রন্দন করা, কাপড় ছিড়া, শরীরের উপর হাত দ্বারা পিটাইয়া চাপড়াইয়া ত্রন্দন করা । আঁখি অশ্রুসিক্ত হওয়া তো রহমত । যাহার অন্তর এতটুকু কোমল নয়, তাহার অন্তর তো রহমত থেকে সম্পূর্ণ খালি। যে কোন কষ্টে অন্তর ব্যথিত হইয়াই থাকে। নয়নে অশ্রু প্রবাহিত হইয়াই থাকে। কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না- এমন কোন কথা মুখে উচ্চারণ না করা চাই। আল্লাহ পাকের পাচটি নিয়ামত হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি বলেন- আল্লাহ পাক তোমাদের ভুল রুটি এবং এমন সব বিষয় মাফ করিয়া দিয়াছেন যাহা আমল করিবার শক্তি তোমাদের'লোই। তোমরা বেগালে অপারগ সেখানে হারামকেও হালাল করিয়া দিয়াছেন। আর পাচটি জিনিস তোমাদেরকে দান করিয়াছেন- (১) আল্লাহ পাক স্বীয় অনুগ্রহে দুনিয়া দান করিয়াছেন, অতঃপর তোমাদের কাছে দুনিয়া করজ লইতে চাহিয়াছেন। যদি তোমরা আল্লাহর চাহিদা মোতাবেক সন্তুষ্ট চিত্তে সম্পদ ব্যয় কর। তাহা হইলে দশগুণ হইতে সাতশত গুণ পর্যন্ত বিনিময় ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।