১২৮ তাশ্বীহল গাফেলীন পাইলেন । এ ব্যক্তি বলিলেন- ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমি এই শিশুটিকে আমার বার্ধক্যের আশ্রয় হিসাবে গ্রহণ করিয়াছিলাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন- তাহার এই অকাল মৃত্যুতে তুমি সন্তুষ্ট হওয়ার জন্য এই কথাটি কি যথেষ্ট নহেঃ কিয়ামতের দিনে যখন এই শিশুকে জান্নাতে লইয়া যাওয়ার জন্য বলা হইবে- তখন সে বলিবে, হে আল্লাহ! আমার পিতামাতা? তখন তাহাকে বলা হইবে- তুমি জান্নাতে প্রবেশ কর, তখন সে বলিবে- পিতামাতা ব্যতীত জান্নাতে যাইব না। তখন হুকুম হইবে যে- ঠিক আছে! তোমার পিতামাতাকেও সাথে লইয়া যাও। এই কথা শুনিয়া এ যি নিত নি ব্যাখ্যা এই হাদীছ থেকে বুঝা যায় যে- শোক সন্তপ্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া সুরত । শোক সন্তপ্ত ব্যক্তিকে সান্তনা প্রদান করার আর অসুস্থ ব্যক্তিকে দেখিতে যাওয়ার সওয়াব . হযরত হাসান রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন যে, হযরত মুসা আঃ) আল্লাহ (১) হে আল্লাহ! অসুস্থ ব্যক্তিকে দেখিতে গেলে কি পরিমাণ সওয়াব হয়? আল্লাহ পাক বলেন- অসুস্থ ব্যক্তিকে যে দেখিতে যায়, সে সদ্য প্রসূত শিশুর ন্যায় গোনাহ থেকে মুক্ত হয় । ব্যাখ্যা £ এখানে উল্লেখিত গোনাহ ছারা ছগীরা গোনাহ বুঝানো হইয়াছে। অধিকন্তু এই ফল লাভ করিবার জন্য শর্ত হইতেছে- শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অসুস্থ ব্যক্তিকে দেখিতে যাওয়া । (২) জানাযার নামাযে অংশগ্রহণ করিলে কি পরিমাণ সওয়াব লাভ হয়। আল্লাহ পাক বলেন- কাহারও জানাযার নামাযে অংশগ্রহণ করিয়াছে এমন ব্যক্তি যখন ইনতিকাল করে, তখন তাহার জানাযার নামাযে অংশ গ্রহণ করিবার জন্য এমন কতকগুলি ফিরিশতা প্রেরণ করা হয় যাহারা পতাকা বহন করিয়া কবর পর্যন্ত অতঃপর হাশর পর্যন্ত যায়। (৩) শোক সন্তপ্ত ব্যক্তির প্রতি সমবেদনা প্রকাশ করিলে কি পরিমাণ সওয়াব হয়। আল্লাহ পাক বলেন- তাহাকে কিয়ামতের দিন আরশের ছায়ার নীচে স্থান দেওয়া হইবে। . ব্যাখ্যা £ এখলাছ ব্যতীত এই সওয়াব পাওয়া যায় না। দুই ঢোক, দুই ফোটা আর দুই কদম কাছে বড়ই প্িয়- *-. পপ কস টা (২) নির্জন রাত্রে শুধু আল্লাহর ভয়ে অশ্রুর যে ফৌটাটি চোখ থেকে বাহির হয়। ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।