১২৬ তাহ্বীহুল গাফেলীন ইহাতে ধৈর্যধারণ করার ও শুকরিয়া আদায় করিবার তৌফিক দান করুন । আমাদের জীবনে সন্তান-সন্ততি, ধন-সম্পদ এই সব কিছু আল্লাহ পাকের মোবারক দান এবং আমানত । আমরা এক নির্ধারিত সময় পর্যন্ত এই সব থেকে ফায়দা লাভ করি মাত্র । আর এক নির্ধারিত সময়ের পর এই আমানত ফিরাইয়া লওয়া হয়। এই সকল নিয়ামত লাভ করিবার সময় শুকরিয়া আদায় করা আর ফিরাইয়া নেওয়ার সময় ধৈর্যধারণ করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। তোমার পুত্রও আল্লাহ পাকের আমানত হিসাবে তোমার কাছে ছিল। আল্লাহ পাক খুব সন্তুষ্টি ও খুশীর সাথে তোমাকে তাহা প্রদান করিয়াছিলেন । আর এখন মহান প্রতিদান, দেওয়ার অঙ্গীকার করিয়া তাহা ফিরাইয়া লইয়াছেন। . হে মুয়ায! বিচলিত হইওনা! এমন যেন না হয় যে, তোমার কান্নাকাটি সওয়াবকে নষ্ট করিয়া দেয়, ইহার ফলে মৃত ব্যক্তিও ফিরিয়া আসিবেনা আবার তোমার দুঃখও লাঘব হইবে না। “তোমাকেও কাল মরিতে হইবে” এই কথা ভাবিয়া তোমার বিপদ হাল্কা করিবার চেষ্টা কর। বিপদাপদের শেকায়েত করিবে না হযরত আনাস বিন মালেক রাদিআল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন- রা টডিরা রিনি সে যেন আল্লাহর প্রতি অসস্তুষট | * যে ব্যক্তি বিপদাপদের শেকায়েত করিল- সে যেন আল্লাহ পাকের শেকায়েত ] ? যে ব্যক্তি সম্পদের লোভে কোন সম্পদশালীর সামনে বিনয়ী হইল- যেন সে আল্লাহ পাকের দ্বীনের দুই-তৃতীয়াংশ ধ্বংস করিল । ব্যাখ্যাঃ বিনয় শুধু আল্লাহর জন্য হওয়া চাই। সম্পদের ন্যায়- ভ্বৃণিত বস্তুর জন্য কাহাকেও খোশামোদ করা চরম পর্যায়ের অপমান ইহার ফলে ছ্বীন নষ্ট হয়। যে ব্যক্তি কুরআন শিক্ষা করিয়াছে। আর (কুরআন মোতাবেক আমল না করার কারণে) দোজখে গিয়াছে । জানিয়া রাখিবে, আল্লাহ পাক তাহাকে স্বীয় রহমত হইতে দূরে সরাইয়া দিয়াছেন। ব্যাখ্যাঃ কুরআন মানুষকে দোযখ হইতে বাচাইয়া জান্নাতে প্রবিষ্ট করিরার জন্য অবতীর্ণ হইয়াছে । অতএব কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা সতেও যদি কেহ জাহান্নামে যায়, তাহা হইলে- তাহা কতই পরিতাপের বিষয় হইবে । তৌরাতের চার লাইন হযরত ওহাব বিন মোনাব্বা রহমতুল্লাহি আলাইহি বলেন- আমি তৌরাতের মধ্যে চারটি লাইন দেখিয়াছি- (১) যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব পাঠ করিয়াছে । অতঃপর ধারণা করে যে, তাহাকে মাফ করা হইবে না। সে আল্লাহর কিতাবের আয়াতের সাথে ঠাট্টা করিতে তছে। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।