Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ তাম্বীহুল গাফেলীন অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিলেন যে, ছুপেছুপে: কাহাকেও না জানাইয়া দান- সদকা করা আর বিপদাপদ ও দুঃখ কষ্টে ধৈর্যধারণ করা হইল ছওয়াবের খাযানা । নবীগণের এবং নেককারগণের পথ হযরত ওহাব বিন মোনাববা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কোন এক হাওয়ারীর গ্রন্থে এই কথা লিখিত পাইয়াছি যে, হে মানুষ! যদি তোমাদের প্রতি সাংঘাতিক রিপদ আসিতে থাকে, তাহা হইলে খুশী হও; কারণ ইহা নবীগণের ও নেককারগণের পথ। তোমাকে এই পথে চালানো হইতেছে। আর যদি তোমরা সুখ সম্পদের অধিকারী হও তাহা হইলে ক্রন্দন করা উচিত। কেননা তোমাকে তাহাদের পথ হইতে হটানো হইয়াছে। অভাব অনটন সত্বেও খুশী হওয়া রা হা রা রা -এর পরিবার পরিজন খুব অভাব অনটনে পড়িয়াছিল । তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করিতে শুরু করিলেন- হে আন্নাহ! যদি আমি জানিতে পারিতাম যে, আমার কোন্‌ আমলের ফলে অভাব অনটনের এই নিয়ামত অর্জিত হইয়াছে- তাহা হইলে আমি এ আমলটি আরও অধিক করিতাম | ব্যাখ্যাঃ তবে ইহার অর্থ এই নহে যে, অভাব অনটনের জন্য দোয়া করা ঠিক হবে। বরং সর্বদা সুখ-শান্তি ও স্বাচ্ছন্দের জন্য দোয়া করা উচিত । একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিতে পাইলেন যে, এক ব্যক্তি সবরের জন্য দোয়া করিতেছে । তখন হুজুর তাহাকে বলিলেন- তুমি তো আল্লাহর কাছে বিপদাপদের প্রার্থনা করিতেছ। (কেননা সবর করার তখনই প্রয়োজন হয় যখন কোন বিপদ আসে)। আল্লাহর কাছে সুখ স্বাচ্ছন্দ প্রার্থনা কর। তবে যদি আল্লাহর পক্ষ হইতে কোনরূপ অভাব অনটন আসে বা কোন প্রকার রোগ শোক দ্বারা আক্রান্ত হও; তাহা হইলেও অস্থির হইও না এবং আপত্তি উত্থাপন করিও না, বরং এই আশায় খুশী থাক যে ইহার বিনিময়ে আল্লাহ পাক গোনাহ মাফ করিবেন এবং আখেরাতের নেয়ামত দান করিবেন । জনৈকা বাহাদুর নারী হযরত মুসলিম বিন ইয়াসার্‌ রহমতুল্লাহি আলাইহি বলেন- আমি একদা বাহরাইন গিয়াছিলাম ৷ সেখানে পানা িতাকে রাভিনা রী সম্পদশালিণী ছিল, তাহার কয়েকটি পুত্র সন্তান ছিল এবং অনেক দাস-দাসী ছিল, কিন্তু তাহাকে চিন্তা মগ্ন দেখা যাইতেছিল। আমি চলিয়া আসার সময় তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, কোন কিছুর প্রয়োজন হইলে আমাকে বল; রমণী বলিল, আপনি পুনরায় এই এলাকায় আসিলে আমার এখানে অবস্থান করিবেন বলিয়া আশা রাখি। কয়েক বৎসর পর আমি পুনরায় এ এলাকায় গমন করিলাম । দিনা নীল নারি ইসি উন রবি পরিবর্তন অনুভব করিলাম । তাহার সন্তানদিগকে পাইলাম না এবং তাহার কোন দাস-দাসীও দেখিতে পাইলাম না । এমন কি তাহার ধন সম্পদের নিদর্শনও 'দেখা ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।