| ১২২ তান্বীহুল গাফেলীন ৃ প্রতিবন্ধক হয়? তাহা হইলে ইউসুফ (আঃ) ও তো মিশরে দাস অবস্থায় ছিলেন। তাহার দাসত্ কেন আমার ইবাদতের পথে প্রতিবন্ধক হয় নাই। (৩) দরিদ্রদের মোকাবিলায় হযরত ঈসা (আঃ) কে উপস্থিত করা হইবে । দরিদ্র ব্যক্তি, বলিবে- হে আল্লাহ! আমি কিভাবে আপনার ইবাদত করিব, আপনি তো আমাকে দরিদ্র বানাইয়াছেন। এই দারিদ্রতা না আমাকে দুনিয়াতে কিছু করিতে দিল- না আখেরাতের জন্য কিছু করিতে পারিলাম | তাহাকে. বলা হইবে যে, তোমার ওযর বাতিল। তুমি কি আমার বান্দা ঈসা (আঃ) অপেক্ষাও অধিক দরিদ্র ছিলে? তিনি দরিদ্র হওয়া সত্ও.কিভাবে আমার ইবাদত করিয়াছিলেন? (৪) অসুস্থ ও রুগ্ন ব্যক্তিদের মোকাবিলায় হযরত আইয়ুব (আঃ) কে উপস্থিত করা হইবে। রুগ্ন ব্যক্তি বলিবে- হে আল্লাহ! আপনি আমাকে এতগুলি রোগে জড়াইয়া দিয়াছিলেন যে, আমি কিছুই করিতে পারি নাই । তাহাকে বলা হইবে- তুমি মিথুক । আইয়ুব (আঃ)- এর দিকে দেখ, তোমার রোগগুলি কি তাহার রোগ অপেক্ষাও অধিক মারাত্মক ছিল? তিনি' তো অবর্ণনীয় কষ্ট সহ্য করিয়াও আমার ইবাদত করিতেন। যদি ইবাদত করিবার জন্য তোমার ইচ্ছা থাকিত তাহা হইলে তোমার জন্যও কোন মুশকিল ব্যাপার ছিল না। অতঃপর সকলেই চুপ হইয়া যাইবে। (উন্লিখিত ঘটনাতে এমন সব ব্যক্তিদের জন্য কত সুন্দর শিক্ষামূলক উপদেশ রহিয়াছে, যাহারা সাধারণ, বাহানার দ্বারা ফরয পর্যন্ত ছাড়িয়া দেয়।). স্বত্ব পছন্দ হযরত আবু দারদা রাদিআল্লাহু আনহু 'বলেন- মানুষ রোগগ্রস্ত হইলে হতাশ ও ভগ্ন মনোরথ হইয়া পড়ে, আর আমি তাহা পছন্দ করি। যাহাতে আমার গোনাহ মাফ হয়। মানুষ অভাব অনটনকে ভয় করে । আমি তাহা পছন্দ করি, (কারণ ইহার দ্বারা আমার মধ্যে নম্রতা সৃষ্টি হয় ।) সাধারণ মানুষ মৃত্যুকে খারাপ মনে করে, 515 ইহার মাধ্যমেই প্রতিপালকের সাক্ষাৎ লাভ হয় । দুনিয়া ও আখেরাতের কল্যাণ হযরত ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু বলেন- যে ব্যক্তির তিনটি গুণ অর্জিত হইয়াছে, তাহার দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জিত হইয়াছে। (১) আল্লাহ পাকের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা । (২) বিপদাপদে ধৈর্য ধারণ করা । (৩) সুখ-স্বাচ্ছন্দ্যের সময়েও দোয়া করা । ব্যাখ্যাঃ বাহ্যিক দৃষ্টিতে উল্লিখিত গুণাবলী সাধারণ বলিয়া মনে হয়, কিন্তু প্রকৃত পক্ষে ইহাদের প্রত্যেকটি সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্যের অফুরন্ত ভান্ডার । হে আশেক! কোমর বাঁধিয়া প্রস্তুত হও হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বলেন- এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।