১১৪ তাম্বীহুল গাফেলীন আখেরাতের জন্য সামান্য পরিশ্রমও করিতেছ না ৷ অথচ আমলের. প্ররিশ্রম ব্যতীত সেখানে রিযিক-মিলিবে না। -এর ইরশাদ বর্ণনা করেন যে, দুনিয়ার প্রতি ভালবাসার ফলে তিনটি অবস্থার সৃষ্টি হয়। (১) এমন ব্যস্ততা যাহা কখনও শেষ হয় না। (প্রত্যেক ্যবসারীর এই সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রহিয়াছে)। (২) এমন আশা আকাংক্ষা যাহার শেষ নাই । (এই ধরনের আশা আকাংক্ষা পূরণ. হওয়ার পূর্বেই আকাংক্ষাকারী কবরে চলিয়া যায় ।) (৩) এমন লোভ লালসা যাহা থেকে যুক্তি লাভ 'করা সম্ভব হয় না। (উহা এমন এক প্রকার লোভ যাহা মানুষকে এমনভাবে বরবাদ করে যে, শেষ পর্যন্ত তাহাকে বেকার করিয়া ছাড়ে)। অনুসন্ধানকারী ও উদ্দেশ্য দুনিয়া ও আখেরাত উভয়ই, অনুসন্ধানকারীও হয়.আবার উদ্দেশ্যও হয় । যে ব্যক্তি আখেরাতকে স্বীয় উদ্দেশ্য রূপে গ্রহণ করে তখন দুনিয়া তাহাকে অনুসন্ধান করিতে থাকে । এমনকি অপমানিত ও অপদস্থ হইয়া তাহার পায়ের উপর লুটাইয়া পড়ে । আর যে ব্যক্তি দুনিয়াকে উদ্দেশ্য রূপে গ্রহণ করে- তখন আখেরাত তাহার অনুসন্ধানকারী হইয়া এই ফিকিরে লাগিয়া যায় যে,.সে কখন সুযোগ পাইবে আর মৃত্যুর মাধ্যমে তাহাকে চুরমার করিয়া দিবে । কত বিস্মরয়কর এই কথা আবু হাযেম বলিতেন- আমি দুনিয়াকে দুইভাবে বিভক্ত পাইয়াছি। একভাগ এমন যাহা আমার জন্য, যে কোন অবস্থায় তাহা আমার কাছে পৌছিবে। অন্য কাহারো কাছে যাইতে পারিবেনা। দ্বিতীয়ভাগ এমন যাহা আমার জন্য নয়, অন্যের জন্য । আমি কোন প্রকারে তাহা লাভ করিতে পারিবনা। এই ভাগ যাহার জন্য নির্ধারিত সেই উহা লাভ করিবে। এখন বল- আমি ইহাদের মধ্যে কোন্টির জন্য আমার জীবণ ব্যয় করিব? অনুরূপভাবে আমাকে দুইটি জিনিষ প্রদান করা হইয়াছে । ইহাদের দুইটি পর্যায় | জিনিষ দুইটি আমার আগেই নিঃশেষ হইয়া যাইবে । অথবা আমি এইগুলো অন্যের জন্য ছাড়িয়া চলিয়া যাইব। এখন বল! ইহাদের মধ্যে কোন, জিনিষগুলোর জন্য আমি স্থীয় প্রতিপালকের অবাধ্য হইব। ইহার কি কোন উদাহরণ হইতে পারে? হযরত সালমান ফারসী রাদিআল্লাহু আনহু অসুস্থ ছিলেন। হযরত সা*দ ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।