১১২ তাশ্ধীহুল গাফেলীন (১) চোখের অশ্রপাত বন্ধ হইয়া যাওয়া । (২) দিল (অন্তর) শক্ত হইয়া যাওয়া। (৩) ধন সম্পদের মহব্বত । (8) আশা-আকাংক্ষার বৃদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিলেন যে, যদি দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে মাছির পালকের সমানও হইত, তাহা হইলে কাফেররা এক ঢোক পানিও পাইত না। দুনিয়ার প্রতি ঘৃণা হযরত আব্দুর রহমান বিন ওসমান রাদিআল্লাহু আনহু বলেন- একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে এক সফরে ছিলাম । তখন 5151-8754 স্থানের নিকটে ফজরের নামায আদায় করিলাম । সেখানে তিনি:একটি আধা ছাগলের বাচ্চা দেখিতে পাইলেন। ছাগল ছানার চামড়ায় পোকা | তিনি তাহা দেখিয়াই সওয়ারী থামাইয়া দিলেন আর সাহাবাদিগের প্রতি ফিরিয়া বলিলেন- দেখ! এই সম্প্রদায়ের লোকজনের কাছে এই ছাগল ছানাটি কত ঘৃণার পাত্র। অথচ ছাগল ছানা তাহাদের প্রিয় সম্পদ । অতঃপরণ“তিনি বলিলেন- যে রবের হাতে আমার জীবন এঁ রবের শপথ করিয়া বলিতেছি যে, দুনিয়া আল্লাহ পাকের কাছে এই ছাগল ছানা অপেক্ষা অধিকতর নিন্দিত ও ঘৃণিত। মুমিনের জেলখানা আর কাফেরের বেহেশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দুনিয়া মুমিনের জেলখানা, কবর তাহার দুর্গ, জান্নাত হইল তাহার বাসস্থান । পক্ষান্তরে দুনিয়া কাফেরের জন্য জান্নাত, কবর জেলখানা আর জাহান্নাম তাহার বাসস্থান ॥ ব্যাখ্যাঃ দুনিয়াতে মুমিন ব্যক্তি যতই সুখে জীবন যাপন করুক না কেন ইনতিকালের সময়, জান্নাতে তাহার বাসস্থান এবং ইহার নেয়ামত সমূহ দেখিয়া দুনিয়া জেলখানা বলিয়া মনে করিবে । আর কাফের দুনিয়াতে অশেষ কষ্টে ও 05555908555 কারবে। শস্যদানা জান্নাতে আর তুষ জাহান্নামে ইয়াহইয়া বিন মুয়াষ রহমতুল্লাহি আলাইহি বলিয়াছেন- দুনিয়া আল্লাহ পাকের শস্য ক্ষেত্র, মানুষ হইল বীজ, আর মৃত্যু কীচি ৷ মালিকুল মওত হইলেন শস্য কর্তন কারী কবর কর্তিত শস্য রাখার স্থান, আর হাশরের ময়দান শস্য মাড়ানোর স্থান। জান্নাত আর জাহান্নাম গুদাম । শস্য দানাগুলি জান্নাতে রাখা হইবে । আর তুষ জাহান্নামে রাখা হইবে । হযরত লোকমান স্বীয় পুত্রকে সম্বোধন করিয়া বলিয়াছেন- হে বৎস! দুনিয়া একটি গভীর সমুদ্ব। অগণিত মানুষ ইহাতে ডুবিয়া রহিয়াছে।'তুমি আল্লাহর ভয়কে নিজের জনয জাহাজ বানাইয়া লও) (ঘাহাভে-ডুবিয়া-যাওয়া থেকে পরিত্রাণ পাও আর গন্তব্যস্থূলে পৌছিতে পার)। . ফখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।