Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

১১০ তাশ্বীহুল গাফেলীন একদল জান্নাতে প্রবেশ করিবে । আর অপর দল জাহান্নামে । সে জিজ্ঞাসা করিল জান্নাত কিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- জান্নাত হইল দুনিয়াতে কৃত নেক আমলের বিনিময় । (জান্নাত এ ব্যক্তিই লাভ করিবে, যে জান্নাত পাওয়ার আশায় দুনিয়া পরিত্যাগ করিয়াছে)। সে আবার জিজ্ঞাসা করিল, জাহান্নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ জাহান্নাম হইল দুনিয়ায় কৃত বদ আমলের বিনিময় । আগন্তুক জিজ্ঞাসা করিল, এই উম্মতের উত্তম ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ যে দুনিয়াতে আল্লাহর অনুগত হইয়া থাকে । আগত্তৃক জিজ্ঞাসা করিল- আচ্ছা আমাকে .বলুন যে, মানুষ দুনিয়াতে কিভাবে জীবন যাপন করিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ এমন ভাবে জীবন যাপন করিবে, যেমন কোন ব্যক্তি স্বীয় কাফেলা হারাইয়া, ফেলার পর কাফেলা অনুসন্ধান করিতেছে এমনন্ব্যক্তি তো স্বীয় উদ্দেশ্য হাসিল করার জন্য সর্বদা সতর্ক থাকে। বি আগন্তুক আবার জিজ্ঞাসা করিল, দুনিয়া কি পরিমাণ সময় টিকিয়া থাকিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ কাফেলা হারাইয়া ফেলার পর পুনরায় কাফেলা! পাইতে যতক্ষণ সময়ের প্রয়োজন হয়, সে পরিমাণ সময় । আগম্তুক বলিল- দুনিয়া ও আখেরাতের মধ্যে কতটুকু সময়ের দুরত্‌ রহিয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ চোখের পলক ফেলিতে যতট্রকু সময় লাগে ততটুকু সময়ের দুরত্ব রহিয়াছে । এই সকল প্রশ্ন করিবার পর এঁ ব্যক্তি চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বলিলেন- তিনি জিবরাইল (আঃ) তোমাদিগকে: দুনিয়া এবং আখেরাতের হাকিকত বুঝানোর উদ্দেশ্যে আসিয়াছিলেন। যাহাতে তোমরা দুনিয়ার প্রতি অনাসক্ত হইয়া: আখেরাতের প্রতি ঝুঁকিয়া পড়। এ ব্যক্তি সম্পর্কে খুব আশ্চর্য বোধ হয় যে আখেরাতের প্রতি বিশ্বাস রাখার পর দুনিয়ার জন্য কাজ করে । হযরত ইবরাহীম (আঃ) কিভাবে আল্লাহর দোস্ত হইলেন? হযরত ইবরাহীম (আঃ)কে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- আপনাকে আল্লাহ পাক কোন কথার ভিত্তিতে স্বীয় দৌস্ত হিসাবে গ্রহণ করিলেন? হযরত ইবরাহীম (আঃ) (১) যখনই আমাকে দুইটি বিষয়ের যে কোন একটি গ্রহণ করিবার অনুমতি দেওয়া-হইয়াছে, তখনই এ বিষয়টি গ্রহণ করিয়াছি যাহাতে আল্লাহ সত্তুষ্ট থাকেন। (২) আল্লাহ পাক আমাকে রিযিক প্রদানের ওয়াদা করিয়াছেন। তাই আর্মি রিযিক উপার্জনের ব্যাপারটি কখনও গুরুতু. প্রদান করি নাই। (৩) মেহমান ব্যতীত কখনও খানা খাই নাই। চারটি বিষয় অন্তর সতেজ রাখে কোন একজন বিজ্ঞ ব্যক্তি বলিয়াছেন যে, চারটি বিষয়ের দ্বারা অন্তর সতেজ থাকে- (১) ইলম (২)রাজী থাকা (৩) অল্পে তুষ্টি (8) পার্থিবতা পরিত্যাগ ও ৭ ৫ টা ৮ সঃ পা চিত রঃ ন টে ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।