Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাম্বীহুল গাফেলীন ১০৫ আকাংক্ষা করি, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে আমরা এ বিষয়টি অর্জন করিতে পারি না। এই জন্য কি আল্লাহ্‌র কাছে কোন সওয়াবের আশা করিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিশ্চয়ই! ইহার বিনিময়ে সওয়াব হইবে না তো কিসের বিনিময়ে সওয়াব হইবে? হযরত যেহাক রহমতুল্লাহি আলাইহি' বলেন-কোন ব্যক্তি বাজারে যাওয়ার পর কোন বস্তু দেখিয়া খাওয়ার আকাংক্ষা জাগিয়াছে, কিন্তু পকেট খালি বলিয়া ক্রয় করিতে পারে নাই। এমতাবস্থায় সওয়াব পাওয়ার আশা করিয়া ধৈর্য ধারণ করিয়াছে । এমন ব্যক্তি এক লক্ষ্য দেরহাম দান করার সওয়াব অপেক্ষাও অধিক সওয়াব লাভ করিবে । কুরআন পকে দরিদ্র ব্যক্তির প্রশংসা ফকীহ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেন যে, নিম্নলিখিত আয়াত থেকে দরিদ্র ব্যক্তির প্রশংসা বুঝা যায়। 811৮5577777 অর্থাৎ নামায পড়, যাকাত প্রদান কর এবং রাসুলের আনুগত্য কর যাহাতে তোমাদের প্রতি অনুগহ করা হয়। অত্র আয়াতে আল্লাহ পাক দরিদ্রের হক যাকাতকে নিজের হক নামাযের সাথে সা 5455055 দানি রাভিনা কেহ বলিয়াছেন যে, সম্পদশালীর জন্য দরিদ্র ব্যক্তি ধোপা, ডাক্তার, ডাকপিয়ন, রক্ষক ও সুপারিশকারী বরূপ। (১) সম্পদশালীর জন্য দরিদ্র ব্যক্তি ধোপা এই হিসাবে যে, সম্পদশালী দরিদ্র ব্যক্তিকে দান খয়রাত করে । ফলে তাহার ধন সম্পদ পবিত্র হয়। যেন দরিদ্র ব্যক্তি সম্পদশালীকে ধৌত করে পাক সাফ করে। (২) ডাক্তার এই হিসাবে যে, দরিদ্র ব্যক্তিকে দান করার দ্বারা সম্পদশালী রোগ হইতে আরোগ্য লাভ করে । আর ডাক্তার তো রোগ আরোগ্যের ব্যবস্থা করে। (৩) ডাক পিয়ন এই হিসাবে যে, সম্পদশালী দরিদ্রকে দান করার মাধ্যমে নিজেদের মৃত আত্মীয় স্বজনের কাছে সওয়াব 'প্রেরণ করে। যদি দরিদ্র ব্যক্তি না থাকিত তাহা হইলে কাহার মাধ্যমে মৃত ব্যক্তিদের নিকট সওয়াব প্রেরণ করিত। (৪) রক্ষক এই হিসাবে যে, সম্পদশালীদের দরিদ্রকে সদকা দেওয়ার পর দরিদ্র ব্যক্তি সম্পদশালীর জন্য দোয়া করে, ফলে তাহার সম্পদের হেফাজত হয়। (৫) সুপারিশকারী এই হিসাবে যে, হাশরের ময়দানে দরিদ্র ব্যক্তি তাহার সম্পদশালী দাতার ক্ষমার জন্য সুপারিশ করিবে । এই জন্য সম্পদশালীদের দরিদ্র ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ।' ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।