১০৪ তাশ্বীহুল গাফেলীন যাও, যাহারা তোমাকে দুনিয়াতে সাহায্য সহযোবীতা কাযা তাহারগবে হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাও । তখন সে ব্যক্তি অনেক লোককে ₹ দের সারি হইতে বাহির করিয়া জান্নাতে প্রবিষ্ট করাইবে। দুনিয়াতে দারিদ্রতার কষ্টের বিনিময়ে দরিদ্রলোক যে সম্মান লাভ করিবে-ইহাই সে সম্মান। এইজন্য রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দরিদ্বদিগকে খুব ভালবাস, তাহাদের কাছে অনেক বড় সম্পদ রহিয়াছে । উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, এ সম্পদটি কি? রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন-কিয়ামতের দিনে দরিদ্রদিগকে বলা হইবে, যে ব্যক্তি তোমাকে রুটির একটি টুকরা এবং এক ঢোক পানিও দিয়াছে, তাহাকে তোমার সাথে জান্নাতে লইয়া যাও। দরিদ্রের পাঁচটি বিশেষত ফকীহ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেন যে, হাদীছ সমূহে দরিদ্রের পাঁচটি বিশেষত্ব বর্ণিত হইয়াছে- (১) দরিদ্র ব্যক্তি প্রত্যেক আমলে, সম্পদশালী অপেক্ষা অধিক সওয়াব লাভ করিবে । যদিও উভয়ের আমল, এক পর্যায়ের হয় । .€২) দরিদ্র ব্যক্তি দারিদ্রতার কারণে যখন তাহার কোন আকাংক্ষা পুরা করিতে না পারে, তখনই ইহার বিনিময়ে সে প্রতিদান লাভ করে । কিন্তু শর্ত হইল ধৈর্য ধারণ করা। (৩) দরিদ্র ব্যক্তি সম্পদশালীর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে । যদিও আমলের ক্ষেত্রে উভয়েই সমান। (8) আখেরাতে দরিদ্র ব্যক্তির হিসাব হালকা হইবে । ধন সম্পদের ক্ষেত্রে তো দরিদ্রের প্রশ্নই উঠেনা। (৫) কিয়ামতের দিনে সম্পদশালী অপেক্ষা দরিদ্র কম লঙ্জিত হইবে । তখন সম্পদশালী বলিবে-হায় ৷ যদি আমি গরীব হইতাম । এক লক্ষ অপেক্ষা উত্তম এক পয়সা রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কখনও এক দেরহাম দান করা এক লক্ষ দেরহাম দান করা অপেক্ষা উত্তম হয় । সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, ইহা কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক সম্পদশালী তাহার অঢেল সম্পদ হইতে একলক্ষ দেরহাম দান করে। পক্ষান্তরে দরিদ্র ব্যক্তির কাছে মাত্র দুই দেরহাম থাকে আর সে তাহা হইতে এক দেরহাম আল্লাহর, রাস্তায় খরচ করিয়া ফেলে । এই ধরনের এক দেরহাম একলক্ষ দেরহাম অপেক্ষা উত্তম । আকাংক্ষা পূর্ণ না হওয়ার বিনিময়ে সওয়াব একদা সাহাবাগণ রাদিআল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে আরয করিলেন- কোন কোন সময় আমরা হয়ত একটি বিষয়ের ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।