Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

১০২ তাশ্বীহুল গাফেলীন ব্যবসা অগ্রগণ্য না ইবাদত? হযরত আবু দারদা রাদিআল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রিসালাত প্রকাশিত হওয়ার সময় আমি ব্যবসায়ী ছিলাম । ঈমান গ্রহণ করার পরে ব্যবসা এবং ইবাদত উভয় কাজ এক সাথে চালাইয়া যাওয়ার জন্য চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু এক সাথে উভয় কার্য সম্পাদন করা খুব কঠিন হইয়া পড়িল । আমি মনে মনে ভাবিতে লাগিলাম যে, কোন একটি কার্য পরিত্যাগ করিতে হইবে । অতঃপর ব্যবসা পরিত্যাগ করিয়া ইবাদতে আত্মনিয়োগ করিলাম । আল্লাহর শোকর-আজ আমি আমার সিদ্ধান্তের ফলে অস্থিরতা মুক্ত। এখন আমার অন্তরে এতটুকু বাসনাও হয় না যে, মসজিদের সংলগ্ন আমার একটি দোকান থাকুক । আর আমি ওয়াক্ত মোতাবেক জামাতের সাথে নামাজ পড়িয়া অবশিষ্ট সময় দোকানদারী করি । যদিও প্রতিদিন আমার চল্লিশ দিনার লাভ হয়। জনৈক ব্যক্তি প্রশ্ন করিল যে, আপনার এমন অবস্থা কেন সৃষ্টি হইয়াছে? তিনি উত্তর দিলেন-আখেরাতে হিসাবের ভয়ে । ব্যাখ্যাঃ হযরত আবু দারদা রাদিআল্লাহু 'আনহু- এর উন্লেখিত সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তাহার পরিপূর্ণ ঈমান এবং আখেরাতে হিসাবের ভয় মোতাবেক এই সিদ্ধান্ত বহু উচ্চ পর্যায়ের কিন্তু সকলের পক্ষে তাহার অনুকরণ সন্তব 'নহে। ব্যবসা শুধু বৈধই নয় বরং শরীয়তের নীতি মোতাবেক ব্যবসা দ্বীনের একটি গুরুতৃপূর্ণ বিভাগও বটে । বিভিন্ন হাদীছে শরীয়ত সম্মত ব্যবসায়ের ফজীলত বর্ণিত হইয়াছে। একদা রাসূলুষাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন- হল] ০৪ ১০০৪ 2200 5 কত অর্থঃ আমি এবং ঈমানদার শরীয়ত মোতাবেক ব্যবসায়ী জান্নাতে এত নিকটে অবস্থান করিব, আমার এই দুইটি আঙ্গুল একে অপরের যত নিকটে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় তর্জনী ও মধ্যমা এ অনুরূপভাবে হালাল রুজি উপার্জন করাও ফরয। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে উচ্চ পর্যায়ের উত্তম ও অগ্রগণ্য কার্য বলিয়া ঘোষণা দিয়াছেন। ইবাদতের সময় ইবাদত করিয়া অবশিষ্ট সময় শরীয়ত সম্মত পন্থায় ব্যবসা করিয়া হালাল জীবিকা অর্জন করা, এমন ইবাদত রুরা৷ অপেক্ষা উত্তম, যে ইবাদত করার পর উদর পূর্ণ করিবার উদ্দেশ্যে ভিক্ষার জন্য হাত বাড়াইতে হয় এবং শুধু দান সদকার উপর ভিত্তি করিয়া জীবন যাপন করিতে হয় । আর এখানে ব্যবসার প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করা হইয়াছে, তাহা এ ব্যবসা যাহা শরীয়তের বিধি নিয়ম বহির্ভূত | রাসূল সালাহ আলাইহি ওয়াসাল্লাম-এর দুইটি বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন- দারিদ্রতা জাগতিক জীবনে কষ্টের কারণ ও আখেরাতের জীবনে আনন্দের কারণ । আর ধনসম্পদ জাগ্রতিক, জীরনে ত্বানন্দের কার্ণ কিন্তু আখেরাতের জীবনে কষ্টের কারণ । হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিয়াছেন- প্রত্যেক ব্যক্তির একটি বিশেষত্ব থাকে ফখ্৮্.9110001179.001

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।