Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাম্বীহুল গাফেলীন ১০১ সাহাবা রাদিআল্লাহু আনহুম বর্ণনা করিয়াছেন যে, এই উপদেশ প্রাপ্তির পর হযরত আবু যর রাদিআল্লাহু আনহু-এর অবস্থা এমন হইয়া গিয়াছিল যে, তিনি হয়ত সওয়ার হইয়া চলিতেছেন আর হাত হইতে কোন কারণে বেত্র 'পতিত হইয়া গিয়াছে। কিন্তু কাহাকেও বেত্রটি উঠাইয়া দিতে বলিতেন না । বরং তিনি সওয়ারী হইতে নীচে নামিয়া আসিতেন এবং নিজেই বেত্র উঠাইয়া লইতেন। ফিরিশতাদের সন্দেহ এবং ইহার উত্তর একদা ফিরিশতাগণ আল্লাহ পাককে জিজ্ঞাসা করিলেনঃ হে আল্লাহ! আপনি কাফেরদের জন্য পার্থিব নেয়ামতের দরজা খুলিয়া দিয়াছেন আর বিপদাপদের দরজা বন্ধ করিয়া দিয়াছেন । (অথচ তাহারা আপনার শত্রু) আর মুসলমানদের জন্য পার্থিব নেয়ামত সংকীর্ণ করিয়া দিয়াছেন ও একের পর এক তাহাদের প্রতি বিপদাপদ অবতীর্ণ হইতে থাকে (অথচ তাহারা আপনার অনুগত)। আপনার এইরূপ হেকমতের মধ্যে কি রহস্য রহিয়াছে? আল্লাহ পাক বলিলেন- কিয়ামতের দিনে কাফেরদের জন্য নির্ধারিত শাস্তি আর মুমিনদের জন্য নির্ধারিত নেয়ামতের প্রতি একটু দৃষ্টি ফিরাও (তারপর প্রশ্ন কর)। ফিরিশতাগণ উভয় দিক তদন্ত করিলেন, অতঃপর. বলিতে লাগিলেন হে পরোয়ারদিগার । আখেরাতে শাস্তির তুলনায়, পার্থিব সুখ-স্থাচ্ছন্দ্য কিছুই নয়। অনুরূপভাবে জান্নাতের নেয়ামত সমূহ দেখার পর, পার্থিব দুঃখ কষ্টের অনুভূতি পর্যন্ত অবশিষ্ট থাকে না। আল্লাহর কাছে দুনিয়াদারের মর্যাদা দুই জাহানের গৌরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- অধিক ধন সম্পদ সঞ্চয়কারী ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত আর অধিক দান খয়রাতকারী আল্লাহর কাছে প্রিয় । উপদেশঃ যে ব্যক্তি সর্বদা ধন সম্পদের লোভে লিপ্ত, অধিক অর্থ উপার্জনের ফিকিরে লাগিয়া থাকে, আল্লাহর কাছে সে ব্য নিকৃষ্ট ও ত। এইরূপ ব্যক্তি যদি জান্নাত লাভ করে তাহা হইলে দরিদ্র ব্যক্তিদের সমমর্ধাদা কখনও পাইবে না। আর যদি জাহান্নামে যায় তাহা হইলে সে জাহান্নামের একবারে নিন পর্যায়ে অবস্থান করিবে । অবশ্য এমন মুসলমান যে সর্বদা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, সে উপরোল্লেখিত ব্যক্তি হইতে ব্যতিক্রম । কারণ সে স্বীয় সম্পদের খারাপ ফলাফল হইতে বাচিয়া থাকে। (১) দুনিয়া এবং ইহার ধন সম্পদ তাহার দৃষ্টিতে এত সুন্দর করিয়া তুলিয়া ধরি যে, সে সম্পদের হক আদায় করার ব্যাপারেও গড়িমসি করিতে বাধ্য হইয়া পড়ে । (২) তাহার জন্য সম্পদ উপার্জন করার রাস্তা সহজ করিয়া দেই (যাহাতে সম্পদের প্রাচুর্যতার কারণে অবৈধ স্থানে অপচয় করা তাহার জন্য মুশকিল না হয়)। (৩) তাহার অন্তর সম্পদের প্রতি অগাধ ভালবাসার দ্বারা পরিপূর্ণ করিয়া দেই : (যাহাতে হালাল হারামের পার্থক্য না করে সম্পদ উপার্জনে লিপ্ত হইয়া পড়ে)। ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।