Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ তাস্বীহুল গাফেলীন (২) ধন সম্পদের প্রতি আসক্ত হইও না, কারণ এই সম্পদ হয়ত আজ তোমাকে ধার দেওয়া হইয়াছে । কাল হয়ত অন্য একজনকে দেওয়া হইবে । সুতরাং অন্যের সম্পদ লইয়া শুধু পেরেশান হইওনা। এই সম্পদগ্ডলোই অন্যের জন্য সৌভাগ্যের কারণ আর তোমার জন্য বোঝা স্বরূপ। যদি তুমি ইহাতে মন লাগাও তাহা হইলে ইহা তোমাকে আল্লাহর আনুগত্য থেকে দুরে সরাইয়া ফেলিবে । তোমার মধ্যে অভাবের ভয়ভীতি সৃস্টি হইবে । তুমি শয়তানের আনুগত্য করিতে থাকিবে । (৩) যে কাজ করিতে গিয়া মনের মধ্যে বাধা আসে, এ কাজ করিও না। মুমিনের অন্তর সাক্ষী এবং মুফতির স্থলাভিষিক্ত হয়। সন্দেহজনক কার্যে ভীত হইয়া পড়ে । হারাম কার্ধের ক্ষেত্রে হতবুদ্ধি হইয়া পড়ে আর হালাল কার্ষের ক্ষেত্রে শান্তি পায়। (৪) যতক্ষণ পর্যন্ত কোন কার্য দুরস্ত হওয়ার ও বিবেক সম্মত হওয়ার কথা বিশ্বাস * না হয়, ততক্ষণ পর্যন্ত উক্ত কার্য করিবে না। মুসাফিরের ন্যায় জীবন যাপন হযরত আবদুন্নাহ বিন ওমর রাদিআল্লাহু আনহু রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উপদেশ বাণী শুনাইতেছেন-দুনিয়াতে দরিদ্র এবং মুসাফিরের ন্যায় জীবন যাপন কর। নিজকে মৃত বলিয়া ধারণা কর । এই কথা বলিয়া হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিআল্লাহু আনহু স্বীয় শিষ্য. মুজাহিদকে আবার বলিলেন- সকালে সন্ধ্যার চিন্তা আর সন্ধ্যায় সকালের চিন্তা করিও না। মৃত্যুর পূর্বে জীবিত অবস্থায় এবং অসুস্থ হওয়ার পূর্বে সুস্থাবস্থায় কিছু করিয়া লও । আগামীকল্য কি হইবে তোমার তো জানা. নাই। যে আজকের কাজ আগামীকালের জন্য রাখিয়া দেয় সে সর্বদা চিন্তিত ও পেরেশান থাকে । আকাংক্ষা-হ্াস করার বিনিময়ে সম্মান | ফকীহ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেন যে- কোন ব্যক্তি পার্থিবতা সম্পর্কে আকাংক্ষা-হ্বাস করিলে আল্লাহ পাক তাহাকে চারভাবে সম্মানিত করেন। (১) আল্লাহর আনুগত্যে এবং ইবাদতের স্থায়ীতৃতা ও অটলতা প্রদান করেন। মৃত্যুর বিশ্বাস ও কল্পনার দ্বারা তাহার অন্তরে পার্থিবতার প্রতি অনাসক্তি এবং পরকালের প্রতি আসক্তি সৃষ্টি হয়, ফলে সে“ইবাদতে অধিক আত্মনিয়োগ করিতে পারে। (২) তাহার (পার্থিব) চিন্তা ভাবনা কমিয়া যায় (এই কথা সত্য যে, দুনিয়ার প্রতি অধিক মনোযোগ দেওয়ার দ্বারা চিন্তা ভাবনা বৃদ্ধি পায় আর ইহার প্রতি অনাসক্তি হওয়ার দ্বারা চিত্তের তুষ্টি ও প্রশান্তি বৃদ্ধি পায়-।) | (৩) যৎসামান্য রোজগারের উপর ধৈর্য্য ধারণ করা নসীব হয়। (যেহেতু চোখের সামনে মৃত্যু উপস্থিত, তাই কিভাবে সে সম্পদের জালে আটকা পড়িবে?) (৪) তাহার অন্তর আলোকিত করিয়া দেওয়া হয় (দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর যিকিরের আধিক্য এবং হালাল-হারামের চিন্তা এইসব কিছুর দ্বারা তো অন্তর আলোকিত হওয়াই চাই ।) ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।