তাশ্বীহুল গাফেলীন ৯৫ কোন এক বুযুর্গ বলিয়াছেন- তিনটি বিষয় সর্বপ্রকার মন্দের ভিত্তি ও মূল- (১) হিংসা (২) লোভ (৩) অহংকার ।. অহংকারের ভিত্তি স্থাপন করিয়াছিল শয়তান | অহংকারের বশবর্তী হইয়া সে আদম (আঃ)-কে সিজদা করিতে অস্বীকার করিয়াছিল ৷ ফলে সে চির অভিশপ্ত হইয়া গেল। লোভ হযরত আদম (আঃ) থেকে শুরু হইয়াছে । লোভই জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে তাহাকে উদ্বুদ্ধ করিয়াছিল। ফলে তিনি জান্নাত থেকে বাহির হইতে বাধ্য হইয়াছেন । হিংসা মূলতঃ কাবিল থেকে শুরু হইয়াছে ।. সে হিংসার বেড়াজালে আটকা পড়িয়াই স্বীয় ভ্রাতা হাবিলকে হত্যা করিয়াছিল। অবশেষে কাফের হইয়া চিরদিনের জন্য জাহান্নামী হইয়া গেল। হযরত আদম (আঃ)-এর অসিয়ত হযরত আদম (আঃ) স্বীয় পুত্র হয়রত শীশ (আঃ)-কে পাঁচটি অসিয়ত করিয়াছিলেন । বলিয়াছিলেন যে, তুমিও স্বীয় সন্তানদের প্রতি এই বিষয়গুলি সম্পর্কে অসিয়ত করিও । (১) দুনিয়া এবং পার্থিব জীবনের প্রতি কখনও নিশ্চিন্ত হইও না। জান্নাতের প্রতি আমার (শয়তানের ধোকায় পড়িয়া চিরস্থায়ী বসবাসের) আস্থা স্থাপন করা আল্লাহ পাক পছন্দ করেন নাই । অবশেষে আমাকে জান্নাত থেকে বাহির হইতে হইয়াছে। | (২) নারীদের চাহিদানুযায়ী কখনও কাজ করিবে না। আমি স্থীয় স্ত্রীর চাহিদা অনুযায়ী জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করিয়াছিলাম । ফলে আমাকে লজ্জিত হইতে হইয়াছে । (৩) কোন কাজ করিবার পূর্বে কজের ফলাফল কি হইবে- তাহা ভালভাবে চিন্তা করিয়া কাজ করিবে। যদি আমি. এইরূপ করিতাম, তাহা হইলে জান্নাতে আমাকে লজ্জিত হইতে হইত না। (৪) যে, কার্য করিতে গিয়া মনের মধ্যে বাধার সৃষ্টি হয়,তাহা করিবে না। জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সময় আমার অন্তরে বাধার সৃষ্টি হইয়াছিল। কিন্তু আমি সে বাধা উপেক্ষা করিয়াছিলাম । (৫) যে কোন কার্য করিবার পূর্বে বিবেকবান অভিজ্ঞ ব্যক্তির কাছে অবশ্যই পরামর্শ নিয়া করিবে । যদি.আমি ফিরিশতাদের কাছে পরামর্শ করিয়া লইতাম । তাহা হইলে আমাকে লঙ্দিত হইতে হুইত না? চার থেকে মাত্র চারটি. শকীক বলহী রহমতুল্লাহি আলাইহি বলেন যে, আমি চার হাজার হাদীছ থেকে চারশত হাদীছ বাছিয়া লইয়াছি। আবার চারশত থেকে মাত্র চারটি হাদীছ বাছিয়া লইয়াছি। তাহা হইলঃ (১) নারীর সাথে মন লাগাইও না। সে আজ তোমার, আগামীকল্য অন্যেরও 5৮5 জাহান্নামে £ঁ ] ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।