৯০ মাওয়ায়েষে আশ.বাফিয়া অর্থাৎ, “যেদিন হইতে আমি অর্ধ রাত্রের বাদশাহী লাভ করিয়াছি, তখন হইতে আমি একটি সামান্য যবের পরিবর্তেও নীমরোজ রাজ্য ক্রয় করিতে চাই না। ( এই সময় সভার এক পার্থ হইতে আওয়াষ আসিল যে, হুযুর, এদিকেও মুখ করুন। এদিকে আওয়ায পৌছিতেছে না। তিনি উত্তরে বলিলেন, তবে অন্ত একজন বক্তা আনিয়া লও। সে ওদিককার লোকদিগকেও শুনাইতে পাধিবে। আমি কাহারও চাকর নই যে, তুমি ঘুরিতে বলিলেই ঘুরিয়া যাইব । যখন মনে চাহিবে, তখন ওদিকেও মুখ করিব। কেহ আওয়ায না পাইলে এবং তজ্জন্ত অসহা মনে হইলে সে সভা] ত্যাগ করিয়া চলিয়া যাউক। ) (১) খোদার কসম, যে ব্যক্তি এই দৌলত প্রাপ্ত হয়, রাজত্বের প্রতি তাহার সামান্যও লোভ থাকিতে পারে না; বরং সে উহার নাম শুনিলেই অস্থিরতা বোধ করে। কেননা, ইহাতে খোদার সহিত সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা পয়দ] হয়। আজকাল মানুষ ছাহাবায়ে কেরামের ঘটনাবলী লইয়া বিতর্কে প্রবৃত্ত হইয়া অনর্থক সময় নষ্ট করে। উদ্দাহরণতঃ কেহ বলে, হযরত আলী (রাঃ)কে প্রথম খলিফা মনোনীত কর] উচিত ছিল । আমি কসম করিয়া বলিতেছি-__হযরত আলী (রাঃ) আন্তরিক ভাবে শায়খাইন (অর্থাৎ হযরত আবুবকর ও হযরত ওমর রোঃ)-এর প্রতি নিশ্চয়ই কৃতজ্ঞ হইয়া থাকিবেন যে, তাহারা তাহাকে বিপদ হইতে মুক্ত রাখিয়াছেন। কেননা, ছাহাবীদের খেলাফত অযোধ্যার বাদশাহ্দের বাদশাহীর স্তায় ছিল না যে, দিবা-রাত্র কেবল আরাম-আয়েশ ও আমোদ-এমোদেই ডূবিয়া থাকিবেন। তাহাদের বাদশাহী ছিল এইরূপ £ এক দিন ঘ্বিপ্রহরে ভয়ানক গরম বাতাস বহিতেছিল। তখন খলিফা হযরত ওমর (রাঃ) জঙ্গলের দিকে গমন করিতেছিলেন। হযরত ওছমান (রাঃ) তাহাকে দুর হইতে দেখিয়াই চিনিয়া ফেলিলেন যে, তিনি আমীরুল মোমিনীন। তাহার বাড়ীর নিকটবর্তী হইলে তিনি ডাকিয়৷ বলিলেন, আমীরুল মোমিনীন! এত তীব্র উত্তাপ ও গরম বাতাসের মধ্যে কোথায় গমন করিতেছেন? তিনি উত্তরে বলিলেন, বায়তুল মালের একটি উট হারাইয়া গিয়াছে, উহার খোজে যাইতেছি। হযরত ওছমাঁন (রাঃ) আরয করিলেন, কোন চাকর পাঠাইয়া দিলেও তো হইত। তিনি বলিলেন, কিয়ামতের দিন আমিই জিজ্ঞাসিত হইব, চাকরকে জিজ্ঞাসা কর! হইবে না। হযরত ওছমান (রাঃ) আরও বলিলেন, তবে কিছুক্ষণ বিশ্রাম করিয়া যান, ইতিমধ্যে উত্তাপও কমিয়৷ যাইবে । খলিফা উত্তরে (১) তখন ছাইয়্যেছনা আবছুল কাদের (রহঃ)-এর কাহিনীর প্রতিক্রিয়া স্বরূপ অযুখাপেক্ষিতার ভাব প্রবল ছিল। তাছাড়া অনুরোধের স্বরটিও অসমীচীন ছিল। সম্ভবতঃ এই সব কারণেই এবম্িধ উত্তর দিয়াছেন। নতুবা হযরত অধিকাংশ সময় এই ধরণের অনুরোধের প্রতি মনোযোগ দান করিয়া থাকেন । ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।