গাফলতের কারণ ৬১ বেলায়ও তিনটি স্তর রহিয়াছে এবং প্রত্যেক স্তরেই আমাদের দ্বারা বিভিন্ন গোনাহ্ হইয়া থাকে । সংক্ষেপে তাহাও শুনিয়া! লউন। সব্প্রথম সন্তান জন্মগ্রহণ করার ব্যাপারে অধিকাংশ লোক বিশেষ মহিলাগণ বিভিন্ন তন্ত্রমন্ত্রের আশ্রয় গ্রহণ করে। কোথায়ও তাবিষ-কবধের সাহায্য লওয়। হয়। এগুলি শরীয়ত সম্মত কিনা এদিকে কেহ জক্ষেপকরে না। কোন কোন মহিল! এ ব্যাপারে আরও বেশী ছঃসাহসের পরিচয় দেয়। তাহাদিগকে কে যদি বলে যে, অমুকের সন্তান মারিয়া ফেলিলে তোমার গর্ভে সন্তান জন্মগ্রহণ করিবে, তবে তাহারা ইহা করিতেও দ্বিধা করে না। মাঝে মাঝে কাহারও সন্তানের উপর (হোলী, দীপালী ইত্যাদি উৎসবের সময় ) যাছু করাইয়া দেয় কিংবা নিজেই করায়। কোন কোন মূর্খ মহিল! শীতলার পুজা করে। সন্তান লাভের উদ্দেশ্টে কোন সময় চৌরাস্তার মধ্যে কিছু রাখিয়৷ দেয়। এমন মায়ের গর্ভে মাঝে মাঝে এমন পিশাচ ছেলে জন্মগ্রহণ করে যে, বয়স্ক হওয়ার পর তাহার অত্যাচারে মা-বাপ অতিষ্ঠ হইয়া যায়। তখন যে ছেলের আশায় হাজার হাজার গোনাহ করিয়াছিল, তাহাকেই অসংখ্যবার ব্দ-দোআ দিতে থাকে। মান্নতের সন্তানকে খুব বেশী আদর করাও ভাহার খারাপ হওয়ার একটি বড় কারণ। শৈশবেই তাহার চরিত্র খারাপ করিয়া দেওয়া হয়। সে কাহাকেও গালি দিলে কিংবা কাহাকেও মারপিট করিলে কেহ তাহাকে টু শব্দটি পর্প্ত বলে ন1। বলা দুরের কথা, কোন কোন মহিল। মনে মনে কামনা করে যে, তাহাদের ছেলে গালি দেওয়ার উপযুক্ত হউক । জনৈক মহিল! মান্নত করিয়াছিল, যদি আমার ছেলে হয় এবং সে মার-গালি খাইয়া বাড়ীতে আসে, তবে আমি পাঁচ টাকার মিষ্টান্ন বন্টন করিব। এইসব মহিল! সন্তানকে গালি দিতে কি ছাই বিরত রাখিবে? এমন ছেলে বড় হইয়া স্বয়ং মাতাকেই গালির মাধ্যমে স্মরণ করে। কোন কোন ছেলে এমন জল্লাদ প্রকৃতির হয় যে, বিবির কারণে মাকে লাঠি দ্বার জর্জরিত করিতে দ্বিধা! করে না। তখন মার সমস্ত আশা! আকাজ্ষ। মাটিতে সিশিয়া যায়। মোটকথা, সন্তানের জন্মের ব্যাপারে এইসব গোনাহ্ করা হয় । এখন সন্তান জন্মগ্রহণ করার পরবর্তী অবস্থ। শুনুন। জন্মলাভের পর সন্তানের অন্ুখ-বিস্খ লাগিয়াই থাকে । আজ কানে বেদনা, নাকে কষ্ট, কাল কাশি, জ্বর ইত্যাদি। এই জাতীয় রোগে সকলেই ভোগে, কিন্তু ইহাতে ছোট শিশুদের খুব বেশী যত নেয়! হয়। তাহাদের জন্য আমলকারী ব্যক্তি ডাকা হয়। সামান্য কারণেই তন্্রমন্ত্র ও টোটকা চিকিৎসার আশ্রয় লওয়া হয়। কেহ এইসব না করিলেও সম্তান প্রসবের পর নামায না পড়ার গোনাহে প্রায় সকল মহিলাই লিপ্ত হইয়া পড়ে। কেহ ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।