৫৬ মাওয়ায়েষে আশবাফিয়। সামান্ত ক্রটি থাকিয়া! গেলে চতুদ্দিকে ইহার সমালোচন! হইতে থাকে । কেহ বলে মিয়া, কি বলিব ? আমার ভাগ্যে তো হুক্কাও জুটিল ন1। দ্বিতীয় ব্যক্তি বলে আমাকে তো কেহ একটি পানপাতা দিয়াও জিজ্ঞাসা করিল না। তৃতীয় ব্যক্তি বলে, রাত্রি ছুইটার পর কপালে খান৷ জুটিল। ক্ষুধায় মরার দশ। আর কি! যখন ব্যবস্থাই করিতে পারিল না, তখন এত লোক দাওয়াত করার কি প্রয়োজন ছিল ? মোটকথা, নিমস্ত্রণকারী হতভাগার অজত্র টাকা বরবাদ হয়, কিন্তু সমাজীদের নাক সিটকানোই যায় না। মাঝে মাঝে হিংসায় কেহ রন্ধনের ডেগে এমন জিনিস ফেলিয়। দেয় যাহাতে খাছ নষ্ট হইয়া যায়। এরপর তাহা লইয়] যত্রতত্র আলোচনা করা হয়। এই ভাবে দাওয়াতকারী ব্যক্তির চূড়ান্ত বেইজ্জতি হয়। যদি সমস্ত ব্যবস্থাপনা স্শৃঙ্খলারূপে সমাধা হইয়া যায়, তবে কেহ মন্দ না বলিলেও প্রশংসাও কেহ করে না। হযরত মাওলানা গাঙ্গুহী (রাহঃ) জনৈক মহাজনের গল্প বর্ণনা করিয়াছিলেন। সে মেয়ের বিবাহে খুব ধুমধাম করিয়াছিল। যাবতীয় ব্যবস্থাপন৷ অত্যস্ত নিখু'তভাবে করিয়াছিল । বরযাত্রী বিদায় হওয়ার সময় হইলে সে প্রত্যেককে এক একটি আশংরফী দিল। তাহার ধারণা ছিল ষেঃ আজ বরধাত্রীরা কেবল তাহারই প্রশংসা গাহিতে গাহিতে যাইবে । সে মতে নিজ প্রশংসা শুনিবার উদ্দেশে সে বরযাত্রীদের গমন পথে একটি ঝোপের আড়ালে লুকাইয়া রহিল । অল্পক্ষণের মধ্যেই রাস্তা দিয়! বরধাত্রীদের গাড়ী যাইতে লাগিল। এক ছুই করিয়া তিনটি গাড়ীই চলিয়া গেল; কিন্তু কাহারও যুখে কিছু শুন। গেল না। কেহই মহাজনের প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করিল না । এইভাবে আরও অনেক- গুলি গাড়ী নীরবে রাস্তা অতিক্রম করিয়া চলিয়া! গেল। মহাজনের খুব রাগ হইল-_ এর। কেমন নেমকহারাম লোক ! (বরং আশরফীকে হারাম বল] উচিত।) আমি তাহাদের জন্ত এত এত টাকা ব্যয় করিলাম, আর এর কি না আমার প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করিল না! অবশেষে সে ক্লান্ত হইয়! ঘরে ফিরার ইচ্ছা করিতেছিল--এমন সময় সর্বশেষ গাড়ীটি হইতে এক ব্যক্তির আওয়াজ শুনা গেল। সে অপর একজনের সহিত বলিতে ছিল, আরে ভাই, লালাজী ( মহাজন ) তো খুব সাহস ও উদারতার পরিচয় দিলেন ! গ্রত্যেককেই একটি করিয়া আশরফী দিল ! এই কথা শুনিয়া মহাজনের প্রাণে প্রাণ ফিরিয়া আসিল--যাক, পরিশ্রমের কিছুট! প্রতিদান পাওয়া! গেল। কিন্তু অপর ব্যক্তি বলিল হু”, তুই যে কি বলিন। বেট! কন্যু কিই আর বাহাছুরী দেখাইয়াছে ? তাহার ঘরে তে! সিগ্গুক ভরা আশরফী আছে। প্রত্যেককে ছুইটি করিয়া দিলেই তাহার কি অভাব হইত ? বেটা তে। মাত্র একটি করিয়াই আশংরাফী বন্টন করিল। এই উত্তর শুনিয়া মহাজন বিষগ্নমুখে বাড়ী ফিরিয়া আনিল। ড/্/$/.21110001109.0010
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।