Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

গাফলতের কারণ ৫৫ অবলম্বন করিলে গরীবের কিংবা ধনীর মেয়ে বিবাহ করায় কোনরূপ বিপদের আশঙ্কা থাকিবে না। ॥ বিবাহ-শাদীর খরচ ॥ স্ত্রী ও পুরুষ উভয়ের যুক্ত উদ্যোগে যে একটি অনর্থক খরচ করা হয়, তাহ। হইল বিবাহ-শাদীর খরচ । ইহা যদ্দিও যুক্ত উদ্যোগে সম্পন্ন হয়, তথাপি মহিলাগণই ইহাতে নেতৃত্ব দান করিয়। থাকে । বিবাহে কি কি খরচ হয়, পুরুষগণ তাহ! জানে না। সব কিছু মহিলাদের কাছে জিজ্ঞাসা করিয়াই সম্পন্ন করা হয়। এব্যাপারে তাহারাই পরিচালিকা । তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কোনকিছু করার সাধ্য কাহার ? আমি কানপুরে দেখিয়াছি জনৈক ব্যক্তির বাড়ীতে বিবাহের বরযাত্রী আগমন করিয়াছিল, কিন্তু স্ত্রী অনুমতি না দেওয়। পর্যন্ত বাড়ীর কর্তা কিছুতেই বরযাত্রীদিগকে আসন দিতে পারিল না । ফলে পুরুষ মহলে অবশ্য কর্তা সাহেবের অপমানের সীমা ছিল না; কিন্তু গৃহকত্রী এই ভাবিয়া গর্বে ফুলিয়া উঠিতেছিল যে, দেখ, আমার ক্ষমতা কতদুর! আমার অনুমতি ছাড়া বরধাত্রীরা আসনও পাইল না। এরপরও বিবাহে মহিলারা এমন নিরর্৫থক খরচের কোটা বাহির করে-যাহাতে স্বামী বেচারী তক্ত। হইয়া যায়। স্বামী যদি কোন সময় বলে, একটু সাবধানে ও বুঝিয়া শুনিয়া ব্যয় কর, তবে বিবি নাক সিট্‌কাইর়। বলে, ভাল কথা, আমার কি? আমি অল্প খরচেই কাজ চালাইয়া যাইব, কিন্ত সমাজে তোমার নাক কাটা না গেলেই চলে। নাক কাটার ভয়ে তখন পুরুষও আর কোন দ্বিরুক্তি করে না এবং মহিলাগণ স্বচ্ছন্দে টাকা বিনষ্ট করিতে থাকে। অথচ সাদাসিধাভাবে বিবাহ করিলে নাক কাটা যায়, ইহ! শুধু তাহাদের ধারণাই ধারণা । সাদাসিধা বিবাহ কার্ষে নাক কাটা যাইতে আমি কোথাও দেখি নাই ; বরং বেশী ধুমধামের সহিত বিবাহ করিলেই সর্ধদা নাক কাটা যায়। হযরত মাওলানা মামলুক আলী ছাহেব (রঃ) তাহার বিধবা কন্যাকে অবিবাহিত মেয়ের অনুরূপ ঘট! করিয়! বিবাহ দিয়াছিলেন। তখনকার দিনে বিধবা! বিবাহকে সমাজে নাক কাটা অর্থাৎ চরম অপমানকর বিষয় মনে করা হইত। বিবাহের পর মাওলানা নাপিতকে আদেশ দিলেন যে, সমাজের লোকদিগকে আয়না দেখাইয়। আস। তাহারা দেখুক যে, তাহাদের নাক কাটা যায় নাই তো? এই কুসংস্কারের বিরোধিতা করায় মাওলানা সাহেবের ইজ্জত বিন্দু মাত্রও লাঘব হয় নাই। এক ব্যক্তি ধুমধামের সহিত বিবাহ করিলে তাহ] দেখিয়া অন্যান্য মালদারের মনে হিংসার উদ্রেক হয়। তাহারা ভাবে যে, সে তো আমারদিগকেও পিছনে ফেলিয়া দিল। তখন তাহার! ব্যবস্থাপনায় ছিদ্র খু'জিতে আরম্ত করে। ঘটনাক্রমে কোথাও ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।