8৮ মাওয়ায়েষে আশ রাফিয়া করে। অতএব, পুরুষদের গোনাহ্র কারণ হুইল ইহারাই, কাজেই ইহারাও এইসব পাপের কবল হইতে রক্ষা পাইবে না। আমি পুরুষদিগকে সতর্ক করিতেছি যে, মহিলাদের ফরমায়েশের প্রধান কারণ হইল তাহাদের পারস্পরিক মেলামেশা । তাহারা কোন মহৃফিলে একত্রিত হইলে একজন অপরজনকে দেখিয়া মনে মনে বাসনা করে যে, হায়! আমার কাছেও যদি এমন সুন্দর পোশাক ও অলঙ্কার থাকিত। আমি নিজে দেখিয়াছি--জনৈক কোর্ট ইনস্পেক্টরের বেতন চার পাচ শত টাকা! ছিল। প্রথম প্রথম তিনি বেতনের অধিকাংশ টাক! আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করিতেন । তিনি অনেক দরিদ্র ব্যক্তির মাসিক বেতনও নির্দিষ্ট করিয়া! দিয়াছিলেন। নিজের জন্য খুবই কম টাকা ব্যয় করিতেন। এমনকি, তাহার ঘরে রান্নাবান্নার জন্য কোন পাচিকাও ছিল না। বেগম সাহেবাই নিজ হস্তে যাবতীয় কাজ-কাম করিয়া লইতেন। বেগম সাহেবার অলঙ্কার বা মূল্যবান পোশাক বলিতে কিছুই ছিল না। তিনি স্বহস্তে আটাও পিষিতেন। অবশেষে তিনি বদলী হইয়া সাহারানপুরে আসেন এবং জনৈক সেরেস্তাদারের নিকটে বাড়ী ভাড়া করেন। কিছু দিন পর্যস্ত তিনি পুবাবস্থায়ই অবস্থান করিতে থাকেন । এক দিন সেরেস্তাদার সাহেবের পরিবার পরিজন বাসন প্রকাঁশ করিল যে, কোট ইন্স্পেক্টর সাহেবের বেগম সাহেবা অনেক দিন যাবৎ আমাদের পার্খে বাস করিতেছেন, আমাদের ইচ্ছা তাহার সহিত দেখ] সাক্ষাৎ করি। প্রথমত ইনস্পেক্টর সাহেব আপন স্ত্রীকে তথায় পাঠাইতে অস্বীকার করিলেন : কিন্তু পীড়াপীড়ির পর সম্মত না হইয়। পারিলেন না । ॥ মেলামেশার প্রতিক্রিয়া ॥ ইনস্পেন্টরের স্ত্রী সেখানে পৌছিয়া দেখিলেন যে, সেরেস্তাদারের স্ত্রী ও কন্যার আপদমস্তক ত্বর্ণের অলঙ্কারে সজ্জিতা। ঘরের মধ্যেও বিছানা-পত্র ও অন্টান্ত আসবাব- পত্র প্রচুর পরিমাণে মৌজুদ রহিয়াছে । রান্নাবান্নার জন্থ একজন নয়, ছুই তিন জন করিয়া চাকর রহিয়াছে । বিবি সাহেবা নিজ হস্তে কোন কাজ করেন না। বসিয়া বসিয়া কেবল সকলের উপর শাসন চালান। এই সব দেখিয়া শুনিয়া তাহারও চক্ষু খুলিল ৷ ভাবিতে লাগিল, সেরেস্তাদার সাহেবের বেতন আমার সাহেবের বেতন হইতে কম হওয়া সত্ত্বেও তিনি এত জশাক- জমকের সহিত জীবনযাপন করেন। পক্ষান্তরে আমার সাহেব এত মোটা অঙ্কের বেতন পায়; তাসত্বেও আমার ঝামেলার অন্ত নাই। সেখান হইতে ফিরিয়া আসিয়াই সে কোট ইনস্পেক্টর সাহেবের উপর ভীষণরূপে ক্ষেপিয়৷ গেল। তুমি আমাকে সর্দাই কষ্টের মধ্যে রাখ। যাহারা তোমার চেয়ে কম বেতন পায়, তাহাদের ড/্৮$/.21110001109.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।