গাফলতের কারণ ৪৫ শাফেয়ী হইয়া গেল। যে সব দ্বীনদার ব্যক্তি নিজেদের ধারণামতে শরী অত-বিরুদ্ধ কাজ হইতে আত্মরক্ষার জন্ত আপ্রাণ চেষ্টা করে, তাহাদের এই অবস্থা । পক্ষান্তরে যাহারা শরীঅত-বিরুদ্ধ কাজ হইতে ঝাঁচিয়! থাকিতে চাঁয় না, তাহার1 কোন কিছুরই পরওয়া করে না । কোন মগসহাবে জায়েয হউক বা নাজায়েয হউক, সবই তাহাদের নিকট সমান। তাহাদের উদ্দেশ্য হাছিল হইলেই হইল । মাল সংরক্ষণের ব্যাপারে এই হইল আমাদের অবস্থা । ॥ মাল ব্যয় করার ব্যাপারে অসাবধানতা৷ ॥ তৃতীয় স্তর অর্থাৎ মালব্যয় করার কথা বাকী রহিল। এব্যাপারে মানুষের ধারণা এই যে, মাল আমাদের ; সুতরাং আমর] যথা ইচ্ছা, তাহ] ব্যয় করিব। ইহা! মানুষের একটি ভ্রান্ত ধারণা । মানুষের সবকিছুই হক তা'আলার। সে শুধু আমানতদার । খোদ যেখানে অনুমতি দেন, সে শুধু সেখানেই তাহ! ব্যয় করিতে পারে । - খোদ! যে ক্ষেত্রে ব্যয় করিতে নিষেধ করেন, সেখানে ব্যয় করার মানুষের মোটেই অধিকার নাই। এখন জান। দরকার যে, কোন কোন ক্ষেত্রে মাল খরচ করা গোনাহ । যেমন, নাচ-গান ও গর্জনক আচার অনুষ্ঠানে ব্যয় করা। অনেকের ধারণা এই যে, উপাজনের বেলায় সাবধানতা অবলম্বন করার প্রয়োজন অবশ্থই আছে; কিন্ত খরচের বেলায় ইহার কোন প্রয়োজন নাই। এইরূপ ধারণার কারণ হইল এই যে, ব্যয়.করার ব্যাপারে তাহার নিজদিগকে একক ক্ষমতাবান মনে করে । ইহা যে একেবারেই ভ্রান্ত তাহা এই মাত্র উল্লেখ করা হইয়াছে । এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া কেহ কেহ খরচের ব্যাপারে এত উদার যে, নাচ-গান ও তামাশায় ব্যয় করিতে মোটেই দ্বিধা করে না। কিছু সংখ্যক লোক এত উদার তো নহে। তাহার। নাচ-গানে টাক খরচ কর] অন্যায় মনে করে; কিন্ত বিভিন্ন গর্জনক আচার অনুষ্ঠানে টাকা খরচ করিতে তাহারাও পিছনে থাকে না। ইহাতে তাহাদের উদ্দেশ্য থাকে শুধু নাম যশ অজ করা। পরিতাপের বিষয় কতিপয় দ্বীনদার ও অনুস্থত ব্যক্তিও এই ধরণের আচার-অনুষ্ঠানে টাকা ব্যয় করাকে অন্যায় মনে করে না। তাহারা বলেঃ ইহাতে দোষের কি আছে? পানাহার করণ এবং নিজ সমাজের লোকদিগকে নিমন্ত্রণ কর। ও সমবেত করা নাজায়েয হইবে কেন? ইহার উত্তরে আমি বলি যে, জনাব, এইরূপ নিমন্ত্রণ ও ধুমধামের মধ্যে মানুষের উদ্দেশ্য কি, তাহা দেখ! দরকার । ইহাতে তাহাদের নিয়ত জশাকজমক ও রিয়া ছাড়া আর কিছুই থাকে না। তাহাদের নাম্যশ ছড়াইবে, সকলে বলিবে, দেখ কেমন বৃকের পাটা ! শুধু এই নিয়তেই তাহারা এই ধরণের আচার-অনুষ্ঠানের ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।