২১২ মাওয়ায়েষে আশংরাফিয়া আমি দোআ করাইতে আসি নাই । দোআ আমিও করিতে পারি । আপনি বলিয়! দিন যে, তোমার এ কাজ পুরা করিয়া দিলাম । ইহাতে মাওলানা খুবই অসস্তষ্ট হইলেন। পেলীভিতের জনৈক বুুর্গের নিকট এক বৃদ্ধা উপস্থিত হইয়া কিছু আরফ করিল। তিনি বলিলেন, আল্লাহ্ তা'আলা মেহেরবানী করুন। বৃদ্ধা এই কথা শুনিতে পাইল না। অপর এক ব্যক্তি বৃদ্ধার কানের কাছে যাইয়া বলিল, হুযুর বলিতেছেন যে, আল্লাহ্ তা'আলা মেহেরবানী করিবেন। ইহা শুনা মাত্রই বুযুর্গ রাগান্বিত হইয়৷ বলিলেন, আল্লাহু মেহেরবানী করিবেন কি না, তাহা আমি কি জানি? তুমি নিজের তরফ হইতে “বেন” বাড়াইয়া দিলে কিরূপে ? তদ্রপ তাবিষের ফরমায়েশও বুযুর্গদের রুচি-বিরুদ্ধ । যিনি সারাজীবন ছাত্র রহিয়াছেন এবং আল্লাহ্ আল্লা হকরিয়াছেন, তিনি তাবিষ ও তাবিষ লিখার বিষয় কি জানিতে পারেন? তছুপরি আশ্চর্ষের বিষয় এই যে, তাবিযও অদ্ভুত অদ্ভুত কাজের জন্য চাওয়া হয়। বোম্বাই হইতে জনৈক কুস্তিগীরের চিঠি আসিয়াছে £ সে লিখিয়াছে, আমাকে কুস্তি লড়িতে হইবে । একটি তাবিষ লিখিয়া দিন যাহাতে আমি জয়লাভ করিতে পারি। আমি উত্তরে লিখিলাম, তোমার প্রতিপক্ষও যদি কাহারও নিকট হইতে তাবিষ লিখাইয়৷ লয়, তবে কি হইবে? তাবিষে তাবিষে কুস্তি হইবে? কিছু দিনের মধ্যে মানুষ হয় তো৷ পুরুষের গর্ভ হইতে সন্তান হওয়ার জন্যও তাবিষ লিখাইতে চাহিবে। ইহাতে বিবাহ করারই দরকার হইবে না। কেনন।, তাবিয যখন প্রত্যেক কাজেই লাগে, তখন পুরুষের সন্তান হওয়ার মধ্যেও লাগিবে। বন্ধুগণ, বুযুর্গদের নিকট শুধু আল্লাহ্র নাম জিজ্ঞাসা করার জন্য যাইবেন। এই বক্তব্যের সারকথা এই যে, আপন সন্তানদের জন্য আল্লাহওয়ালাদের দীর্ঘ সংসর্গ লাভের ব্যবস্থা করুন। এই উপায়টি পুরুষ ও সুস্থ লোকদের জন্য বল! হইল। ॥ সৎসংসর্গের বিকল্প পন্থা ॥ মহিলা কিংবা! বিকলাঙ্গ পুরুষদের জন্য সংসর্গের বিকল্প পস্থা এই যে, তাহার! বুষূর্ণদের অমিয় বাণীসমূহ পাঠ করিবে কিংবা শুনিবে। বুষুর্গদের তাওয়ানুল, ছবর ও শোকর এবং তাক্ওয়ার গল্প শুনিলেই তাহারা সংসর্গের উপকার লাভ করিতে পারিবে। সংসর্গ সম্বন্ধে কোন একজন কবি বলিয়াছেন । 5৮০ 33 ৮ ৬৪ ০1 (৬০ ৯৯ 5১৪3 ১৬৫ পি (1৭ ৬৮ (মাকামে আমন ও মায় বেগাশ ও রফীকে শফীক গারাত মুদাম মায়াস্সার শাওয়াদ যেহে তাওফীক ) ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।