Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

২০৮ মাওয়ায়েষে আশ.রাফিয়! কুলাইয়া উঠে না। এই শহরে এমন কোন বুযুর্গ না থাকিলে ছুটির দিনে ছেলেদিগকে কোন বুযুর্গের খেদমতে পাঠাইয়! দাও । আজকাল ছেলেদের যিম্মায় কোন কাজ-কর্মও থাকে না। হতভাগারা রাত-দিন কেবল টেশাটেশ করিয়া ফিরে । নামায-রোযার ধারে কাছেও যায় না । পিতামাতার] নিজের নামায পড়ে ভাবিয়াই আনন্দে বিভোর । অথচ তাহার! জানে না যে, কিয়ামতের দিন সন্তান-সন্ততির কারণে তাহার্দিগকে জাহান্নামে যাইতে হইবে। হাদীস শরীফে বণিত হইয়াছে £ পড়ে নিলা ডন ০9৮৩১ শর্টিঠতে পা ৮০টি টি ১:০০ 0৬ পেশি 613 পেশি “তোমার প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হইবে ।” কসাই যেমন গরু লালন-পালন করে, আজকাল মানুষ সম্তান-সম্ভতিরও তেমনি লালন-পালন করে । কসাই গরুকে খুব খাওয়ায় দাওয়ায়। ফলে গরু খুব মোটাতাজা হয়। কিন্তু পরিণামে তাহার গলায় ছুরি চালাইয়া দেওয়া হয়। তেমনি মানুষ সন্তান-সম্ভতিকে খুব সাজগোজ ও আরাম-আয়েশে লালন পালন করে ; কিন্তু পরিণামে ইহারা জাহান্নামের গ্রাসে পরিণত হয়। শুধু ইহা নহে; বরং এদের কারণে মুরববীদেরও খুব খবর লওয়! হয়। কারণ, মুরববীদের প্রদত্ত আরাম-আয়েশে পড়িয়। সম্ভানরা নামাধ-রোযা হইতে একেবারেই গাফেল হইয়। যায়। কোন কোন অর্বাচীন এত সীম] ছাড়াইয়া যায় যে, ইসলামের কোন বিষয় সম্বন্ধেই তাহাদের কোন জ্ঞান থাকে না। আমি জনৈক যুবকের একটি ঘটনা শুনিয়াছি। সে ব্যারিষ্টারী পাশ করিয়া দেশে ফিরিতেছিল। তাহার পিতা জনৈক বন্ধুর নিকট এই মর্মে পত্র লিখিল যে, আমার ছেলে লগ্ন হইতে দেশে ফিরিতেছে। তোমাদের শহর হইয়৷ সে আসিবে । ষ্টেশনে তাহার সহিত দেখা করিও--যাহাতে তাহার কোনরূপ কষ্ট না হয়। বন্ধুর পত্র পাইয়া এই ব্যক্তি ষ্টেশনে গেল এবং ব্যারিষ্টার সাহেবের সহিত সাক্ষাৎ করিল। ব্যারিষ্টার সাহেব তখন খাগ্ গ্রহণ করিতেছিলেন। তখন রমযান মাস ছিল। এই জন্য সে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, আজকাল তে! রমযানের দিন, আপনি রোযা রাখেন নাই কি? ব্যারিষ্টার সাহেব বলিলেন, রমযান কি বস্তু ? সে উত্তরে বলিল, রমযান একটি মাসের নাম। ব্যারিষ্টার বলিলেন, জানুয়ারী, ফেব্রুয়ারী কই এগুলির মধ্যে রমযান নামে কোন মাস নাই তে1? ব্যারিষ্টারের এই অজ্ঞত। দেখিয়া লোকটি মনে মনে খুবই ছুঃখিত হইল এবং ভাবিল, এতো! আসল কুফরের উৎস হইতেই বিকৃত, এর পরিবর্তন আশা করা যায় না। এরপর সে “ইন্না লিল্লাহ্‌ পাঠ করিয়। চলিয়া আসিল । ড্ড/.8110001109.00101

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।