Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তির পথ ১৯৭ এমনি এক বুযুর্গ প্রবরের ঘটনা বলিতেছি। তাহার সহিত আমার সাক্ষাৎও হইয়াছিল। জনৈক মহিলা স্বামী থাক1 সত্বেও ভিন্ন পুরুষকে ভালবাসিত। সে এ বুষুর্গ প্রবরের নিকট উপস্থিত হইয়া! বলিল, আমি স্বামীর সহিত বসবাস করিতে চাই না। অথচ সে আমাকে তালাকও দেয় না। এমতাবস্থায় আমি কি করিব? বুযুর্গ প্রবর বলিলেন, তুই কাফের হইয়] যা । (নাউযুবিল্লাহ) ইহাতে আপনাআপনি বিবাহ ভাঙ্গিয়া যাইবে । বলুন, এরূপ লোক অন্ুস্থত হইয়৷ গেলে জাতির কি দশা হইবে? যেসব শিক্ষক এই জাতীয় লোকদিগকে পড়ায়, তাহার! যদি লক্ষণাদি দৃষ্ঠে পূর্বেই বুঝিতে পারে যে, ইহারা ভবিষ্যতে এরূপ হইবে, তবে তাহাদিগকেও সাবধান হওয়া উচিত। নতুবা তাহারা খোদার দরবারে জিজ্ঞাসিত হইতে পারে। এই কারণেই পুবর্তাঁ বুযুর্গগণ লোক বাছাই করিয়৷ পড়াইতেন। তাহার যে-কোন বাজে লোককে অন্ুস্থত হওয়ার সীম! পর্যস্ত এল্মে দ্বীন শিখাইতেন না । এই আলোচনা শুনিয়া অহঙ্কারী ব্যক্তিরা হয়তো আনন্দিত হইয়! বলিবে, আমর পূর্বেই বলিতাম যে, তাতি, কলুদিগকে পড়ানে। উচিত নহে। এখন তাহাই প্রমাণিত হইয়া গেল। এরূপ লোকদের জানা উচিত যে, পূর্ববর্তী বৃষূর্গগণ নীচজাত ও উচ্চজাতের ভিত্তিতে লোক বাছাই করিতেন না; বরং তাহার যোগ্যতার ভিত্তিতে লোক বাছাই করিতেন ; অর্থাৎ যাহার মধ্যে সদগুণাবলীর লক্ষণ দেখিতেন, তাহাকে এল্মে দ্বীন পুরাপুরি শিখাইতেন। পক্ষান্তরে যাহার মধ্যে অসদগুণাবলীর লক্ষণ দেখিতেন, তাছাকে দরকার পরিমাণ এলমে দ্বীন শিখানোর পর অন্য কাজে যোগদান করার পরামর্শ দিতেন। এমতাবস্থায় প্রথমোক্ত ব্যক্তি সাধারণ পরিবারের এবং শেষোক্ত ব্যক্তি কোন উচ্চ পরিবারের হইলেও সেদিকে লক্ষ্য করিতেন না। তাতি ও কলুদের উপস্থিতি আপনার জন্য এতই লজ্জাকর হইলে আপনি তাহাদের জান্নাতেও প্রবেশ করিবেন না; বরং ফেরাউন ও হামানের সহিত চলিয়া যাইবেন। কেননা, তাহার। ছুনিয়াতে অত্যন্ত সন্ত্রান্ত বলিয়া! পরিগণিত হইত । বন্ধুগণ, জাতের উচ্চতা ও নীচতা অনিচ্ছাকৃত ব্যাপার । পক্ষান্তরে যোগ্যতা অনুযায়ী কাজ করা ইচ্ছাকৃত ব্যাপার ; অনিচ্ছাকৃত ব্যাপারের জন্য কাহারও সম্মান বাড়ে বা কমে না; বরং সম্মান ও অসম্মান উভয়টিই একান্তভাবে ইচ্ছাকৃত কাজের উপর নির্ভরশীল । এই কারণেই কিয়ামতের দিন দিন উচ্চজাতসমূহকে কোন মূল্য দেওয়া হইবে ৪ এ উাসিতীন পুণে পা শা তল না। আলাহ্‌ পাক এরশাদ করেন £ তি * এ ১৪ ৮৩ টে ভি | 5৬ “সেই দিন মানুষের মধ্যে জাতের কোন ভেদাভেদ থাকিবে না এবং তাহাদিগকে এ সম্বন্ধে জিজ্ঞাসাও কর। হইবে না 1 তাছাড়। উচ্চ জাতের লোকগণ নিজেরাও পড়িবে না এবং নীচ জাতের লোক- দিগকেও পড়িতে দিবে না-যুলুম বৈ কিছুই নহে। খোদায়ী ধর্মের প্রটার ও ড/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।