১৫০ মাওয়ায়েষে আশ-রাফিয়া করিতেছ--যাহার খাহেশের বিরুদ্ধে জগতে কোন কিছুই হয় না। জগতে যাহাকিছু হয়, সবই তাহার খাহেশ মোতাবেক হয়। বাহ্লুল বলিলেন, ইহা কিবূপে? উত্তর হইল-জগতে যাহ! কিছু হয়, তাহা নিশ্চয়ই খোদা তা “আলার ইচ্ছান্ুরূপ হইয়া থাকে। আমি আপন ইচ্ছাকে তাহার ইচ্ছার মধ্যে ফানা করিয়া দিয়াছি। সুতরাং এখন যাহা কিছু হইতেছে, তাহা আমার খাহেশেরও অনুরূপ হইতেছে। বলুন, যেব্যক্তি নিজ আশা-আকাজ্কষাকে খোদার আশা-আকাজ্ষার মধ্যে বিলীন করিয়। দেয়, তাহার চিন্তা কিসের? তাহার চেয়ে বেশী সুখ শান্তি আর কাহার হইবে? বন্ধুগণ, কোন খোদাপ্রেমিক যখন অসুস্থ হন, তখন তাহার নিকট যাইয়া দেখুন। তিনি নিঃস্ব হইলেও তাহাকে মোটেই পেরেশান দেখিবেন না। ॥ ধনীদের প্রতি সহানুভূতির অভাব ॥ এরপর কোন রাজ্যের শাসনকর্তার নিকট যাইয়। দেখুন অসুস্থ অবস্থায় সে যারপরনাই পেরেশান রহিয়াছে । বাহাতঃ যদিও তাহার খেদমতগার ও শুশ্রাধাকারী প্রচুর রহিয়াছে তবুও শান্তিতে নহে--দারুণ কষ্টে রহিয়াছে । অসুস্থ অবস্থায় ধনী ও বড়লোকদের ভাগ্যে খুব কমই মনঃপুত খাদেম ও শুশ্রধাকারী মিলে। অধিকতর ইহাই দেখ] গিয়াছে যে, অস্থুখে-বিস্থখে শারিরীক শান্তিও দ্বীন্দারগণ ধনীদের চেয়ে বেশী লাভ করিয়া থাকেন। আমি দেখিয়াছি কোন বুযুর্গ অসুস্থ হইলে তাহাকে মনে প্রাণে খেদমত করার মত বহু আত্মোৎসর্গকারী খাদেম জুটিয়া যায়, কিন্ত ধনীদের বেলায় এরূপ খাদেম একজনও জুটে না। তাহাদের খেদমতগার শুধু ভাস। ভাসা অন্তরে খেদমত করিয়া থাকে। কিন্ত কোন বুষুর্গ অসুস্থ হইলে প্রত্যেক মুরীদ ও প্রত্যেক আলেম অন্তরের সহিত তাহার আরোগ্য লাভের জন্য দোআ করে। পক্ষান্তরে ধনীদের জন্য একজনও অন্তরের সহিত দোআ করে না। জনৈক বিত্তশালী লোক অন্রুস্থ হইলেন। চিকিৎসকরা ব্যবস্থাপত্র লিখিয়া দিলে তাহার ওয়ারিসগণ উহা গোপন করিয়।৷ ফেলিল। উদ্দেশ্য এই ওষধ ব্যবহার করার পর তিনি আরোগ্য লাভ করিলে আবার সমস্ত মাল-দৌলত ও শাসন কার্য তাহার হাতেই থাকিয়৷ যাইবে । ইহা হইল মালদারদের অবস্থ1 ৷ ইহার বিপরীতে আমি চরখাওল নামক স্থানের জনৈক মজুর শ্রেণীর লোককে দেখিয়াছি । সে অসুস্থ হওয়ার পর তাহার সম্তানগণ ও পরিবারের লোকগণ অযীফা পাঠ করত তাহার আরোগ্যলাভের জন্য দোয়া করিত। তাহার] মনে প্রাণে কামনা করিত যে, খোদা করুন, সে না মরুক এবং সুস্থ হইয়া উঠুক । বলুন, এরপরও কি কেহ বলিতে সাহস করিবে যে, ধনাঢ্যতা দ্বারাই সাফল্য অজিত হয়? কখনই নহে ; বরং সত্য এই যে, জাগতিক সাফল্যও দ্বীনদারী দ্বারাই ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।