১৩৪ মাওয়ায়েষে আশ. বাফিয়। লোকটি যদি বাস্তবিকই উচ্চ মর্যাদাসম্পন্ন ছিল, তবে আপনি তাহাকে যিন্দীক বলিয়া আমাদিগকে তাহার কল্যাণ ও বরকত হইতে বঞ্চিত করিলেন কেন? বুযুর্গ ব্যক্তি উত্তরে বলিলেন, বাস্তবিকই তিনি মহান ছিদ্দীক ছিলেন। কিন্তু তাহাতে তোমাদের কোন উপকার হইত না। তোমর] তাহার সংসর্গে থাকিলে যিন্দীকই হইয়া যাইতে। কেননা তাহার শুক্ষজ্ঞান সাধারণ জ্ঞান-বুদ্ধির আওতা-বহিভূতি ছিল। তোমরা তাহার কথাবার্তা শুনিয়া আপন বিবেক অনুযায়ী অর্থ বুঝিতে এবং আসল স্বরূপ পর্যন্ত পৌছিতে পরিতে না। ফলে তোমর! ধর্ম ভরষ্টতায় পতিত হইতে । এই কারণে আমি তাহাকে বাহাতঃ ধিন্দীক বলিয়! তোমাদিগকে তাহার সংসর্গ হইতে ফিরাইয়া রাখিয়াছি। মোটকথা, শরীয়তের শৃঙ্খলা বিধানের খাতিরে আলেমগণ ইচ্ছাকৃত ভাবেই কোন্ কোন ভাল লোককেও মন্দ বলিয়াছেন। ইহাও আলেমদের কাজ, সাধারণ লোকের নহে। সেমতে যর্দি কৌন ভাংখোর ব্যক্তি সম্বন্ধে আপনার মনে ওলী হওয়ার সন্দেহ জাগে, তবে তাহাকে মন্দ বলা হইতে বিরত থাকুন। কেননা, মন্দ বল আপনার উপর ফরয নহে। হযরত রাবেয়! বছরী (রাঃ) শয়তানকেও মন্দ বলিতেন না । তিনি বলিতেন, দোস্ডের স্মরণে ব্যস্ততার সহিত ছুশমনকে লইয়া বসার আমার অবসর কোথায় ? কাজেই আপনি কাহাকেও মন্দ না বলিলে, তজ্জন্ত তিরস্কত হইবেন না। ইহ উত্তম গুণ। বরং আপনি যদি এইসব ভাংখোরদের নিকট পারলৌকিক কিংবা! জাগতিক উপকার লাভ করিতে যান, তবেই তিরস্কৃত হইবেন। ॥ “মজযুব'দের ব্যাপার ॥ যদি তাহাদের মধ্যে সত্য সত্যই কেহ মজযুব হয়ঃ তবে ইহাতে আপনার কি লাভ? ধর্সের লাভ না হওয়া সকলেরই জানা । তাহাদের নিকট হইতে ছুনিয়ারও কোন উপকার পাইবেন না। সকলেই মনে করে, মজযুবদের মুখ তরবারি সদৃশ্য--যাহ। বলিয়! দেয়, অকাট্য । শুনুন যাহ! হওয়ার জন্য অবধারিত মজযুবদের মুখ হইতে শুধু তাহাই নির্গত হয়। তাহাদের বলায় কোন কিছু ঘটে না। তাহাদের কথাকে ঘটনার কারণ মনে করাও মানুষের একটি অজ্ঞত। অথচ মজযুবগণ স্বেচ্ছায় কোন কথাও বলিতে পারেন না। যাহা ঘটিবে, তাহাদের মুখ হইতে শুধু তাহাই প্রকাশ পায়। তাহারা না বলিলেও তাহা অবশ্যই ঘটিত। এতএব, মজযুবদের নিকট হইতে যখন দ্বীন বা ছুনিয়া কোন প্রকার উপকারই পাওয়া যায় না, তখন অনর্থক তাহাদের নিকট কেন গালি খাইতে যায়? আশ্চর্যের ব্যাপার বটে। যীহারা হাসিমুখে সকলকে সাক্ষাৎ দান করেন, মানুষ তাহাদের নিকট হইতে দুরে পালায় আর যাহার! কথায় কথায় গালি বর্ষণ করে, তাহাদিগকে জড়াইয়। ধরে । ড/্/$/.9111001109.0010
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।