Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

সাফল্যের উপায় ১২৩ এমতাবস্থায় খোদায়ী আইনের মঙ্গলামঙ্জল ও রহস্ত প্রত্যেকে আপন বিবেক বুদ্ধি দ্বার! বুঝিতে চেষ্টা করে কেন? এস্থলে কেন বল! হয় না যে, খোদার কানুন বিবেক-বহিভূতি নহে? তবে আমাদের বিবেক উহ] বুঝিতে অক্ষম । বিশেষ বিশেষ লোকগণই ইহা বুঝিতে সক্ষম । যদি ধরিয়াও লওয়! হয় যে, কোন একটি আইনের রহস্ত বিশেষ বিশেষ ব্যক্তিদেরও বোধগম্য নহে, তবুও কানুন পরিবর্তন করার অধিকার কাহারও নাই । কেননা, আইনের উপর বিবেকের রাজত্ব প্রতিষ্ঠিত নহে; বরং বিবেক আইনের অধীন ও অনুগামী । মোটকথা, উপরোক্ত ব্যক্তি বিলাত হইতে আমার নিকট পত্র লিখিলেন যে, স্বয়ং কোরবানী শরীয়তের উদ্দেশ্য নহে; বরং আসল উদ্দেশ্য হইল দরিদ্রদের সাহাষ্য করা। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের নিকট নগদ টাকা-পয়স। কম ছিল--গৃহপালিত পশু ছিল বেশী! তাই পশু যবেহ করিয়া গরীবদিগকে গোশত দেওয়ার প্রথা চালু করা হয়। আজকাল নগদ টাকা-পয়সা পর্যাপ্ত পরিমাণে রহিয়াছে । এতএব, কোরবানীর পরিবর্তে এখন নগদ টাকা-পয়সা দ্বার] দরিদ্রদের সাহায্য করা উচিত। (এই ব্যক্তি দরিদ্রদের সাহাধ্যকে কোরবানীর হেকমত মনে করিয়৷ দেখিল যে, এই হেকমত অন্ত উপায়েও সহজে লাভ হইতে পারে । কাজেই সে কোরবানী ত্যাগ করার সঙ্কল্ল করিয়া বসিল। অথচ এই হেকমতটি উদ্দেশ্যই নহে; বরং আদেশ পালনই হইল উদ্দেশ্য । এই হেকমতটি উদ্দেশ্য হইলে জীবিত জন্তু গরীবদিগকে দান করিয়া! দেওয়ার বেলায় ওয়াজেব আদায় না হওয়ার কোন কারণ থাকিত না। প্রাথমিক যুগে নগদ টাকা-পয়সা ও খাগ্ভশস্ত কম ছিল এবং পশু বেশী ছিল, ফলে পশু দ্বারাই দরিদ্রদের সাহায্য করার প্রথা চালু করা হইগ়্াছিল। যদি তাহাই হয়, তবে জন্ত যবেহ করিয়৷ দরিদ্রদিগকে গোশত দিলেই ওয়াজেব আদায় হইবে, জীবিত দিলে নহে- ইহার অর্থ কি? আরও জিজ্ঞাসা করি, প্রাথমিক যুগে মুসলমানগণ কি কখনই নগদ টাকা পয়সার অধিকারী হন নাই? আসলে ইহা ভ্রান্তি বৈ কিছুট নহে। ইতিহাসের পাতা উন্টাইয়। দেখুন, ছাহাবিগণ যখন রোম ও পারস্য সআটের ধন-ভাগ্ডার অধিকার করেন, তখন তাহাদের নিকট এত বিপুল পরিমাণে ত্র্ণ ও রৌপ্য ছিল যে, আজকাল উহার এক দশমাংশও নাই । এমতাবস্থায় উপরোক্ত ব্যক্তি বিলাতে বসিয়া যে রহস্তটি আবিষ্কার করিলেন, তাহ! ছাহাবীদের চিন্তায় আসিল না কেন? তাহারা কোরবানীর পরিবর্তে নগদ টাকা-পয়সা দ্বার] দরিদ্রদের সাহায্য করার পথ বাছিয়! লইলেন না কেন? তাছাড়। এই হেকমতটি যদি কোরবানীর যুখ্য উদ্দেশ্টা হইত, তবে তদনুষায়ী কোরবানীর গোশ২তের একটি অংশ দান করিয়। দেওয়। অবশ্যই ওয়াজেব হইত । অথচ দ্ড/.8110001109.00101

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।