১২০ মাওয়ায়েষে আশত্লাফিয়। পূর্ণতা দান করে। তাই শরীয়তের আহ্কাম এইভাবে নির্ধারিত করা হইয়াছে ধে, উহা প্রকারাস্তরে জাগতিক মঙ্গলামঙ্গলকেও অন্তভূক্তি রাখিয়াছে। ॥ জাগতিক মঙ্গলামঙ্গলের প্রতিক্রিয়া ॥ আজকাল শরীয়তের নির্দেশসমূহে জাগতিক মঙ্গল বর্ণনাকারীর] তিন দলে বিভক্ত হইয়া পড়িয়াছে। একদল মনে করে যে, ছনিয়ার মঙ্গলই আসল ও মুখ্য উদ্দেশ্য এবং ইহার উপরই শরীয়তের নির্দেশাবলীর ভিত্তি প্রতিষ্ঠিত। তাহারা প্রথমে জাগতিক মঙ্গল লাভের প্রতি উৎসাহ দান করে। এরপর ইহার সমর্থনে শরীয়তের নির্দেশাবলী বর্ণনা করে। তাহাদের এই বক্তৃতা ভঙ্গী দেখিয়া অনেকেই ধোকায় পড়িয়া যায় যে, তাহারাও ধর্মের রক্ষক ও পৃষ্ঠপোষক । কিন্তু পরিণাম ও প্রতিক্রিয়ার দিক দিয়া তাহার! ধর্মকে মিটাইয়৷ দেওয়ার কারসাজিতে লিপ্ত রহিয়াছে। আজকাল নিম্নরূপ বিষয়বস্তু প্রচুর পরিমাণে বক্তৃতায় ও পত্র পত্রিকায় দেখিতে পাওয়া যায়ঃ পারস্পরিক একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তও ইহাকে খুবই গুরুত্ব দিয়াছে। এই কারণেই খোদা তা'আলা জমাতের সহিত পাঞ্জেগানা নামায পড়া ওয়াজেব করিয়াছেন-_যাহাতে প্রতিটি মহল্লার মুসলমানগণ কমপক্ষে দিনে পাঁচবার একত্রে মেলামেশা করিতে পারে। এরপর সপ্তাহে একবার সমস্ত এলাকার লোকদিগকে একত্রিত করার জন্ত জুমআর নামায ফরয করা হইয়াছে--যাহাতে এলাকার সমস্ত মুসলমান পরস্পরকে চিনিতে পারে এবং একে অন্তের প্রতি সহানুভূতিশীল হওয়ার স্থযোগ পায়। এতদসত্বেও কিছু সংখ্যক মুসলমান শহর হইতে দুরে বসবাস করে। তাহাদিগকে একত্রিত করার জন্য ছই ঈদের নামাযের ব্যবস্থ? করা হইয়াছে যাহাতে বৎসরে ছইবার করিয়া পার্বতী গ্রাম্য মুসলমানদের সহিতও সাক্ষাৎ ঘটিয়া যায়। এরপর বিশ্বের মুসলমানদিগকে একত্রিত করার উদ্দেশ্যে ইজ্জব্রত নিদিষ্ট করা হইয়াছে - যাহাতে সারাজীবনে কমপক্ষে একবার সকল এলাকার মুনলমানগণ একত্রিত হইয়৷ পারস্পরিক মত বিনিময় করিতে পারে। আজকাল এই বিষয়বস্তটি খুব গর্বের সহিত বর্ণনা করা হয়। অনেক সরল লোক এই ধরণের বক্তাদিগকে শরীয়তের রহস্তবিদ মনে করে আর ভাবে যে, ব্যস, এই ব্যক্তিই শরীঅতের রহস্ত বুঝিতে পারিয়াছে। তাহার পরস্পর বলাবলিও করে যে, দেখুন জ্ঞান ইহাকেই বলে। একটি কোরআন হাদীস ভিত্তিক বিষয়কে কিরূপে যুক্তির মানদণ্ডে খাড়া করিয়া! দেখাইয়া দিলেন এবং শরীয়তের রহস্কে যুগোপষোগী করিয়। বৃঝাইয়া দিলেন । কিন্তু খোদার কসম, ইহা আসলে এইরূপ ঃ ১৩১) 4৬51 ০) ০০৪৪৯ 5 5859 এই (ছ" নাদীদান্দ হাকীকত রাহ আফ-জান! যাদান্দ ) ড/্৮$/.2111001109.0010
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।