আলেম সম্প্রদায়ের প্রয়োজনীয়তা ৯ আসলে মানুষ স্বয়ং আখেরাত সন্বন্ধেই এত গাফেল হইয়। পড়িয়াছে যে, উহা স্মরণেই আসে না। একবার আমি সাহারানপুর হইতে কানপুর যাইতেছিলাম। আমার সঙ্গে কিছু ইক্ষুও ছিল। আমি উহা ওজন করাইতে চাহিলাম। যাহারা আমাকে বিদায় সম্ভাষণ জানাইতে ষ্টেশনে আসিয়াছিল, তাহার! আমার এই ইচ্ছার বিরোধিতা করিল। এমন কি, স্বয়ং ষ্টেশনের কর্মচারীরাও বলিল, আপনি এইগুলি ওজন ছাড়াই লইয়া যান। আমর। গার্ডকে বলিয়া দিব, কেহ বাধা দিবে না। আমি জিজ্ঞাসা করিলাম, এই গার্ড কোন্ পর্যন্ত যাইবে? উত্তর হইল, গািয়াবাদ পর্যন্ত । আমি বলিলাম, এর পরে আমার কি হইবে ? উত্তর হইল, এরপরে এই গার্ড অন্য গার্ভকে বলিয়া দিবে। আমি বলিলাম, এরপর কি হইবে? উত্তর পাইলাম, এ গার্ড কানপুর পর্যন্ত থাকিবে। আমি বলিলাম, এরপরে কি হইবে ? উত্তর হইল, এরপর আরকি? সফরই শেষ হইয়! যাইবে । আমি বলিলাম, ভূল কথা, এরপরে আসিবে আখেরাত। সেখানে (কোন্ গার্ড আমাকে বাচাইবে? ইহাতে সকলেই চুপ হইয়া গেল। অবশেষে আমার মালের মাশুল গ্রহণ করা হইল । মোটকথা, এই চিন্তাশীল ব্যক্তিদের মস্তিফ হইতে আখেরাতের কথা একেবারে উধাও হইয়৷ গিয়াছিল। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্য । তাহা এই যে, উপরোক্ত ঘটনায় কতৃপিক্ষদের মন রক্ষার্থেও ওজন ন! করাইবার সুযোগ গ্রহণ করা হয় নাই। ইহা শরীয়তের শিক্ষার প্রভাব ছাড়া আর কিছুই নহে । আজকাল কোন সভ্য ব্যক্তি এরূপ করিতে পারে কি? হকদার তাহার হক সন্বন্ধে জানে না, তবুও তাহার হক আদায় কর। হয় - এবূপ খটনা৷ আজকাল খুবই বিরল। শরীয়ত ইহাকে খুবই দরকারী মনে করে । এখন শরীয়ত ও নিজেদের কল্পিত সভ্যতার তুলনা করিয়। দেখুন । খোদার কসম, আমি দেখিয়াছি_দরিদ্র দ্বীনদার--যাহাদিগকে নিবোধ মনে করা হয় তাহারাই এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখে । কিন্তু আমাদের তথাকথিত সন্ত্রান্ত ব্যক্তিগণ যাহারা বুদ্ধিমান বলিয়। খ্যাত, এদিকে মোটেই খেয়াল করে না। বন্ধুগণ, যে পরিণামের প্রতি লক্ষ্য রাখে, সে-ই বৃদ্ধিমান। কাজেই যাহার মধ্যে ধর্ম-কর্ম নাই, সে কিরূপে বুদ্ধিমান হইতে পারে? আজকাল বুদ্ধি ও ধর্মের মধ্যে পার্থক্য আছে বলিয়! মনে করা হয়। অথচ আমাদের বুষুর্গগণ যেমন বুদ্ধিতে পাকাপোক্ত ছিলেন, তেমনি ধর্ম-কর্মেও সর্বদা কামেল ছিলেন। হেরাক্লিয়াস (রোমের খুষ্টান বাদশাহ) হযরত ওমর (রাঃ) সম্বন্ধে ইসলামী দুতকে জিজ্ঞাস করিয়াছিল, তিনি কেমন লোক ? দু'ত উত্তরে বলিয়াছিল, তাহার অবস্থা হইল এই যে, €--% 35 ৮ 4.৯ 3 অথাৎ, "তিনি কাহাকেও ধোকা দেন না এবং অন্য কেহও তাহাকে ধোকা দিতে পারে না।” ইহ শুনিয়া হেরাক্লিয়াস বলিল, ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।