৮ মাওয়ায়েষে আশ-াফিয়। কতটুকু পড়া হইয়াছে এবং কণ্ত দিনে হইয়াছে? উত্তর হইল, ছুই বৎসরে আধা কোরআন হইয়া গিয়াছে। বন্ধুবর বলিলেন, ছুইটি বংসর তো! অনর্থক নষ্ট করিলেন । বাকী আরও ছুই বৎসর কেন নষ্ট করিতে চান? বন্ধুগণ, সর্বনাশের ব্যাপার এই যে, খোদাকে স্বীকার করে, আখেরাত সত্য বলিয়া! বিশ্বাস করে--এরপরও মনে এইরূপ ভাব এবং মুখে এইরকম বিধর্মীস্থলভ উক্তি ! জনৈক ধামিক দার্শনিকের কথা মনে পড়িয়া গেল। তিনি জনৈক বিবর্তনবাদ বিশ্বাসী ব্যক্তিকে লিখিয়াছিলেন, দার্শনিক ডারউইন খোদায় বিশ্বাসী ছিল না। কাজেই বিবর্তনবাদ স্বীকার করিবার তাহার প্রয়োজন ছিল। যে বিষয়ে সে চাক্ষুস অভিজ্ঞতা অজ্ন করিতে পারে নাই, সে বিষয়ে সে অনুমানের উপর মতবাদের ভিত্তি স্থাপন করিল। মানব স্থপ্টিও একটি বিরাট ঘটনা । এসম্বন্বেও তাহাকে একটি মতবাদ কায়েম করিতে হইল । কাজেই সৃষ্টিকর্তা অস্বীকার করার পর বিবর্তনবাদে বিশ্বাসী হওয়া মোটেই আশ্চর্ষের বিষয় নহে। কিন্ত যেব্যক্তি খোদায় বিশ্বাসী, তাহার পক্ষে এই অনুমানের উপর চলিবার প্রয়োজন কি? সে যদি বলিয়া দেয় যে, মানুষকে খোদা পয়দ! করিয়াছেন, তবে তাহাতে আপত্তি কি? সুতরাং স্থটিকতার অস্তিত্বে বিশ্বাসী হওয়ার পর বিবর্তনবাদ স্বীকার করা খুবই অযৌক্তিক ব্যাপার । তদ্ধপ আমিও বলি যে, যে ব্যক্তি আখেরাত স্বীকার করে না, তাহার পক্ষে কোরআন শিক্ষাকে অনর্থক ও “সময় নষ্ট করা” বলিয়া অভিহিত কর আশ্চর্যজনক নহে। কিন্তু আখেরাতে বিশ্বাসী ব্যক্তির মুখ হইতে এই ধরণের উক্তি নির্গত হওয়া যারপরনাই উদ্ভট বলিয়া মনে হয়। আখেরাত বাস্তবরূপ পরিগ্রহ করিলে কি কোরআন শিক্ষার কোন ফল পাওয়া যাইবে না? ॥ আখেরাতের চিন্তার আবশ্থুকতা ॥ বন্ধুগণ, পরিণাম চিন্তা করার জন্যই খোদা তাঁআলা মানুষকে বিবেক-বুদ্ধি দান করিয়াছেন। লেখাপড়া করিলে ডেপুটি কালেক্টর হওয়৷ যাইবে-এই পরিণামটি যেমন চিন্তার যোগ্য, তেমনি আখেরাতে কি হইবে, তাহাও গভীরভাবে চিন্তা করার যোগ্য । মৃত্যুর পর কোন পরিণাম নাই--এরপ বিশ্বাস থাকিলে আপনার সহিত কোন কথাই নাই। তবে যেহেতু আপনি এর পরও পরিণাম আছে বলিয়! বিশ্বাস করেন, তজ্জন্য জিজ্ঞাসা করিতে চাই যে, সেখানে কি কোন পুজির প্রয়োজন হইবে না? হইলে কোরআন শিক্ষাকে কোন্ মুখে অনর্থক সময় নষ্ট করারূপে অভিহিত কর! হয়? পরিতাপের বিষয়, হুনিয়ার জিন্দেগী নিরেট অনিশ্চিত ও কল্পনাভিত্তিক হওয়া সত্বেও ইহার জন্য আয়োজনের অন্ত নাই। কিন্তু আখেরাতে গমন সুনিশ্চিত হওয়া সত্বেও ভজ্জন্য পুজি সংগ্রহ করাকে অনর্থক সময় নষ্ট করা বলিয়া মনে করা হয়। ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।