Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ৯৩ এই বিষয়টি আমি অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করিতে পারি; কিন্তু কিছুদিন পূর্বে এই বিষয়ে একটি বিস্তারিত ওয়ায করিয়াছিলাম। উহার নাম রাখা হইয়াছে, “নাফিউল হরয।” বর্তমানে উহা শীঘ্রই মুদ্রিত হইতেছে। প্রকাশক বলিয়াছেন যে, শীঘ্রই উহা প্রকাশ করা হইবে । এ ওয়াযে ধর্মে সন্কীর্ণতা নাই”-__এই দাবীটির সকল দিকই উত্তমরূপে প্রমাণিত করা হইয়াছে। এ ওয়াষ-মহফিলে অনেক নব্য শিক্ষিত ব্যক্তি উপস্থিত ছিলেন। উহা শুনিয়া সকলেই মাথা নোয়াইয়া দেয় এবং স্বীকার করে যে, দাবীটি যথার্থই প্রমাণ হইয়া গিয়াছে। আমাদের বহু দিনকার পুঞ্জীভূত আপত্তিসমূহও দূরীভূত হইয়া গিয়াছে। প্রত্যেক মুসলমানের ঘরে এ ওয়াষের এক এক কপি থাক! উচিত। বিশেষতঃ নব্য শিক্ষিত ভাইগণ এক কপি অবশ্যই রাখিবেন। কেননা, তাহাদের মনেই এই ধরনের আপত্তি বেশী মাথাচাড়া দিয়া উঠে। ধর্মের ব্যাপারে মনে কোনরূপ সন্দেহ থাকা খুবই মারাত্মক রোগ। খুব যত্র সহকারে এই রোগের চিকিৎসা করা দরকার। খোদা চাহে তো এ ওয়াষে অনেক আপত্তি দূর হইয়া যাইবে। মোটকথা, ধর্মকর্ম সর্বোত্তম কাম্য বস্তু। উহা লাভ করার উপায় নিরিষ্ট। উহাতে কোনরূপ সঙ্ীর্ণতা নাই; বরং অত্যন্ত সহজ ও সরল। এই উপায় অবলম্বন করিলে উদ্দেশ্য সিদ্ধিও নিশ্চিত। এক্ষণে ইহারই গৃঢ়তত্ব বর্ণনা করিতে চাই। প্রতিফলের ওয়াদাঃ হক তা'আলা ধর্মকর্মে প্রতিফলের ওয়াদা করিয়াছেন। পক্ষান্তরে সাংসারিক কার্যাবলীতে প্রতিফলের ওয়াদা দেন নাই। সাংসারিক কাজকর্ম সম্বন্ধে বলেনঃ ৪০4৫ “যে ব্যক্তি দুনিয়া উপার্জন করিতে চায়, আমি তাহাকে দুনিয়াতে যে পরিমাণ ইচ্ছা করি এবং যাহাকে ইচ্ছা করি দান করিব।” অর্থাৎ, পার্থিব ফলাফল লাভ হওয়া খোদার ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে ওয়াদা নাই যে, যাহা চাহিবে তাহাই দেওয়া হইবে এবং যে-ই চাহিবে তাহাকেই দেওয়া হইবে; বরং খোদার ইচ্ছানুযায়ী, কতক লোকের উদ্দেশ্য পূর্ণ হয়, কতক লোকের উদ্দেশ্য মোটেই পূর্ণ হয় না। অপর পক্ষে আখেরাতের আমল সম্পর্কে আল্লাহ্‌ তাআলা বলেন £ ১৪১০ 8০ 9৫ ৩ ৩০৯০ ৩ ৬০ ক ৬০৫ ৯৪ 20 ৬ “যে ব্যক্তি আখেরাত লাভ করার ইচ্ছা করে এবং মু'মিন অবস্থায় তজ্জন্য যথাসাধ্য. চেষ্টা করে, তবে হক তা'আলা তাহাদের চেষ্টাকে মর্যাদা দিবেন।” আয়াতে 3101 অর্থাৎ, ইচ্ছার পর (6555 ৮ ৪৯৭ অর্থাৎ যথাযোগ্য চেষ্টার উল্লেখ করিয়া বলা হইয়াছে যে, ইচ্ছা করার অর্থ শুধু মনে আকাঙক্ষা করা নহে, বরং ইচ্ছা করার অর্থ হইল দৃঢ় সক্কল্পবদ্ধ হওয়া। ইহা চেষ্টা ব্যতিরেকে সম্ভব নহে। এর পর প্রতিফল স্বরূপ বর্ণিত হইয়াছে যে, ১.১ 4২. 9৫ 4০ “তাহাদের চেষ্টা খোদার নিকট মর্যাদাপ্রাপ্ত হইবে” শাহী পরিভাষায় এই বাক্যটি অত্যন্ত আশাব্যঞ্জক। কোন বাদশাহ্‌ স্বীয় খাদেমকে যদি বলে, আমি তোমার খেদমতের যথাযোগ্য সম্মান দান করিব, তবে খাদেমের মূল্যবান পুরস্কার লাভের আশা নিশ্চিত হইয়া যায়। সে বুঝিতে পারে যে, তাহাকে তাহার সেবা অপেক্ষা অনেকগুণ বেশী পুরস্কার দেওয়া হইবে। দুনিয়ার সামান্যতম বাদশাহর এই ধরণের উক্তি হইতে যদি এতকিছু পাওয়ার দৃঢ় আশা নিশ্চিত হয়, তবে বাদশাহ্‌দের বাদশাহ্‌ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।