Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ মাওয়ায়েষে আশ্রাফিয়া অসুবিধাজনক হইয়া পড়িয়াছে। এখন আপনিই বলুন, এই সঙ্কীর্ণতার জন্য শরীঅত দায়ী, না আপনার জীবনযাপন পদ্ধতি ? বন্ধুগণ! এইরূপে সহজ হইতে সহজতর কাজও কঠিন হইয়া যাইবে । মনে করুন, খাওয়া কত সহজ কাজ। কিন্তু আপনি যদি এমন কোন গ্রামে পৌঁছিয়া যান, যেখানে আটা বিক্রয় হয় না, খড়িও কিনিতে পাওয়া যায় না এবং ভাল ঘি ইত্যাদি কিছুই পাওয়া যায় না। এমতাবস্থায় আপনি খাওয়া কঠিন বলিতে পারিবেন কি £ কখনই নহে; বরং বলা হইবে যে, এই গ্রামের জীবনযাপন পদ্ধতি অত্যন্ত সন্কীর্ণ। অথবা আপনি খাইতে চাহিতেছেন। কিন্তু দশজন ডাকাত আপনার মাথার উপর দীড়াইয়া রহিয়াছে। আপনি লোকমা উঠাইতেই তাহারা ছিনাইয়া লইয়া যায়। এমতাবস্থায় খাওয়াকে কঠিন বলা যাইবে না; সামাজিকতা সন্কীর্ণ বলা হইবে। ডাকাতদলের নিকট হইতে দূরে যাইয়া দেখুন-_খাওয়া কত সহজ কাজ। আমি আরও বলি, আপনি এমন কোন জায়গায় বসবাস করুন, যেখানে সকলেই শরীঅতের উপর আমল করে। এর পর দেখুন, শরীঅতে কতটুকু সক্কীর্তা আছে? মনে করুন__চিকিৎসক রোগীকে দুই পয়সা মুল্যের ওষধের ব্যবস্থাপত্র লিখিয়া দিল। ওঁষধটি সস্তা ও সাধারণ হওয়ার কারণে সর্বত্রই পাওয়া যায়। কিন্তু ঘটনাক্রমে রোগীটি এমন অঞ্চলের অধিবাসী-_যেখানে মামুলী ওষধও পাওয়া যায় না। তাছাড়া চিকিৎসক রোগীকে বেগুন, করলা, মসুর ইত্যাদি মাত্র কয়েকটি জিনিস খাইতে নিষেধ করিল এবং পালং শাক, তরই, লাউ, মুগের ডাল, খাসীর গোশ্ত শালগমের আশ ইত্যাদি আট দশ প্রকার জিনিস খাইতে অনুমতি দিল। কিন্তু রোগীর অঞ্চলে এসব কিছুই পাওয়া যায় না। হা, বেগুন, মসুর ইত্যাদি নিষিদ্ধ পথ্য প্রটুর পরিমাণে পাওয়া যায়। এমতাবস্থায় রোগী যদি বলে যে, এই চিকিৎসকের ব্যবস্থা খুবই সঙ্কীর্ণ কিংবা চিকিৎসা-শাস্ত্ই সঙ্কীর্ণতায় পরিপূর্ণ, তবে তাহার কথা কোন জ্ঞানী ব্যক্তি মানিয়া লইবে কি? কখনই নহে। সকলেই তাহাকে বলিবে, আরে বোকা, চিকিৎসা-শাস্ত্রে মোটেই সন্কীর্ণতা নাই, উহা অত্যধিক প্রশস্ত। উহাতে মারাত্মক রোগের চিকিৎসা হাজার হাজার টাকার বিনিময়েও করা যায়, আবার দুই-চারি পয়সা দামের ওঁষধ দ্বারাও করা যায়। আসলে তোমার গ্রামই সক্কীর্ণ। উহাতে সাধারণ জিনিস পাওয়াও অত্যন্ত কঠিন। ভাইসব, আপত্তি উত্থাপনকারীদের অবস্থাও তদ্রুপ। নিজেদের জীবন-পদ্ধতির সন্কীর্ণতা তাহাদের চোখে পড়ে না। অহেতুক শরীঅতের উপর সন্কীর্ণ ও দুরূহ হওয়ার দোষ চাপাইয়া দেয়। আমি কসম করিয়া বলিতেছি, শরীঅত অপেক্ষা সহজ আইন কোথাও পাওয়া যাইবে না। শরীঅতের আইনে দুনিয়া ও আখেরাতের মঙ্গলামঙ্গলের প্রতি পুরাপুরি লক্ষ্য রাখা হইয়াছে। তবে যেক্ষেত্রে অধিকাংশ মুসলমান শরীঅতের উপর আমল করিতে অনিচ্ছুক; অধিকন্ত যাহারা আমল করে, তাহাদিগকেও বিরত রাখিতে সচেষ্ট, সেখানে এই সব ডাকাতদের কারণেই যতসব সন্ীর্ণতা অনুভূত হইবে। নতুবা প্রকৃতপক্ষে শরীঅতের নির্দেশাবলী যারপরনাই সহজ । সকলে মিলিয়া উহার উপর আমল করিলে জীবনযাত্রা অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাহ হইবে। হক তা'আলা বলেন £ 1৫3 41 05 201 4353 'আল্লাহ্‌ কাহাকেও সামর্থের বাহিরে কাজের ভার দেন না।, এমতাবস্থায় শরীঅতের নির্দেশাবলী মানুষের সামর্য্ের বাহিরে বলিয়া কিংবা উহা সামান্যও কঠিন বলিয়া কিরূপে বিশ্বাস করা যায়? খোদার বাণী কিছুতেই অসত্য হইতে পারে না। ইহাতে সন্দেহ পোষণেরও বিন্দুমাত্র অবকাশ নাই। ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।