Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ৯১ পানির নীচে প্রত্যেক বস্তুর ছায়া আসল বস্ত হইতে বড় দেখা যায়। ইহাই নিয়ম। ফলে সিংহের সহিত খরগোশের আকৃতিটিও বড় দেখা গেল। সিংহ রাগে গরগর করিতে করিতে আপন প্রতিচ্ছবিকেই আক্রমণ করিয়া বসিল। সে ধড়াস করিয়া নীচে পড়িয়া গেল, তথায় পানি ব্যতীত আর কি থাকিবে? খরগোশ উপর হইতে গলা বাড়াইয়া বলিল, বাচাধন, ইহাই তোমার জেলখানা । ইহাতেই ভুবিয়া প্রাণ বিসর্জন দাও। আমি বাড়ী চলিলাম। “সালাম লও বলিয়া খরগোশ আনন্দচিত্তে আপন সমাজে পৌঁছিয়া গেল। অন্যান্য পশুরা বলিল, কি হে, তুই সিংহের নিকট যাস নাই? খরগোশ বলিল, গিয়াছিলাম বৈ কি, তোমরা আমাকে সিংহের শিকার বানাইতে চাহিয়াছিলে, এখন আমিই তাহাকে শিকার করিয়া চলিয়া আসিলাম। এই গল্প বর্ণনা করার পর মাওলানা রূমী বলেনঃ ২১৫ 44৯ ২১৯ ১৯ 45০৮৯৮৯1০৬৪ ৯৯-২০০ ১১০ 2 টি, ২৪৯ ০৯ 41০৯ “হে সরল প্রাণ ব্যক্তি! সিংহটি যেরূপ নিজেকে আক্রমণ করিয়াছিল, তদ্রুপ তুমিও নিজেকে আক্রমণ করিতেছ।” সন্কীর্ণতার স্বরূপ ঃ বন্ধুগণ! আপত্তি উত্থাপনকারীদের অবস্থাও তদ্রুপ। তাহারা শরীঅত সম্বন্ধে যেসব আপত্তি করে, তাহা প্রকৃতপক্ষে নিজেদের সন্বন্ধেই করিতেছে। তবে তাহারা টের পাইতেছে না। এক্ষেত্রে আপনি হয়তো বলিবেন যে, ইহা তো একটি দাবী। ইহার প্রমাণ কি? আমরা শরীঅতের চাক্ষুষ সন্কীর্ণতা দেখিতেছি। যে কোন লেন-দেনের ব্যাপারে শরীঅতের নির্দেশের উপর আমল করিলে জটিল পরিস্থিতির উদ্ভব হয়। ইহার উত্তর এই যে, আমি লেন-দেনে অসুবিধা দেখা দেওয়াকে অস্বীকার করি না, তবে দেখিতে হইবে যে, এই অসুবিধার কারণ কি শরীঅত, না আপনার ত্রুটিপূর্ণ জীবনযাপন পদ্ধতি ? মনে রাখিবেন, কোন আইনকে তখনই সন্কীর্ণ বলা যায়, যখন সকলেই উহার উপর আমল করিতে চায়; কিন্তু তাহা খুবই অসুবিধাজনক হইয়া দীড়ায়। কোন আইনের উপর এক হাজারের মধ্য হইতে দশজনে আমল করিতে চাহিলে এবং অবশিষ্ট সকলেই ইহার খেলাফ আমল করিলে উহাকে সন্কীর্ণ আইন আখ্যা দেওয়া যায় না। এক্ষেত্রে বলা হইবে যে, তাহাদের তমদ্দুন তথা জীবন-ব্যবস্থাই সন্ধীর্ণ। এই নীতি উপলব্ধি করার পর চিন্তা করুন-_শরীঅতের উপর আমল করিলে অসুবিধা দেখা দেয় কেন? ইহার একমাত্র কারণ হইল, আপনি একা উহার উপর আমল করিতে চান। অবশিষ্ট ব্যবসায়িগণ ইহার উপর আমল করিতে চায় না। আপনি সুদের অঙ্ক দিতে চান না, কিন্তু প্রতিপক্ষ উহা লইতে চায়। আপনি সুদের অঙ্ক না দিলে সে মোকদ্দমা করিয়া উহা আদায় করিয়া লইবে। উদাহরণতঃ, কোন সরকারী বিভাগে এক হাজার কর্মচারী রহিয়াছে। তন্মধ্যে মাত্র দুই- চারিজন নামাযের সময় কাজ করিতে চায় না। অবশিষ্ট সকলেই নামাষ নষ্ট করিতে রাধী। এমতাবস্থায় এ দুই-চারিজন লোকের পক্ষে অবশ্যই অসুবিধা দেখা দিবে। সকলেই নামায নষ্ট না করিতে দৃঢ় সঙ্কল্প হইলে বিভাগের প্রধান কর্মকর্তা নামাযের জন্য আইন রচনা করিতে বাধ্য হইবেন। তদ্রুপ অন্যান্য বিষয়েও বুঝিতে হইবে যে, যে কাজ সকলের করা উচিত তাহা অধিকাংশ লোকে না করিয়া মাত্র দুই-টারিজনে করার কারণেই শরীঅতের উপর আমল করা ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।