Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৯০ মাওয়ায়েষে আশ্রাফিয়া সে না গেলে পশুরাজ সিংহ যারপরনাই রাগান্বিত হইবেন। খরগোশ বলিল, সিংহ রাগান্বিত হইলে সকলের প্রতিই হইবে। ইহাতে যাহার মৃত্যু আসন্ন হইবে, সিংহ তাহাকেই খাইয়া ফেলিবে। তখন আমি হয়তো বাচিয়া যাইব। অপর পক্ষে তোমাদের কথামত কাজ করিলে আমার মৃত্যু নিশ্চিত। সুতরাং নিশ্চিত মৃত্যুর মুখে চলিয়া যাওয়া অপেক্ষা অনিশ্চিত মৃত্যুর পর্যায়ে অবস্থান করাই যুক্তিসঙ্গত। পশুরা বলিল, সিংহের সহিত চুক্তি ভঙ্গ হওয়ার ফলে আমাদের রাজ্যে বিরাট অশান্তি দেখা দিবে। খরগোশ বলিল, আমার অশান্তি তো এখনই শুরু হইয়া গিয়াছে। অশান্তিকে আমি ভয় করি না৷ মৃত্যু অপেক্ষা বড় কোন অশান্তি নাই। বড় জোর রাগান্বিত হইয়া আমাকে গিলিয়া ফেলিবে। তোমরা তো আমাকে এরূপ করিতেই বলিতেছ। তাছাড়া অশান্তির সময় আমি আত্মরক্ষার চেষ্টা করিতে পারিব। এর পরও মারা গেলে তাহা অদৃষ্টের পরিহাস হইবে। তবুও ইহা তোমাদের প্রস্তাব হইতে অনেক সহজ। কারণ, ইহাতে আত্মহত্যার পাপ হইবে না। বন্য পশুরা দেখিল, যুক্তিতর্কে খরগোশ কাবু হইবে না। এবার তাহারা সামাজিক চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত করিল। তাহারা বলিল, না, তোমাকে যাইতেই হইবে। স্বেচ্ছায় না গেলে জবরদস্তি তোমাকে সিংহের হাতে সোপর্দ করিয়া দিব। অবশেষে সামাজিক চাপে বাধ্য হইয়া খরগোশ পথ ধরিল। কিন্তু কি কৌশলে প্রাণ বাচানো যায় এবং সমাজের পশুরাও সন্তুষ্ট থাকে সারাটি পথ শুধু সে এই চিন্তায়ই মশগুল রহিল। পথিমধ্যে সে একটি কৃপ দেখিতে পাইয়া খুবই আনন্দিত হইল । সে মনে মনে স্থির করিল যে, এই কৃপেই পশুরাজ সিংহকে ডুবাইয়া মারিতে হইবে। এর পর সে দ্রুতগতিতে সিংহের দরবারের দিকে পা বাড়াইল। নির্ধারিত খাদ্য পৌঁছিতে বিলম্ব হওয়ায় এদিকে সিংহের অস্থিরতা দেখে কে। সে ভাবিতেছিল, মনে হয় বন্য পশুরা চুক্তি ভঙ্গ করিয়াছে। অদ্য যাইয়া তাহাদিগকে সমুচিত শাস্তি দিতে হইবে। খরগোশকে দেখিয়াই সিংহ তর্জন গর্জন সহকারে গালিগালাজ আরম্ভ করিয়া দিল__কি হে, অপদার্থ! আজ এত দেরী হইল কেন? মনে হয়, তোরা চুক্তি ভঙ্গের ইচ্ছা করিয়া ফেলিয়াছিস্‌। খরগোশ বলিল, হুযূর! প্রথমে অধমের ঘটনাটি শ্রবণ করুন। এর পর তর্জন গর্জন করুন। অদ্য দেরী হওয়ার কারণ এই যে, আপনার রাজ্যে প্রবল পরাক্রমশালী একটি শক্র অনুপ্রবেশ করিয়াছে। সে আমার রাস্তা আগ্লাইয়া দাড়াইয়াছিল। সে বলে, তোমরা অমুক সিংহের পরিবর্তে আমাকে ভোগ দাও। অদ্য আপনার খোরাকের জন্য একটি মোটা তাজা খরগোশ নির্বাচন করা হইয়াছিল। সে আমার সহিত এক সঙ্গে আসিতেছিল। আপনার শত্রু উহাকে ধরিয়া ফেলিয়াছে। আমি কোন মতে প্রাণ লইয়া আপনাকে খবর দিতে আসিয়াছি। যদি আপন ভোগ নিরাপদ রাখিতে চান, তবে অদ্যই এই শক্রকে রাজ্য হইতে বহিষ্কার করুন। নতুবা জানিয়া রাখুন, আগামীকল্য হইতে আপনার ভোগ একেবারে বন্ধ হইয়া যাইবে। সে কিছুতেই এই পর্যন্ত পৌঁছিতে দিবে না। প্রতিদ্বন্দীর উপস্থিতির কথা জানিয়া পশুরাজ সিংহ ক্রোধে ফাটিয়া পড়িল। সে খরগোশকে বলিল, আমার সাথে চল, আমি এখনই তাহাকে সমুচিত শিক্ষা দিব। আমা হইতে শক্তিশালী সিংহ কে? তাহার সহিত বুঝাপড়া না করিয়া ছাড়িব না। খরগোশ তাহাকে লইয়া কূপের ধারে পৌছিয়া বলিল, হুযুর হতভাগা এই কূপের মধ্যেই লুকাইয়া আছে। দেখিবেন, তাহার নিকট আমা হইতে মোটা খরগোশটিও রহিয়াছে সিংহ কূপের মধ্যে উকি দিতেই উহাতে তাহার প্রতিচ্ছায়া দৃষ্টিগোচর হইল। খরগোশও তাহার সহিত উকি দিয়াছিল। ফলে একটি খরগোশও দেখা গেল। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।