পূর্ণ ধার্মিকতা ৮৯ আপনাদের তমদ্দুন কেষ্টি) ও জীবনযাপন পদ্ধতিই সঙ্কীর্ণতাপূর্ণ। আমি পরে ইহা বিস্তারিত বর্ণনা করিব। আপনি নিজের অঙ্গুলি কখনও দেখেন না যে, উহাতে নাপাকী লাগিয়া রহিয়াছে! অনর্থক শরীঅতের চীদকে দুর্গন্ধযুক্ত আখ্যা দেন। অথচ শরীঅতের চাদ এত উচ্চ মর্যাদায় সমাসীন যে, এই সমস্ত আবর্জনা উহার ধারেকাছেও পৌঁছিতে পারে না। জনৈক নিগ্রোর একটি ঘটনা প্রসিদ্ধ আছে। সে একবার পথিমধ্যে একটি আয়না পড়িয়া থাকিতে দেখিয়া উহা কুড়াইয়া লয় এবং উহাতে আপন চেহারা দেখিতে থাকে৷ সে আয়নার ভিতরে একটি ভয়াবহ কুৎসিত চেহারা প্রতিফলিত হইতে দেখিল। ইহাতে সে মনে করিল যে, চেহারাটি পূর্ব হইতেই আয়নার মধ্যে বিদ্যমান আছে! চেহারাটি যে তাহারই, নিজের সম্বন্ধে এইরূপ কু-ধারণা করিতে সে প্রস্তুত ছিল না। মানুষ স্বীয় চেহারা দেখিতে পায় না বলিয়া উহার ভাল-মন্দ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞাত থাকে৷ নিথ্রো ব্যক্তি চেহারা দেখার পর আয়নাটি দূরে নিক্ষেপ করিয়া বলিল, “এমন কদাকার চেহারাবিশিষ্ট ছিলে বলিয়াই তো তোকে কেহ এখানে ফেলিয়া গিয়াছে” বন্ধুগণ! ঠিক তেমনি আপনার কুৎসিত চেহারা ধর্মের আয়নায় দৃষ্টিগোচর হয়; কিন্তু আপনি মনে করেন যে, কদর্যতা নোউযুবিল্লাহ্) ধর্মের মধ্যেই বিদ্যমান আছে। অথচ ধর্ম এত পরিষ্কার ও জ্যোতির্ময় যে, অন্ধকার ও কালিমা উহার কাছেও ঘেষিতে পারে না। তবে স্বচ্ছ হওয়ার কারণে আপনার চেহারা উহাতে প্রতিফলিত হয়। আপনি উহাকে ধর্মেরই চেহারা মনে করিয়া বসেন। মাওলানা রূমী ইহার নযীর হিসাবে একটি গল্প বর্ণনা প্রসঙ্গে বলেনঃ ২১৩ 41০৯ ২১৯ ০৪ ০০১০১ ০ ০১৪ ৯২১৯ ১১১৪ ভারা ৬৯ ৮4৯ “হে সরল প্রাণ ব্যক্তি, তুমি সিংহের ন্যায় নিজকেই আক্রমণ করিতেছ।” মাওলানা মসনবী শরীফে এই গল্পটি নিম্নরূপ বর্ণনা করিয়াছেন। একদা বন্য পশুরা পরামর্শ সভা ডাকিয়া আলোচনা করিল যে, সিংহ প্রত্যহ আমাদিগকে অতিষ্ঠ করে এবং দুই একটি পশু ধরিয়া লইয়া যায়। ফলে প্রাণ নাশের আশঙ্কায় প্রত্যেকের জীবন তিক্ত ও বিষাক্ত হইয়া উঠিয়াছে। আস আমরা সকলে যাইয়া সিংহকে বলি, সে যেন এইভাবে আমাদিগকে বিরক্ত না করে। তাহার আহারের জন্য আমরা প্রত্যহ একটি করিয়া পশু পাঠাইয়া দিব। ইহাতে অন্যান্য সকল পশু নিশ্চিন্তে দিন অতিবাহিত করিতে পারিবে। সিংহকে এই সিদ্ধান্তের কথা জানাইলে সে সানন্দে সম্মতি জানাইল। কারণ, ইহাতে তাহারও যথেষ্ট আরাম ছিল। বিনা কায়-ক্রেশে ঘরে বসিয়া নিত্যকার খোরাক পাইবে। ইহার পর হইতে বন্য পশুরা প্রত্যহ লটারীযোগে একটি পশু নির্দিষ্ট করিত। লটারীতে যাহার নাম বাহির হইত, সকলে জোর জবর করিয়া তাহাকে সিংহের দরবারে পাঠাইয়া দিত। ঘটনাক্রমে একদিন খরগোশের পালা আসিল । সকলে বলিল, যাও, আজ তুমিই সিংহের খাদ্য। খরগোশ বলিল, আমি যাইব না। স্বেচ্ছায় মৃত্যুর মুখে পা বাড়ানো বুদ্ধিমানের কাজ নহে; ইহা আত্মহত্যারই শামিল। সকলে বলিল, এখন এই ধরনের কথা বলা উচিত নহে। ইহাতে সিংহের সহিত কৃত চুক্তি ভঙ্গ হইবে । খরগোশ বলিল, যে চুক্তির ফলস্বরূপ আত্মহত্যা করিতে হয়, তাহা স্বয়ং অবৈধ। সুতরাং অবৈধ চুক্তি পালন করা জরুরী নহে। খরগোশের এই যুক্তি শুনিয়া বন্য পশুদের মধ্যে হৈ চৈ পড়িয়া গেল। সকলে একত্রিত হইয়া খরগোশকে বুঝাইতে লাগিল যে, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।