Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া দেখুন কোরআনের দাবী কতখানি বাস্তব-বিরোধী। এত কঠিন ধর্মকে সহজ আখ্যা দেওয়া হইয়াছে। কিন্তু আজ পর্যন্ত কোন বিধর্মী ও বিরুদ্ধাচারী এই দাবীর অসারতা প্রমাণ করিতে পারে নাই। অন্যথায় অন্যান্য উত্থাপিত সমালোচনার ন্যায় ইহাও বর্ণিত হইত। ইহা হইতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, বিরোধীদল এ ব্যাপারে আপত্তি করার জন্য এতটুকুও সুযোগ পায় নাই। আধুনিক যুগের আপত্তিসমূহঃ পরিতাপের বিষয়, আজকাল কোরআনে বিশ্বাসী কতক মুসলমান উপরোক্ত দাবী সম্বন্ধে আপত্তি উত্থাপন করে। অথচ বিরুদ্ধবাদিগণও এ ব্যাপারে সমালোচনার সুযোগ পায় নাই। আমি এই কথা বলি না যে, তাহারা এই দাবীর প্রতি বিশ্বাস পোষণ করে না। বিশ্বাস করে, তবে কোরআনের এই দাবীকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা না করিলেও মন খুলিয়া ইহাকে সমর্থনও করে না। সমর্থন করিতে যাইয়া তাহাদের অন্তর বাধাপ্রাপ্ত হয়। বলা বাহুল্য, বিরুদ্ধবাদিগণ কতৃক যে দাবী স্বীকৃত হইয়া গিয়াছে, মুসলমানদের তরফ হইতে উহাতে আপত্তি উত্থাপন করা যারপরনাই লঙ্জাকর ব্যাপার। বন্ধুগণ, আমি কসম করিয়া বলি যে, কোরআনের এই দাবী ষোল আনা সত্য ও নিষ্ভুল। ইহাতে সামান্যও দুর্বলতা থাকিলে ধর্মদ্রোহীরা তাহা লইয়া হৈ চৈ করিতে দ্বিধা করিত না। আজকাল দুর্বল বিশ্বাসী মুসলমানদের তরফ হইতে এই দাবীর বিপক্ষে এইরূপ যুক্তি বর্ণনা করা হয়ঃ ভাই, ধর্মের উপর আমল করা কঠিন ব্যাপার। ব্যবসা করিতে গেলে পদে পদে শরীঅতের ফতওয়ার সম্মুখীন হইতে হয়। এইরূপে কারবার করিলে ইহাতে সুদ হইবে। এইভাবে করিলে মূল্য অজ্ঞাত থাকে, কাজেই ইহা না-জায়েয, এইভাবে করিলে ত্রুটিযুক্ত শর্ত শামিল হইয়া যায় ইত্যাদি। ইউরোপে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউরোপীয়ানদের সহিত ব্যবসা করিতে হয়। তাহারা এসব ব্যাপারে উন্মুক্ত মনোভাবের অধিকারী। ফলে তাহাদের অনেক নিয়ম কানূন শরীঅতের বিরুদ্ধে চলিয়া যায়। এমতাবস্থায় ব্যবসা করিলে ধর্ম ঠিক রাখা যায় কিরূপে £ আবার ধর্ম ঠিক রাখিলে ব্যবসা সিকায় উঠিতে বাধ্য। সুদ ব্যতীত কোথাও খণ পাওয়া যায় না। অথচ খণ না করিলে ব্যবসা চলিতে পারে না। এই উভয় সঙ্কটের অবস্থায় মানুষ কি করিবে? চাকুরীক্ষেত্রেও শরীঅতের বিরুদ্ধে অনেক কাজ করিতে হয়। কৃষিকাজেও পদে পদে শরীঅতের নির্দেশাবলী বাধা সৃষ্টি করে। আমি এই ওয়াষে উপরোক্ত যাবতীয় আপত্তিসমূহের উত্তর দিতে প্রয়াস পাইব। ইহা ছাড়া আরও কোন আপত্তি কাহারও খেয়ালে থাকিলে আমার বর্ণিত উত্তরে উহারও সমাধান পাওয়া যাইবে। কতিপয় উদাহরণ £ তবে আমি উত্তর দানের পূর্বে একটি উদাহরণ পেশ করিতেছি। গল্পটি যদিও নোংরা, তথাপি অবস্থার সহিত চমতকার খাপ খায়। আমাদের মহল্লায় জনৈকা মহিলা মাগরেবের সময় বাচ্চাকে পায়খানা করাইতেছিল। সেদিন ছিল ঈদের চন্দ্রোদয়ের তারিখ। আবালবৃদ্ধবণিতা ঈদের টাদ দেখিতেছিল। মহিলাটিও বাচ্চার পায়খানা মুছিয়া চাদ দেখিতে লাগিল। তাড়াতাড়ি মুছিবার কারণে অজ্ঞাতেই তাহার হাতে সামান্য পায়খানা লাগিয়া গিয়াছিল। সে মহিলাদের প্রথা অনুযায়ী নাকে অঙ্গুলি রাখিয়া দেখিতেছিল। ফলে নাকে পায়খানার দুর্গন্ধ অনুভূত হইল। ইহাতে সে নাক সিট্কাইয়া বলিতে লাগিল, “উহু, এবারকার ঈদের টাদ পচা কেন বন্ধুগণ, এই মহিলাটির অঙ্গুলির পায়খানা যেমন টাদের গায়ে অনুভূত হইয়াছিল, ফলে সে টাদকে পচা মনে করিয়াছিল। খোদার কসম, তদ্রুপ আপনারাও ধর্মের মধ্যে সক্কীর্ণতা দেখিতেছেন। আসলে এই সঙ্কীর্ণতা আপনাদের মধ্যেই নিহিত আছে, ধর্মের মধ্যে নহে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।