পূর্ণ ধার্মিকতা ৮৭. তবে সকলেই তাহাকে পাগল আখ্যা দিবে। এক্ষেত্রে মনে করা হইবে যে, মহিলাটি আসলে সন্তানই কামনা করে না। করিলে সে অবশ্যই বিবাহ করিত। তদ্রুপ, হক তা'আলা আদম (আঃ) কে পিতা-মাতা ছাড়াই পয়দা করিয়াছিলেন। ইহাতে কোন পুরুষ যদি মনে করে যে, বিবাহ ও স্ত্রীসঙ্গম ব্যতিরেকেই তাহারও একটি পুতুলের ন্যায় মাটি নির্মিত সন্তান পয়দা হউক, তবে সকলেই তাহাকে বোকা বলিবে এবং মনে করিবে যে, সে সন্তান চায় না। চাহিলে অবশ্যই বিবাহ করিত। মোটকথা, পার্থিব কাজকর্মে উপায় অবলম্বন করা জ্ঞানী মাত্রই জরুরী মনে করেন এবং কেবল আকাঙ্ক্ষাকেই যথেষ্ট মনে করেন না; বরং উপায়হীন আকাজ্ক্ষাকে সকলেই নির্বুদ্ধিতা মনে করে। অথচ উপায় অবলম্বন করিলেও উদ্দেশ্য হাছিল হওয়া নিশ্চিতও নহে। অনেকে ব্যবসা-বাণিজ্য করে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেকে চাকুরী করে, কিন্তু বেতন পায় না। কেহ কেহ মজুরী করিয়াও পারিশ্রমিক পায় না। অনেকে শিল্প কাজ জানে, কিন্তু তাহা কোন কাজে লাগাইতে পারে না। তবে শুধু আশার উপর ভিত্তি করিয়া জ্ঞানিগণ এসব উপায় অবলম্বনের প্রয়োজনীয়তায় একমত হইয়াছেন। ধর্মে সন্গীর্ণতা নাইঃ অতি আশ্চর্যের বিষয়! ধর্মীয় ব্যাপারাদিতে উপরোক্ত নিয়মের অনুসরণ করা হয় না। অথচ ধর্মকাজ সবকিছুই হইতে উত্তম লক্ষ্যবস্ত। কেননা, দুনিয়া অপেক্ষা দ্বীন অগ্রগণ্য বলিয়াই মুসলমানের বিশ্বাস। ধর্মের উপায়ও নিদিষ্ট এবং জ্ঞাত আছে। তাছাড়া এই সব উপায় যে নির্ভুল, তাহাও অজানা নহে। কারণ, খোদা ও রাসুলের উক্তিকে সত্য জ্ঞান করা মুসলমানের বিশ্বাসের অন্তভুক্ত। এই সব উপায় কঠিনও নহে। তবে ইচ্ছারও প্রয়োজন নাই এই অর্থে সহজ নহে; বরং ধর্মীয় উপায়সমূহে পরিশ্রম ও জটিলতার কিছুই নাই। ইচ্ছার প্রয়োজন অবশ্যই আছে। আমার এই দাবীর স্বপক্ষে সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ্র উক্তি ০১ ৬৯ ০33 ০৪ 6৫25 ৩০ “খোদা তোমাদের ধর্মীয় কাজে মোটেই সঙ্কীর্ণতা রাখেন নাই।” অপর এক আয়াতে বলেনঃ ৩-এএ। ৫৪ ০ 4৩ ০০ 4» ৩৬ “খোদা তোমাদের কাজ সহজ করিতে চান, তোমাদিগকে কোনরূপ ক্রেশে ফেলিতে চান না।” কোরআনের উপর মুসলমানদের ঈমান আছে! কাজেই এই দাবী প্রমাণ করার জন্য এতটুকু বলিয়া দেওয়াই যথেষ্ট যে, ধর্মে সঙ্ীর্ণতা নাই বলিয়া হক তাঁআলা নিজেই কোরআনে ঘোষণা করিয়াছেন! কিন্তু আমি এতটুকু বলিয়াই ক্ষান্ত হইব না; বরং আরও অগ্রসর হইয়া বলিব যে, এই দাবীটি যুক্তিসঙ্গত বটে। কারণ, যখন কোরআন অবতীর্ণ হয়, তখন সমস্ত কাফের ইহার বিরোধিতায় দৃঢ়সঙ্কল্প এবং ইহার দোষ অন্বেষণে ব্যাপৃত ছিল। তাহারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য নানাবিধ বাহানা খুঁজিতেছিল। অপরপক্ষে কোরআন বিশ্ববাসীকে আহ্বান জানাইয়া বলিল যে, কাহারও সামর্থ্য থাকিলে কোরআনের ন্যায় একটি কিতাব রচনা করিয়া আনুক। ইহাতে কাফেররা আরও উত্তেজিত হইয়া উঠে। এর পর হইতে আজ পর্যন্ত প্রতি যুগেই ধর্মদ্রোহীদল কোরআন. সম্পর্কে নানাবিধ আপত্তি উথাপনের আপ্রাণ চেষ্টা করিয়া আসিতেছে। এমতাবস্থায় ধর্মে সন্কীর্ণতা নাই বলিয়া কোরআন যে জোর দাবী জানাইয়াছে, ইহাতে সামান্যও দুর্বলতা বা ইহা অমূলক হওয়ার সামান্যতম আভাস থাকিলে ধর্মদ্রোহীদল ইহার সদ্যবহার করিয়া কোরআনের প্রতি আপত্তি উত্থাপন করিতে বিন্দুমাত্র দ্বিধা করিত না। তাহারা উঠিয়া পড়িয়া এই দাবীকে মিথ্যা প্রতিপন্ন করিত এবং বিরোধিতার জন্য একটি উত্তম বাহানা পাইয়া বসিত যে, ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।