Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া বলা. বাহুল্য, অকৃতকার্ধতার একমাত্র কারণ হইল উদ্দেশ্য নিিষ্ট না হওয়া অথবা নির্ভুল উপায় অবগত না থাকা কিংবা উপায় এত কঠিন হওয়া যে, উহা লাভ করিতে মনোবল ভাঙ্গিয়া পড়ে। অকৃতকার্ধতার রহস্য ঃ উদাহরণত ঃ রুগ্ন ব্যক্তির অকৃতকার্যতার কয়েকটি কারণ থাকিতে পারে। প্রথমতঃ, সুস্থতা যে একটি লক্ষ্যবস্ত, তাহা সে জানে না। কাজেই স্বাস্থ্য রক্ষার জন্য সে কখনও সচেষ্ট হয় না। দ্বিতীয়তঃ, ইহা জানা থাকিলেও সুস্থতা লাভ করিবার উপায় চিকিৎস কিনা, তাহা জানে না। তৃতীয়তঃ, ইহাও জানা থাকিলে চিকিৎসা পদ্ধতিতে ভুল করিয়া বসে আবার এমনও হয় যে, লক্ষ্যবস্ত জ্ঞাত, উপায়ও জ্ঞাত, নির্ভুল পদ্ধতিও জ্ঞাত, কিন্তু সাহসের অভাব। যেমন, সুস্থতা যে কাম্যবস্ত তাহা জানা আছে। ইহার উপায় যে চিকিৎসা তাহাও অজানা নহে এবং চিকিৎসকও খুব দক্ষ বলিয়া জানা আছে, কিন্তু মুশ্কিল এই যে, চিকিৎসক একশত টাকার একটি ব্যবস্থাপত্র লিখিয়া দিয়াছে! অথচ সে এত টাকা মূল্যের ওষধ কিনিতে সক্ষম নহে উপরোক্ত বিষয়গুলিই যাবতীয় পার্থিব ব্যাপারে অকৃতকার্যতার কারণ হইয়া দীড়ায়। _ উদাহরণতঃ, জীবিকা উপার্জন যে একটি লক্ষ্যবস্ত, এই ব্যক্তি তাহা মোটেই জানে না। ফলে সে সর্বদা হাত গুটাইয়া বসিয়া থাকে। কিংবা ইহা জানিলেও উহার উপায় জানে না। বলা বাহুল্য, এই উভয় ব্যক্তিই অনাহারে মরিবে অথবা কেহ উপায় জানে, কিন্তু বন্ধু-বান্ধবেরা ব্যবসা করার পরামর্শ দিল। কারণ, তাহারা ইহাতে যথেষ্ট লাভবান হইয়াছে। এখন জানা কথা যে, ব্যবসার জন্য টাকা-পয়সা দরকার। অথচ এই ব্যক্তি কখনও টাকা-পয়সার মুখও দেখে নাই। সুতরাং এই ব্যক্তিও অনাহারে মরিবে৷ কেননা, বন্ধুরা তাহাকে এমন এক উপায় বলিয়াছে, যাহা তাহার সামর্ঘের বাহিরে। কেহ দয়া করিয়া তাহাকে মজুরীর উপায় বলে নাই। ইহাতে শুধু হাত-পা কাজে লাগাইতে হয়, টাকা-পয়সার দরকার হয় না। এইরূপে প্রত্যেক কাজেই চিন্তা করিলে অকৃতকার্যতার রহস্য জানা যাইবে। আকাজ্া ও উপায়ের পার্থক্য ঃ লক্ষ্য এবং উপায় নিদিষ্ট ও সহজ হওয়ার পরও যদি কেহ অকৃতকার্য থাকে, তবে ইহার একমাত্র কারণ হইবে অলসতা । এই ব্যক্তি শুধু আকাঙ্ক্ষা করাকেই উদ্দেশ্য হাছিলের উপায় মনে করে। ইহা মারাত্মক ভুল। শুধু আকাঙ্ক্ষা কোন কিছু লাভ করার উপায় হইতে পারে না! মনে করুন, এক ব্যক্তি ঘরে শস্য সঞ্চিত করিতে চায়; কিন্তু তজ্জন্য চাষবাস, বীজ বপন ইত্যাদি কিছুই করে না। এমতাবস্থায় সে শত আকাডক্ষা করিলেও তাহার ঘরে শস্য সঞ্চিত হইতে পারে না। কারণ, শুধু আকাঙ্ক্ষা করিলে শস্যে ঘর ভরিয়া যাইবে__-খোদার রীতি তাহা নহে। হা, খোদা আপন ক্ষমতা প্রদর্শনার্থে কোন কোন ক্ষেত্রে এরূপ করিয়া দিলে তাহা নিতান্তই বিরল ঘটনা বলিয়া বিবেচিত হইবে । বিরল না থাকারই শামিল। কোনরূপ উপার্জন ব্যতিরেকে শস্যে ঘর. ভরিয়া দেওয়া খোদার ক্ষমতার অন্তর্ভুক্ত নিশ্চয়। কোন কোন সময় এরূপ ঘটিতে দেখা গিয়াছে যে, কেহ কেহ অভাবিত উপায়ে বিরাট ধনভাণ্তার প্রাপ্ত হইয়া এক দিনেই বিত্তশালী হইয়া গিয়াছে। কিন্তু খোদা এরূপ করার কোন ওয়াদা দেন নাই সুতরাং খোদার রীতি ও ওয়াদা না থাকা সত্তবে কোন্‌ ভরসায় হাত-পা গুটাইয়া বসিয়া থাকা যাইবে? উদাহরণতঃ, খোদা আপন ক্ষমতা প্রদর্শনার্থে হযরত মরইয়মকে, পিতা ব্যতীতই একটি পুত্র-সন্তান দান করিয়াছিলেন। অথচ পিতা ব্যতীত সন্তান না হওয়াই খোদার চিরন্তন রীতি। এখন যদি কোন মহিলা বিবাহ ছাড়াই মরইয়মের ন্যায় বিনা বাপে সন্তান লাভের আকাজক্ষা করে, ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।