Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ 212
📝 Text 📖 PDF

খাটি ধর্ম ৩ সংশোধিত হওয়া বাঞ্ছনীয়। এখলাছ সম্বন্ধে বলিতে যাইয়া তাবীষের প্রসঙ্গ আসিয়া পড়ায় এই অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণা করা হইল। মোটকথা, সাধারণ লোকদের মধ্যে কোন কোন শব্দের ভুল অর্থ প্রচলিত আছে। বলিতে কি, বিশিষ্ট লোকগণও কোন কোন শব্দের ভুল অর্থ করিয়া থাকেন। যেমন, উত্তম চরিত্রের অর্থ তাহাদের মধ্যে ভুল প্রচলিত আছে! মিযাজে নম্রতা থাকা ও রাগ না' থাকাই তাহাদের মতে উত্তম চরিত্র। অথচ প্রকৃতপক্ষে ইহা উত্তম চরিত্র নহে; বরং ইহা উত্তম চরিত্রের একটি বাহ্যিক প্রতিক্রিয়া মাত্র। চরিত্র বলিতে একটি আধ্যাত্মিক শক্তি বুঝায়। অর্থাৎ, সদগুণীবলী অভ্যাসগত চরিত্রে পরিণত রত্রবান বলা যায়। দৃষ্টান্ত, নিজকে অন্য সকল অপেক্ষা মনে প্রাণে ছোট মনে করাকে বিনয় বলা হয়। বাহ্যতঃ কাহারও সহিত নম্র ব্যবহার করিলেই তাহাকে বিনয় বলা যাইবে না; বরং ইহা বিনয়ের একটি লক্ষণ মাত্র। ইহা স্থানবিশেষে প্রশংসনীয় হইয়া থাকে । কোরআন মজীদেও নন্ত্র ব্যবহারের প্রশংসা করা হইয়াছে £ 3১৯ ০৯৩৭ এ ৩৯৯৪ পেত ৩৯৪৪ ৪3 “আল্লাহ্‌ তা'আলার বিশিষ্ট বান্দাদের খাছ গুণ হইল জমিনে নম্্রতার সহিত চলা ।”. এই আয়াতে বিনয়ের একটি লক্ষণ ব্যক্ত হইয়াছে মাত্র! কেননা, আসল স্বরূপ দ্বারা কোন জিনিসের পরিচয় বা সংজ্ঞা ব্যক্ত করা হয়, আর কখনও উহার লক্ষণ দ্বারা। সুতরাং নম্রতা- সহকারে চলাফেরা করা বিনয়ের একটি লক্ষণ মাত্র। হাদীসে বর্ণিত আছে, এক ব্যক্তি নামারত অবস্থায় দাড়িতে অঙ্গুলি বুলাইতেছিল। অনেকেরই এই রকম অভ্যাস দেখা যায়। তাহারা নামাযের মধ্যেই কাপড় কিংবা চুল লইয়া খেলা করে। এই ব্যক্তিকে দেখিয়া হুযুর (দেঃ) বলিলেন £ “তাহার অন্তরে খুশড (একাগ্রতা) থাকিলে সে দাড়ি লইয়া খেলা করিত না।” ইহা হইতে বুঝা যায় যে, খুশড একটি আধ্যাত্মিক শক্তি এবং নামাযে খেলা-ধুলা না করা ইহার একটি লক্ষণ মাত্র। নত্্রতাকে তাওয়াযু' বা বিনয় মনে করিয়া লওয়ার ফলে দুইটি ভ্রান্তির সৃষ্টি হইয়াছে। প্রথমতঃ ইহার ফলে প্রকৃত চরিত্রের শিক্ষাগ্রহণকে অপ্রয়োজনীয় মনে করিয়া থাকে! কেননা, চরিত্রের অর্থ পরিবর্তন করিয়া মানুষ নিজকে চরিত্রবান মনে করে এবং ইহার উপরই ইতি দেয়। ফলে অবস্থা এই দীড়াইয়াছে যে, অন্তরে নিজকে অনেক বড় মনে করে আর মুখে প্রকাশ করে যে, সে কিছুই নহে। বাস্তবপক্ষেও তাহার অন্তরে নত্রতার কিছুই নাই। ইহার পরীক্ষা এই যে, যখন কেহ বিনয়ের ভান করিয়া বলিতে থাকে যে, সে কিছুই নহে, তখন আপনি সাহস করিয়া এই কথা বলিয়া দিন $ ঠিকই বলিয়াছেন, আমি এত দিন মারাত্মক ভুলে পতিত ছিলাম। আজ জানিতে পারিলাম যে, আপনি একটা অপদার্থ বৈ কিছুই নহেন। এরপর লক্ষ্য করুন, লোকটি তেলেবেগুনে জুলিয়া উঠিবে। ভাইসব, জিজ্ঞাসা করি, লোকটি যদি প্রকৃতই নিজকে ছোট জ্ঞান করিত, তবে সে রাগান্বিত হয় কেন ? বুঝা গেল, সে কখনই নিজকে ছোট মনে করে না। তবে এই ধরনের কথা বলার কারণ এই যে, সাধারণ লোক এই ধরনের উক্তিকে প্রশংসার চোখে দেখিয়া থাকে। এইভাবে অধিক পরিমাণে শ্রোতাদের প্রশংসা কুড়ানো যায়। সুতরাং অধিক প্রশংসার লোভে নফ্‌স এই তরীকা আবিষ্কার করিয়াছে। সত্য বলিতে কি, ফ্/.9110001179.0010)

— Page 9 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.