ধর্মের ব্যাখ্যা ৮৩ মোটকথা, ধর্মকর্মের ধারাবাহিকতা এইরূপ হইবে--প্রথমে আকায়েদ শুদ্ধ করিতে হইবে। তৎপর অঙ্গ-প্রত্যঙ্গের আমল তথা, এবাদত, লেন-দেন ও সামাজিকতা শুদ্ধ করিবে । এর পর আত্মার সংশোধনের প্রতি যত্ববান হইবে। কামেল শায়খকে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার নির্দেশমত ধিকরে মশৃগুল হইবে। ইহাতে আত্মসংশোধন সহজে লাভ হয়। কেননা, যিকর-আফ্কার দ্বারা খোদার সহিত সম্পর্ক বৃদ্ধি পীয়া ফলৈ শীঘ্র শীঘ অন্তরে চারিত্রিক যোগ্যতা সৃষ্টি হইয়া যায়। 'ঘকর-আয্কার করার সময় চরিত্রের প্রতিও লক্ষ্য দেওয়া উচিত। কেননা, ইহাই মুখ্য বিষয়। কিছু সংখ্যক লোক শুধু যিকরেই লিপ্ত থাকে চরিত্র সংশোধনের প্রতি জুক্ষেপ করে না। ইহা অজ্ঞানতা বৈ কিছুই নহে। চরিত্র সংশোধনের উপায় হইল শায়খের সম্মুখে নিজের দোষ-ক্রটি পরিষ্কার বর্ণনা করিয়া দেওয়া। এর পর শায়খ যে পন্থা বলিয়া দেন, উহার উপর আমল করা, যেরূপ ইমাম গায্যালী রেঃ) 'এহ্ইয়াউল উলুম কিতাবে আত্মার প্রত্যেকটি রোগ ও উহার চিকিৎসা, পৃথক পৃথক বর্ণনা করিয়াছেন। দুঃখের বিষয়, আজকাল কিছু সংখ্যক লোক আত্মার সংশোধনের জন্য মনগড়া উপায় বাহির করিয়াছে। তাহারা শুধু যিকর করিয়াই ক্ষান্ত হইয়া যায়। স্মরণ রাখুন, এইভাবে আত্মার সংশোধন হয় না; বরং পূর্বোল্লিখিত উপায়েই ইহা হাছিল হয়। যেমন, কাহারও মধ্যে অহঙ্কার থাকিলে শায়খের উচিত-_যিকর করার সাথে সাথে তাহাকে এমন কাজ করিতে বলা, যাহাতে অন্তরে বিনয় ভাব উৎপন্ন হয়। যেমন, নামাধীদের ওযুর জন্য লোটা ভরিয়া দেওয়া, তাহাদের জুতা সোজা করা ইত্যাদি। শায়খ না বলিলেও মুরীদের স্বেচ্ছায় এরূপ কাজ করা উচিত। যাহাতে অন্তরে বিনয় ভাব সৃষ্টি হয়। তদ্রুপ কাহারও মধ্যে হিংসা-রোগ থাকিলে তাহার উচিত-_যাহার প্রতি হিংসা, তাহার প্রশংসা করা। ইহাতে অন্তরের মলিনতা দূর হইয়া যাইবে। এইরূপে প্রত্যেকটি রোগের বিশেষ বিশেষ চিকিৎসা আছে, ছুফীবাদ সম্পর্কিত পুস্তক পাঠ করিলে ইহা জানা যাইবে । মোটকথা, এগুলিই হইল চরিত্র সংশোধনের উপায়। অতঃপর ইহার ফল অর্থাৎ, খোদার সন্তুষ্টির কথা আসে। আজকাল কিছু লতীফা জারী হওয়া, কিছু রোদন ও ভাবাবেগে আচ্ছন্ন হওয়া ইত্যাদিকেই ফল বলিয়া ধরিয়া লওয়া হইয়াছে। বন্ধুগণ, এগুলি হাল মাত্র যাহা ক্ষমতা বহির্ভীত। সুতরাং কাম্য হইতে পারে না। যাহা লাভ করা বান্দার ক্ষমতাধীন অর্থাৎ, উত্তম চরিত্র অর্জন করা ও দুশ্চরিত্রতা হইতে বাচিয়া থাকা, ইহাই মুল উদ্দেশ্য । 'কাশ্ফ' _তৈদৃশ্য বিষয়কে অন্তর্দৃষ্টি ছারা দেখা) কাম্য হওয়া উচিত নহে! উহা লাভ হইয়া গেলে যদি অন্তরে অহস্কার ও আত্মস্তরিতা দেখা না দেয়, তবে উহার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আর লাভ না হইলে তজ্জন্য তৎপর না হওয়া উচিত। এমতাবস্থায় বুঝা উচিত যে, কাশফ না হওয়াই তাহার সাফল্যের উপায় বিবেচিত হইয়াছে। কারণ, মাঝে মাঝে কাশ্ফের ফলে মানুষ নানাবিধ বিপদে পতিত হইয়া পড়ে । মোটকথা, আপনি নিজের জন্য কোন পথ বাছিয়া লইবেন না। ০০৭ ০৪৪ ০১০ ৯৪০ ৩ ০৪০৭ বই 45০8৫ ০১১০৮৪১7৩৫৯ ০০ ০১৮০৩ ৯৬ (বদর্দ ও ছাফ তোরা হুকুম নীস্ত দম দরকাশ কেহ আচে সাকীয়ে মা রীখ্ত আইনে আল্তাফ আস্ত) “সক্কোচ ও খোলাখুলি ভাবে চাওয়া না চাওয়ার অধিকারী তুমি নও । খোদা তোমাকে যাহাই দেন, আধ্যাত্মিক ক্রমবিকাশের পক্ষে উহাই মঙ্গলজনক ও সাক্ষাৎ মেহেরবানী।” আরও বলেনঃ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।