Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৮২ মাওয়ায়েষে আশ্রাফিয়া মালিককে না দেখিলেও এ রকম কাজ করিবে, যে রকম মালিককে দেখিলে করিত।) ইহাতে বুঝা যায় যে, ইসলাম ও ঈমান পূর্ণরূপে অর্জন করিতে হইলে আরও একটি বিষয় অত্যাবশ্যকীয়। উহাতে পূর্ণরূপে এবাদত পালিত হয়। উহাই এহ্‌সান। বলা৷ বাহুল্য, এই এহসান অর্জন করাই ছুফীবাদের লক্ষ্য। আমলের প্রকারভেদ $ আমল দুই প্রকার। প্রথমতঃ, বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের আমল । দ্বিতীয়তঃ, অন্তরের আমল। এবাদত, লেন-দেন, সামাজিকতা ইত্যাদি প্রথম প্রকারের অন্তরভুক্ত। অন্তরের আমলও দুই প্রকার। প্রথমটি আকায়েদ। এই প্রকার আমল শুধু জানিতে ও বিশ্বাস করিতে হয়। দ্বিতীয় প্রকার এ সমস্ত আমল, যাহা অন্তরে সৃষ্টি করিতে হয় এবং উহার বিপরীত বিষয়গুলি হইতে অন্তরকে পবিত্র রাখিতে হয়। যথা £ এখলাছ, ছবর, শুক্র, মহব্বত, খোদা-ভীতি, খোদার সন্তষ্টিতে সন্তুষ্টি, তাওয়াকুল, বিনয়, অল্পে তুষ্টি ইত্যাদি। এইগুলি লাভ করা জরুরী এবং ইহাদের বিপরীত বিষয়গুলি অন্তর হইতে মুছিয়া ফেলাও জরুরী । যথাঃ রিয়া, অহঙ্কার, ক্রোধ, লোভ দুনিয়ার প্রতি আসক্তি ইত্যাদি। মোটকথা, কোন কোন কাজ গ্রহণযোগ্য ও কোন কোন কাজ বর্জনীয়, এইগুলি দ্বারাই অর্গ-প্রত্যঙ্গের আমল তথা এবাদত ইত্যাদি পূর্ণত্ব প্রাপ্ত হয়, আর এই সবগুলির পূর্ণতব প্রাপ্ত হওয়ার নামই এহ্‌সান।_ দেখুন। কোরআনে বলা হইয়াছে ঃ 8 ৫৮ ও 53805 95 55 5 যত এনা 45 “এ সমস্ত নামাধীদের জন্য অভিশাপ, যাহারা নামাযের বিষয়ে গাফেল এবং যাহারা লোক- দেখান নামায পড়ে।” এই আয়াতে নামাযে রিয়া ও গাফলতি সম্পর্কে কঠোর শাস্তির উল্লেখ রহিয়াছে। হাদীসে বর্ণিত হইয়াছে ঃ “যাহার অন্তরে অপু পরিমাণও অহঙ্কার আছে, সে জান্নাতে প্রবেশ করিতে পারিবে না।” তদ্রুপ কোরআন ও হাদীসের আরও বিভিন্ন স্থানে মন্দ চরিত্রের নিষেধাজ্ঞা ও শাস্তির উল্লেখ এবং উত্তম চরিত্রের তাকীদ ও উহার পুরস্কারের কথা ঘোষণা করা হইয়াছে। অতএব, চরিত্রের এই অঙ্গ অর্জন করা ওয়াজিব প্রমাণিত হইল। বলা_বাহুল্য, ইহাই ছুকীবাদের স্বরাপ। কাজেই প্রমাণিত্‌ হইল যে, শশী, _ উর্বে প্রত্যেক বিষয়ে কিছু না কিছু আনুষঙ্গিক কাজ এবং উপায় অবলম্বন করিতে হয়। যেমন, হজ্জ করিতে হইলে পথখরচ সঙ্গে লইতে হয়। ইহাতে সহজে গন্তব্যস্থানে পৌঁছা যায়। তদ্রুপ ছুফীবাদের আসল লক্ষ্য আত্ম-সংশোধন হইলেও উহা লাভ করিতে কতিপয় উপায় অবলম্বন করিতে হয়, যদ্দরুন সহজে আসল লক্ষ্যে পৌঁছা যায়। যেমন, যিকর-আয্কার, হাল ইত্যাদি। দুঃখের বিষয়, আজকাল ভুলক্রমে এইগুলিকেই আসল লক্ষ্য বানাইয়া লওয়া হইয়াছে। অথচ প্রকৃতপক্ষে এইগুলি আনুষঙ্গিক ব্যাপার এবং উপায় মাত্র। আসল লক্ষ্য হইল আত্মার সংশোধন । এই লক্ষ্যেরও একটি লক্ষ্য আছে। তাহা হইল খোদার সন্তুষ্টি লাভ। ইহার প্রত্যক্ষ ফল খোদার নৈকট্য লাভ। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।